সিলেট ০৯:০৬ পূর্বাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
News Title :
লাখাই মুড়িয়াউক ইউনিয়ন নির্বাচনকে সামনে রেখে জমে উঠেছে প্রচার-প্রচারণা ‎সিলেটে বাস টমটম সংঘর্ষে মা-মেয়ে নিহতের ঘটনায় ঘাতক বাস চালক গ্রেপ্তার কুলাউড়ায় নতুন আঙ্গিকে গোবিন্দাস রেস্টুরেন্ট, সাশ্রয়ী মূল্যে মিলবে তিন বেলার খাবার নিউইয়র্ক পুলিশ কর্মকর্তা জুয়েল মাহবুবের সঙ্গে স্রোত সাহিত্য পর্ষদের শুভেচ্ছা বিনিময় ‎হবিগঞ্জে পূজামণ্ডপের নিরাপত্তায় ১২ প্লাটুন বিজিবি মোতায়েন ‎লাখাইয়ে শান্তিপূর্ণ, নির্বিঘ্নে দুর্গাপূজাঁ‎ উদযাপনের লক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত।    ঢাকা-সিলেট মহাসড়কে অলিপুরে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী মৃত্যু হবিগঞ্জ কারাগারে মাদক মামলার এক বন্দির মৃত্যু ‎লাখাইয়ে পুলিশের উদ্যোগে মাদক ও অপরাধবিরোধী উঠান বৈঠক অনুষ্ঠিত শান্তিগঞ্জে প্রধান শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক সম্মেলনে সভাপতি মানিক,সম্পাদক সুধা রঞ্জন

জৈন্তাপুরে ৩৪ বোতল বিদেশি মদসহ একজন আটক

বিদেশী মদ সহ আটক মনির আহমদ।

সিলেটের জৈন্তাপুর উপজেলায় অভিযান চালিয়ে ৩৪ বোতল বিদেশি মদসহ এক যুবককে আটক করেছে জৈন্তাপুর মডেল থানা পুলিশ। আটককৃত ব্যক্তির নাম মনির আহমেদ (২৮)। তিনি দরবস্ত এলাকার মৃত আমান উল্লাহর ছেলে।

বুধবার রাতে পুলিশ গোপন সূত্রে খবর পায় যে সিলেট-তামাবিল মহাসড়কের পাশে মাহুতহাঁটি এলাকায় মাদকদ্রব্যের চালান আসছে। এই সংবাদের ভিত্তিতে জৈন্তাপুর মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) ওবায়দুল ইসলামের নেতৃত্বে একদল পুলিশ সেখানে একটি চেকপোস্ট বসায়।

রাত ১০টার দিকে একটি সাদা রঙের টাটা এইস পিক-আপ তল্লাশি করে পুলিশ। সে সময় পিক-আপ থেকে ৩৪ বোতল বিদেশি মদ জব্দ করা হয় এবং মনিরকে হাতেনাতে আটক করা হয়। জব্দকৃত মদের আনুমানিক বাজারমূল্য প্রায় ৬০ হাজার টাকা।

জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল বাসার মোহাম্মদ বদরুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় পুলিশ বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করেছে। আটককৃত আসামিকে বৃহস্পতিবার সকালে আদালতে পাঠানো হয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

লাখাই মুড়িয়াউক ইউনিয়ন নির্বাচনকে সামনে রেখে জমে উঠেছে প্রচার-প্রচারণা

জৈন্তাপুরে ৩৪ বোতল বিদেশি মদসহ একজন আটক

সময় ০৩:৩৭:২০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর ২০২৫