সিলেট ১০:৪৮ অপরাহ্ন, বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬
News Title :
‎কালিহাতী পৌরসভায় মাদকবিরোধী র‍্যালি ও সমাবেশ শান্তিগঞ্জে মহাসড়কে টাস্কফোর্সের অভিযান‎১৭ বাসকে জরিমানা, কাগজপত্রে ত্রুটি: দ্রুত সংশোধনের নির্দেশ লাখাইয়ে বিদায় ও বরণ: সাংবাদিকদের সাথে নবাগত ইউএনও-এর মতবিনিময়‎ লাখাইয়ে বীরমুক্তিযোদ্ধা শাহেদ আলীর রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন। বিভিন্ন মহলের শোক। ‎গোপালপুরে মজলুমের কণ্ঠের ৩২তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত ‎মৌলভীবাজারে ডিবি ও শেরপুর পুলিশের পৃথক অভিযান ৪৫ বোতল বিদেশি মদ, গাজাসহ আটক ৬ জোনাল সেটেলমেন্ট অফিসে বিদায় সংবর্ধনা ও নবীনদের বরণ। দক্ষিণ সুরমার লালাবাজারে অনলাইন জুয়া চক্রের ৪ সদস্য কে গ্রেফতার করল র‍্যাব।‎ গোলাপগঞ্জে ২১০০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ২, নগদ টাকা উদ্ধার ‎জৈন্তাপুর সীমান্তে ওয়াচ টাওয়ারে বিজিবি সদস্যের ঝুলন্ত মরদেহ উদ্ধার

‎নবীগঞ্জে দুই গ্রামবাসীর সংঘর্ষ, নিহত ১

হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার দীঘলবাক ইউনিয়নের জামাইরগাও এলাকার রাঁধাপুর ও দীঘলবাক গ্রামের লোকজনের মধ্যে মাইকে ঘোষণা দিয়ে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এই সংঘর্ষে সাব্বির হোসেন (২৭) নামে এক যুবক নিহত হয়েছেন এবং প্রায় ৩০ জন আহত হয়েছেন। মঙ্গলবার (আজ) দুপুর ১২টার দিকে উপজেলার রাঁধাপুর সড়কে এই ঘটনা ঘটে।
‎নিহত সাব্বির হোসেন রাঁধাপুর গ্রামের আব্দুর রউফের ছেলে।

‎পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, সোমবার রাতে দুই সিএনজি চালকের মধ্যে কথা-কাটাকাটি এবং পুরোনো দ্বন্দ্বের কারণে রাঁধাপুর ও দীঘলবাক গ্রামের লোকজনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। এর জের ধরেই আজ সকালে উভয়পক্ষ মাইকে ঘোষণা দিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে।

ঘণ্টাব্যাপী চলা এই সংঘর্ষে প্রতিপক্ষের হামলায় সাব্বির হোসেন নিহত হন। সংঘর্ষে আহত উভয়পক্ষের প্রায় ৩০ জনকে উদ্ধার করে নবীগঞ্জ ও সিলেটে পাঠানো হয়েছে।

‎সংঘর্ষের খবর পেয়ে বানিয়াচং সেনা ক্যাম্পের একটি দল এবং পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে বলে জানিয়েছেন নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ কামরুজ্জামান।

তিনি বলেন, “দুই পক্ষের সংঘর্ষে একজন নিহত হয়েছেন। বর্তমানে পুলিশ ও সেনাবাহিনী ঘটনাস্থলে রয়েছে এবং পরিস্থিতি স্বাভাবিক আছে।”

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

‎কালিহাতী পৌরসভায় মাদকবিরোধী র‍্যালি ও সমাবেশ

‎নবীগঞ্জে দুই গ্রামবাসীর সংঘর্ষ, নিহত ১

সময় ০২:২৯:৫০ অপরাহ্ন, মঙ্গলবার, ২ সেপ্টেম্বর ২০২৫