সিলেট ০৫:৫৫ পূর্বাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
News Title :
লাখাই মুড়িয়াউক ইউনিয়ন নির্বাচনকে সামনে রেখে জমে উঠেছে প্রচার-প্রচারণা ‎সিলেটে বাস টমটম সংঘর্ষে মা-মেয়ে নিহতের ঘটনায় ঘাতক বাস চালক গ্রেপ্তার কুলাউড়ায় নতুন আঙ্গিকে গোবিন্দাস রেস্টুরেন্ট, সাশ্রয়ী মূল্যে মিলবে তিন বেলার খাবার নিউইয়র্ক পুলিশ কর্মকর্তা জুয়েল মাহবুবের সঙ্গে স্রোত সাহিত্য পর্ষদের শুভেচ্ছা বিনিময় ‎হবিগঞ্জে পূজামণ্ডপের নিরাপত্তায় ১২ প্লাটুন বিজিবি মোতায়েন ‎লাখাইয়ে শান্তিপূর্ণ, নির্বিঘ্নে দুর্গাপূজাঁ‎ উদযাপনের লক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত।    ঢাকা-সিলেট মহাসড়কে অলিপুরে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী মৃত্যু হবিগঞ্জ কারাগারে মাদক মামলার এক বন্দির মৃত্যু ‎লাখাইয়ে পুলিশের উদ্যোগে মাদক ও অপরাধবিরোধী উঠান বৈঠক অনুষ্ঠিত শান্তিগঞ্জে প্রধান শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক সম্মেলনে সভাপতি মানিক,সম্পাদক সুধা রঞ্জন

‎‎ভিপি নুরের ওপর হামলার প্রতিবাদে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ, জাতীয় পার্টির অফিস ভাঙচুর‎!

ভিপি নুরের উপর হামলার প্রতিবাদে ঢাক- টাঙ্গাইল মহাসড়কে শুয়ে প্রতিবাদ জানায় নেতাকর্মীরা। ছবি- সংগৃহীত

‎গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের ওপর হামলার প্রতিবাদে টাঙ্গাইলে বিক্ষোভ মিছিল ও সড়ক অবরোধ করেছেন দলটির নেতাকর্মীরা।
‎
‎শনিবার দুপুরে টাঙ্গাইল জেলা গণঅধিকার পরিষদের উদ্যোগে এই প্রতিবাদ কর্মসূচি পালিত হয়। এ সময় বিক্ষোভকারীরা টাঙ্গাইল শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করেন এবং এক পর্যায়ে জেলা জাতীয় পার্টির কার্যালয়ে ভাঙচুর চালায় গণঅধিকারের নেতাকর্মীরা।
‎
প্রতিবাদ কর্মসূচির অংশ হিসেবে নেতাকর্মীরা ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক প্রায় ৪০ মিনিট অবরোধ করে রাখেন। এর ফলে যান চলাচল বিঘ্নিত হয়। অবরোধের ফলে ঢাকা- টাঙ্গাইল মহাসড়কে যানবাহনের দীর্ঘ লাইন লেগে যায়।

বিক্ষোভ চলাকালে বক্তারা নুরুল হক নুরের ওপর হামলার তীব্র নিন্দা জানান এবং দ্রুত সুষ্ঠু তদন্তের মাধ্যমে হামলাকারীদের বিচারের দাবি করেন। অন্যথায় আরও কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন তারা।
‎কর্মসূচি শেষে বিক্ষোভকারীরা অবরোধ তুলে নেন।
‎

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

লাখাই মুড়িয়াউক ইউনিয়ন নির্বাচনকে সামনে রেখে জমে উঠেছে প্রচার-প্রচারণা

‎‎ভিপি নুরের ওপর হামলার প্রতিবাদে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ, জাতীয় পার্টির অফিস ভাঙচুর‎!

সময় ০৫:০০:৪০ অপরাহ্ন, শনিবার, ৩০ অগাস্ট ২০২৫