সিলেট ১০:১৭ অপরাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬
News Title :
‎মহাপরিচালক বরাবর বাংলাদেশ ডি.এল.আর অ্যান্ড সেটেলমেন্ট আমিনস ইউনিয়ন সিলেট জোনের স্মারকলিপি প্রদান নিখোঁজের ১২ ঘণ্টা পর হাওর থেকে সাবেক পুলিশ সদস্যের মরদেহ উদ্ধার ‎হবিগঞ্জে ১৪৪ ধারা: শ্রীমঙ্গলে এনসিপির গাড়িবহর আটকাল পুলিশ, উত্তেজনা ও ধাক্কাধাক্কি‎ ‎জামতলীতে ভুয়া ডাক্তার আলমের প্রতারণা, ধার-দেনা নিয়ে চম্পট‎ ‎সিলেট নগরীর বালুচর থেকে ৮৮২ বোতল বিদেশী মদসহ ২ মাদক কারবারি গ্রেফততার। ‎বাহুবলে ইয়াবা ও গাঁজাসহ যুবক আটক, ভ্রাম্যমাণ আদালতে ৭ মাসের কারাদণ্ড ‎হরষপুর (তেলিয়াপাড়া) পুলিশ ফাঁড়ির অভিযানে ২৪ কেজি গাঁজা উদ্ধার ‎নালিতাবাড়ীতে বন্যাদুর্গত ২০০ পরিবারের পাশে দাঁড়ালেন দোস্ত এইড বাংলাদেশ সোসাইটি এনসিপি-বিএনপির পাল্টাপাল্টি কর্মসূচিকে ঘিরে হবিগঞ্জ পৌর এলাকায় ১৪৪ ধারা বালাগঞ্জে ছাত্রীকে অপহরণের অভিযোগ, অভিযুক্তদের পুলিশে সোপর্দ

‎বানিয়াচংয়ের কৃতি সন্তান জাহাঙ্গীর আলমের পিএইচ.ডি. অর্জন

‎হবিগঞ্জের বানিয়াচং উপজেলার সাগরদিঘির পূর্বপাড়ের কৃতি সন্তান মো. জাহাঙ্গীর আলম ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ডক্টর অব ফিলোসফি (পিএইচ.ডি.) ডিগ্রি অর্জন করেছেন। গত ২৭ আগস্ট ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভার সিদ্ধান্ত অনুযায়ী তাকে এই সম্মাননা প্রদান করা হয়।

‎ড. জাহাঙ্গীর আলম বিজ্ঞান অনুষদের ফলিত গণিত বিভাগের অধীনে তার গবেষণা সম্পন্ন করেন। তার গবেষণার বিষয় ছিল “Effect of Magnetic Particles on Biomagnetic Fluid Flow through Stretched Cylindrical Surface”। এই গবেষণাকর্মটি সম্পন্ন হয়েছে প্রফেসর ড. মুহাম্মদ ফেরদৌসের তত্ত্বাবধানে। বর্তমানে তিনি ময়মনসিংহের বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ম্যাথমেটিক্স বিভাগে প্রভাষক হিসেবে কর্মরত আছেন।

‎ড. জাহাঙ্গীর আলম মো. অনু মিয়া এবং রত্নগর্ভা মা মোছা. আলেয়া বেগমের চতুর্থ সন্তান। তার পরিবারের অন্য সদস্যরাও উচ্চশিক্ষিত ও স্ব স্ব ক্ষেত্রে প্রতিষ্ঠিত। তার বড় ভাই মো. শামসুল আলম ছিলেন আইসিডিডিআরবি-তে কর্মরত। দ্বিতীয় ভাই মো. জাহির আলম বর্তমানে শচীন্দ্র কলেজের দর্শন বিভাগের প্রভাষক। একমাত্র বোন সুরভী আক্তার শিক্ষকতা পেশায় এবং ছোট ভাই মো. শফিউল আলম মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকে কর্মরত আছেন।

‎ড. জাহাঙ্গীর আলম কুমিল্লা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি লাভের পর ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পিএইচ.ডি. ডিগ্রি অর্জন করেন। তার এই সাফল্যে পুরো বানিয়াচংবাসী গর্বিত।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

‎মহাপরিচালক বরাবর বাংলাদেশ ডি.এল.আর অ্যান্ড সেটেলমেন্ট আমিনস ইউনিয়ন সিলেট জোনের স্মারকলিপি প্রদান

‎বানিয়াচংয়ের কৃতি সন্তান জাহাঙ্গীর আলমের পিএইচ.ডি. অর্জন

সময় ০৭:২৯:৩৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর ২০২৫