সিলেট ০৪:৪৬ পূর্বাহ্ন, বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬
News Title :
গোলাপগঞ্জে ২১০০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ২, নগদ টাকা উদ্ধার ‎জৈন্তাপুর সীমান্তে ওয়াচ টাওয়ারে বিজিবি সদস্যের ঝুলন্ত মরদেহ উদ্ধার ‎জামালপুরে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভার মাধ্যমে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত লাখাইয়ে নতুন ইউএনও তারেক হাসান, এর যোগদান ‎বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বানিয়াচংয়ে বর্ণাঢ্য র‌্যালী। ইয়াবা সেবনের দায়ে বাহুবলে এক ব্যক্তির ৬ মাসের কারাদণ্ড ‎স্পেনে বাইসাইকেল গ্যারেজে ভয়াবহ অগ্নিকাণ্ডে এক বাংলাদেশীর তরুণে মৃত্যু বানিয়াচং জনাব আলী সরকারি কলেজের সহকারী অধ্যাপক অনুপ রায় এর অবসরজনিত বিদায় সংবর্ধনা ‎মাধ্যমিক শিক্ষক সমিতি আনুষ্ঠানিক কার্যক্রম শুরু: বানিয়াচংয়ের বিদায়ী ইউএনও কে সংবর্ধনা প্রদান। ‎গোয়াইনঘাটে নজরুল বিষয়ক জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

‎বিয়ের প্রলোভনে চা শ্রমিকের মেয়ে ধর্ষণ‎কারী অক্ষয় আটক, মামলা দায়ের।‎

পুলিশের খাঁচায় ধর্ষক অক্ষয় চাষা।

‎সিলেটের জৈন্তাপুর উপজেলায় বিয়ের প্রলোভন দেখিয়ে এক চা শ্রমিকের মেয়েকে ধর্ষণের ঘটনায় অভিযুক্ত অক্ষয় কুমার চাষা (২২)-কে গ্রেপ্তার করেছে জৈন্তাপুর মডেল থানা পুলিশ।
‎অভিযুক্ত অক্ষয় উপজেলার লালাখাল চা বাগান এলাকার অশ্বিনী চাষা ওরফে খোকার পুত্র।

‎পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ভিকটিম ১৯ বছর বয়সী ওই কিশোরীর মা-বাবা দু’জনেই লালাখাল চা বাগানের শ্রমিক। চলতি সেপ্টেম্বর মাসের ৮ ও ১০ তারিখ, মা-বাবা কর্মস্থলে থাকার সুযোগে অক্ষয় কুমার চাষা বিয়ের প্রলোভন দেখিয়ে দুই দফায় ভিকটিমের নিজ বসতঘরে তাকে ধর্ষণ করে।

‎ধর্ষণের বিষয়টি জানতে পেরে কিশোরীটির অভিভাবকরা স্থানীয় পঞ্চায়েতের কাছে বিচার দাবি করেন। পঞ্চায়েতের ডাকে ধর্ষক অক্ষয় সেখানে এসে ধর্ষণের কথা স্বীকার করলেও ভিকটিমকে বিবাহ করতে অস্বীকৃতি জানায়। কয়েক দফা বৈঠক করেও বিষয়টি সুরাহা না হওয়ায় ভিকটিমের অভিভাবকরা আত্মীয়-স্বজনের পরামর্শে থানায় লিখিত অভিযোগ দায়েরের সিদ্ধান্ত নেন।

‎শনিবার (২৭শে সেপ্টেম্বর) ভিকটিম তার অভিভাবকের সঙ্গে থানায় এসে অভিযোগ জানালে জৈন্তাপুর মডেল থানা পুলিশ দ্রুত ব্যবস্থা গ্রহণ করে।
‎অফিসার ইনচার্জ আবুল বাসার মোহাম্মদ বদরুজ্জামানের নির্দেশে থানার উপ-পরিদর্শক (সেকেন্ড অফিসার) জাহাঙ্গীর আলমের নেতৃত্বে সঙ্গীয় পুলিশ ফোর্স অভিযান চালিয়ে দুপুরে লালাখাল এলাকা থেকে ধর্ষক অক্ষয়কে আটক করে।
‎জৈন্তাপুর মডেল থানার অফিসার ইনচার্জ আবুল বাসার মোহাম্মদ বদরুজ্জামান বিষয়টি নিশ্চিত করে বলেন, “ভিকটিমের বাবা বাদী হয়ে অভিযোগ দায়েরের পর ১ ঘণ্টার মধ্যেই অভিযান চালিয়ে ধর্ষক অক্ষয়কে আটক করা হয়েছে।

‎তার বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করা হয়েছে। রবিবার পুলিশ পাহারায় তাকে আদালতে সোপর্দ করা হবে।”
‎এদিকে, ভিকটিম ওই কিশোরীকে অধিকতর চিকিৎসা সেবা প্রদানের জন্য সিলেট এম এ জি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) প্রেরণের বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান তিনি।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

গোলাপগঞ্জে ২১০০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ২, নগদ টাকা উদ্ধার

‎বিয়ের প্রলোভনে চা শ্রমিকের মেয়ে ধর্ষণ‎কারী অক্ষয় আটক, মামলা দায়ের।‎

সময় ০৯:০৩:৪৮ অপরাহ্ন, শনিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৫