সিলেট ০৬:৫০ পূর্বাহ্ন, রবিবার, ১৯ জুলাই ২০২৬
News Title :
‎ছাতকে দোকানে হামলা-ভাঙচুর ও নগদ টাকা লুটের অভিযোগ, থানায় লিখিত আবেদন ধনবাড়ীতে ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ী গ্রেফতার ‎সংবাদকর্মীকে নিয়ে ফেসবুকে কুরুচিপূর্ণ প্রচারের অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি ‎বালাগঞ্জে ২ কোটি টাকা ব্যয়ের ড্রেন নির্মাণে গুরুতর অনিয়মের অভিযোগ! ‎কবিতা মানুষকে সহমর্মিতা মানবিকতা ও সৌন্দর্যবোধ শেখায়ঃ ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোহাম্মদ জহিরুল হক‎ শায়েস্তাগঞ্জে র‍্যাবের যৌথ অভিযান: ট্রাকসহ ৯৬ বোতল ইসকফ সিরাপ জব্দ, গ্রেফতার ২ ‎ঢাকায় অনুষ্ঠিত হলো অনলাইন লিটারেচার গ্রুপ’স ইউনিটি এর ৭ম প্রতিষ্ঠাবার্ষিকী ও লিটারেচার সম্মাননা-২০২৬‎‎ ‎আফগানিস্তানে জাতিসংঘের বিশেষ প্রতিনিধি হলেন মাধবপুরের রাবাব ফাতিমা ‎হবিগঞ্জে বন্যাদুর্গত চার শতাধিক মানুষের পাশে জেলা পুলিশ মেডিকেল ক্যাম্পে বিনামূল্যে চিকিৎসাসেবা‎ রুস্তম হত্যাকারীদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল, ১২ ঘণ্টার আল্টিমেটাম
আধিপত্য বিস্তার কে কেন্দ্র করে সংঘর্ষ...

‎দিরাইয়ে দু’পক্ষের সংঘর্ষে নারীসহ আহত ৩০‎

সংঘর্ষে টেটা বিদ্ধ কয়েকজন সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়।

‎সুনামগঞ্জের দিরাই উপজেলার রাজানগর ইউনিয়নের জাহানপুর গ্রামে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দু’পক্ষের মধ্যে ভয়াবহ সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে নারী ও শিশুসহ অন্তত ৩০ জন আহত হয়েছেন। সোমবার (২২ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে।

‎স্থানীয় সূত্রে জানা যায়, গ্রামের দুটি প্রভাবশালী গোষ্ঠী, যার নেতৃত্বে রয়েছেন গোলাপ মিয়া এবং ফিরোজ মিয়া, তাদের মধ্যে দীর্ঘদিন ধরে আধিপত্য বিস্তার নিয়ে বিরোধ চলে আসছিল। গ্রামের বিভিন্ন বিষয়, বিশেষ করে মসজিদের তহবিল সংক্রান্ত বিষয় নিয়ে তাদের মধ্যে মতপার্থক্য ছিল।
‎এই বিরোধ মেটাতে এর আগেও বেশ কয়েকবার সালিশ ও পুলিশের মধ্যস্থতায় বৈঠক হলেও এর রেশ থেকেই যায়।
‎সোমবার সকালে খেয়ানৌকা পারাপারকে কেন্দ্র করে ফিরোজ আলীর গোষ্ঠীর সঙ্গে গোলাপ মিয়ার গোষ্ঠীর লোকজনের কথা-কাটাকাটি শুরু হয়। এরপরই দু’পক্ষ দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে।

‎সংঘর্ষে উভয় পক্ষের বেশ কয়েকজন গুরুতর আহত হন। আহতদের মধ্যে সামিয়া বেগম (২০), হুসনা বেগম (৩৫), কাসেম মিয়া (৩৬), সফিক মিয়া (৩৭), নাজির মিয়া (৩৮), সাবু মিয়া (৪০), নাসির মিয়া (৪১), লাল মিয়া (৫৫), সেন্টু মিয়া (৪৫), কামাল মিয়া (৩৫), রাবিয়া বেগম (৩৫), আজিজুল মিয়া (৩৫), সালাতুল বেগম (২৬), আলী আকবর (৫০), মিজান মিয়া (২৯), করমুস মিয়া (২৯), শাহবাজ (৫৬), এরশাদ (৩৩), সরলা বেগম (৪৫), সাক্কল মিয়া (৪৫), রুজেল মিয়া (১২), আশিক মিয়া (৩২), ইসলাম মিয়া (৩৫), সাগর মিয়া (২২), তাহেরা বেগম (২০), জবনুর মিয়া (২২) এবং কাসেম (৩৫) রয়েছেন।

পায়ে টেটা বিদ্ধ একজন কে হাসপাতালে নেয়া হচ্ছে।

‎আহতদের মধ্যে টেঁটাবিদ্ধ ১০ জনসহ গুরুতর আহত ২০ জনকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বাকিদের দিরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে।

‎ঘটনার খবর পেয়ে দিরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক দ্রুত ঘটনাস্থলে পুলিশ পাঠান। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয় এবং ঘটনাস্থল থেকে বেশ কিছু দেশীয় অস্ত্র ও ঢাল উদ্ধার করে। বর্তমানে এলাকায় পরিস্থিতি শান্ত রয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

‎ছাতকে দোকানে হামলা-ভাঙচুর ও নগদ টাকা লুটের অভিযোগ, থানায় লিখিত আবেদন

আধিপত্য বিস্তার কে কেন্দ্র করে সংঘর্ষ...

‎দিরাইয়ে দু’পক্ষের সংঘর্ষে নারীসহ আহত ৩০‎

সময় ০৪:৫২:২১ অপরাহ্ন, সোমবার, ২২ সেপ্টেম্বর ২০২৫