সিলেট ০৮:২৭ পূর্বাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
News Title :
লাখাই মুড়িয়াউক ইউনিয়ন নির্বাচনকে সামনে রেখে জমে উঠেছে প্রচার-প্রচারণা ‎সিলেটে বাস টমটম সংঘর্ষে মা-মেয়ে নিহতের ঘটনায় ঘাতক বাস চালক গ্রেপ্তার কুলাউড়ায় নতুন আঙ্গিকে গোবিন্দাস রেস্টুরেন্ট, সাশ্রয়ী মূল্যে মিলবে তিন বেলার খাবার নিউইয়র্ক পুলিশ কর্মকর্তা জুয়েল মাহবুবের সঙ্গে স্রোত সাহিত্য পর্ষদের শুভেচ্ছা বিনিময় ‎হবিগঞ্জে পূজামণ্ডপের নিরাপত্তায় ১২ প্লাটুন বিজিবি মোতায়েন ‎লাখাইয়ে শান্তিপূর্ণ, নির্বিঘ্নে দুর্গাপূজাঁ‎ উদযাপনের লক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত।    ঢাকা-সিলেট মহাসড়কে অলিপুরে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী মৃত্যু হবিগঞ্জ কারাগারে মাদক মামলার এক বন্দির মৃত্যু ‎লাখাইয়ে পুলিশের উদ্যোগে মাদক ও অপরাধবিরোধী উঠান বৈঠক অনুষ্ঠিত শান্তিগঞ্জে প্রধান শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক সম্মেলনে সভাপতি মানিক,সম্পাদক সুধা রঞ্জন

‎মার্কসবাদী-তাত্ত্বিক, রাজনীতিক, বদরুদ্দীন উমর আর নেই

বদরুদ্দীন উমর (ফাইল ছবি)

‎
বাংলাদেশের প্রখ্যাত মার্কসবাদী তাত্ত্বিক, লেখক ও রাজনৈতিক ব্যক্তিত্ব বদরুদ্দীন উমর আজ (৭ সেপ্টেম্বর, ২০২৫) ৯৪ বছর বয়সে পরলোকগমন করেছেন। বার্ধক্যজনিত নানা জটিলতায় আক্রান্ত হয়ে তিনি রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
‎১৯৩১ সালের ২০ ডিসেম্বর তৎকালীন ব্রিটিশ ভারতের বর্ধমানে জন্মগ্রহণ করেন বদরুদ্দীন উমর। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে দর্শন বিষয়ে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন এবং পরে যুক্তরাজ্যের অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে পিপিই (দর্শন, রাজনীতি ও অর্থনীতি) ডিগ্রি অর্জন করেন।
‎শিক্ষকতা দিয়ে তার কর্মজীবনের শুরু। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে খণ্ডকালীন শিক্ষক হিসেবে কাজ করেছেন এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ে সমাজবিজ্ঞান ও রাষ্ট্রবিজ্ঞান বিভাগ প্রতিষ্ঠা করেন। তবে ১৯৬৮ সালে তিনি শিক্ষকতা ছেড়ে পূর্ণকালীন রাজনীতিতে যুক্ত হন।
‎তিনি পূর্ব বাংলা কমিউনিস্ট পার্টি, গণতান্ত্রিক বিপ্লবী জোট, বাংলাদেশ কৃষক ফেডারেশন-এর মতো বিভিন্ন রাজনৈতিক দল ও সংগঠনের কেন্দ্রীয় নেতা হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। মৃত্যুর আগ পর্যন্ত তিনি জাতীয় মুক্তি কাউন্সিল-এর সভাপতির দায়িত্বে ছিলেন।
‎বদরুদ্দীন উমর একজন খ্যাতিমান লেখকও ছিলেন। দুই বাংলাতেই তার গ্রন্থাবলি বহুল সমাদৃত। তার রচিত ও সম্পাদিত গ্রন্থের সংখ্যা প্রায় একশ। তার প্রয়াণে বাংলাদেশের রাজনৈতিক ও বুদ্ধিবৃত্তিক মহলে এক অপূরণীয় শূন্যতার সৃষ্টি হলো।
‎অনলাইন সিলেট পরিবার শোক ও শ্রদ্ধা জ্ঞাপন করছে, পরিবারের প্রতি সমবেদনা জানানো হয়।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

লাখাই মুড়িয়াউক ইউনিয়ন নির্বাচনকে সামনে রেখে জমে উঠেছে প্রচার-প্রচারণা

‎মার্কসবাদী-তাত্ত্বিক, রাজনীতিক, বদরুদ্দীন উমর আর নেই

সময় ০৪:৪৬:৪৩ অপরাহ্ন, রবিবার, ৭ সেপ্টেম্বর ২০২৫