সিলেট ১১:২৭ পূর্বাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
News Title :
বিধবা-বয়স্ক কোনো ভাতাই জোটেনি সনকার‎প্রতিবন্ধী নাতনির, দায়িত্ব বৃদ্ধ দাদির কাঁধে লাখাই মুড়িয়াউক ইউনিয়ন নির্বাচনকে সামনে রেখে জমে উঠেছে প্রচার-প্রচারণা ‎সিলেটে বাস টমটম সংঘর্ষে মা-মেয়ে নিহতের ঘটনায় ঘাতক বাস চালক গ্রেপ্তার কুলাউড়ায় নতুন আঙ্গিকে গোবিন্দাস রেস্টুরেন্ট, সাশ্রয়ী মূল্যে মিলবে তিন বেলার খাবার নিউইয়র্ক পুলিশ কর্মকর্তা জুয়েল মাহবুবের সঙ্গে স্রোত সাহিত্য পর্ষদের শুভেচ্ছা বিনিময় ‎হবিগঞ্জে পূজামণ্ডপের নিরাপত্তায় ১২ প্লাটুন বিজিবি মোতায়েন ‎লাখাইয়ে শান্তিপূর্ণ, নির্বিঘ্নে দুর্গাপূজাঁ‎ উদযাপনের লক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত।    ঢাকা-সিলেট মহাসড়কে অলিপুরে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী মৃত্যু হবিগঞ্জ কারাগারে মাদক মামলার এক বন্দির মৃত্যু ‎লাখাইয়ে পুলিশের উদ্যোগে মাদক ও অপরাধবিরোধী উঠান বৈঠক অনুষ্ঠিত

‎জৈন্তাপুরে অবৈধ কারেন্ট ও চায়না দুয়ারী জাল ধ্বংস

অবৈধ কারেন্ট ও চায়না দুয়ারী জাল আগুন দিয়ে ধ্বংস করা হচ্ছে।

‎

‎
‎জৈন্তাপুর উপজেলায় দেশীয় মাছের প্রজনন ও সুরক্ষা নিশ্চিত করতে এক বিশেষ অভিযান চালিয়ে অবৈধ কারেন্ট ও চায়না দুয়ারী জাল জব্দ ও ধ্বংস করা হয়েছে।
‎
‎মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) বিকেল ৪টায় উপজেলা প্রশাসনের উদ্যোগে এবং উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তার কার্যালয়ের সহযোগিতায় এই মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।
‎
‎উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জর্জ মিত্র চাকমার নেতৃত্বে এই অভিযানটি পরিচালিত হয় উপজেলার পর্যটন স্পট ডিবির হাওড় লাল শাপলা বিল এলাকায়। অভিযানকালে জলাশয়ে অবৈধভাবে পেতে রাখা ১ হাজার ৫০ মিটার দৈর্ঘ্যের ২০টি কারেন্ট জাল এবং ৫০ মিটার দৈর্ঘ্যের ২টি চায়না দুয়ারী জাল উদ্ধার করা হয়।
‎পরবর্তীতে জব্দ করা এসব অবৈধ জাল বিলের পাশেই আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।
‎
‎এ প্রসঙ্গে ইউএনও জর্জ মিত্র চাকমা বলেন, ২০২৫-২৬ অর্থবছরে “ক্লাইমেট স্মার্ট এগ্রিকালচার অ্যান্ড ওয়াটার ম্যানেজমেন্ট” প্রকল্পের অধীনে মৎস্য আইন বাস্তবায়ন এবং খাল-বিলে দেশীয় প্রজাতির মাছ রক্ষার অংশ হিসেবে এই অভিযান পরিচালনা করা হয়েছে। তিনি আরও জানান, দেশীয় মাছের সুরক্ষায় অবৈধ কারেন্ট ও চায়না দুয়ারী জালের বিরুদ্ধে এ ধরনের অভিযান নিয়মিত চলবে।
‎
‎অভিযানে আরও উপস্থিত ছিলেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা অলিউর রহমান, উপজেলা জনস্বাস্থ্য ও প্রকৌশল অধিদপ্তরের উপ-সহকারী প্রকৌশলী রুহুল আমিন এবং জৈন্তাপুর মডেল থানা পুলিশের একটি দল।
‎

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বিধবা-বয়স্ক কোনো ভাতাই জোটেনি সনকার‎প্রতিবন্ধী নাতনির, দায়িত্ব বৃদ্ধ দাদির কাঁধে

‎জৈন্তাপুরে অবৈধ কারেন্ট ও চায়না দুয়ারী জাল ধ্বংস

সময় ১০:২৮:০০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর ২০২৫