সিলেট ০৫:৫৫ পূর্বাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
News Title :
লাখাই মুড়িয়াউক ইউনিয়ন নির্বাচনকে সামনে রেখে জমে উঠেছে প্রচার-প্রচারণা ‎সিলেটে বাস টমটম সংঘর্ষে মা-মেয়ে নিহতের ঘটনায় ঘাতক বাস চালক গ্রেপ্তার কুলাউড়ায় নতুন আঙ্গিকে গোবিন্দাস রেস্টুরেন্ট, সাশ্রয়ী মূল্যে মিলবে তিন বেলার খাবার নিউইয়র্ক পুলিশ কর্মকর্তা জুয়েল মাহবুবের সঙ্গে স্রোত সাহিত্য পর্ষদের শুভেচ্ছা বিনিময় ‎হবিগঞ্জে পূজামণ্ডপের নিরাপত্তায় ১২ প্লাটুন বিজিবি মোতায়েন ‎লাখাইয়ে শান্তিপূর্ণ, নির্বিঘ্নে দুর্গাপূজাঁ‎ উদযাপনের লক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত।    ঢাকা-সিলেট মহাসড়কে অলিপুরে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী মৃত্যু হবিগঞ্জ কারাগারে মাদক মামলার এক বন্দির মৃত্যু ‎লাখাইয়ে পুলিশের উদ্যোগে মাদক ও অপরাধবিরোধী উঠান বৈঠক অনুষ্ঠিত শান্তিগঞ্জে প্রধান শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক সম্মেলনে সভাপতি মানিক,সম্পাদক সুধা রঞ্জন
আলোচিত নাইন মার্ডার মামলাসহ নানা আলোচনা!

‎বানিয়াচং থানায় ৯ মাসে ৩ ওসির বদলি: নতুন ওসি মিজানুর রহমান

নবাগত ওসি মিজানুর রহমান (ফাইল ছবি)

‎হবিগঞ্জের বানিয়াচং থানায় মাত্র ৯ মাসের মধ্যে তিন জন ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) বদলি হয়েছেন। বদলিকৃত ওসি ৩ জনই আলোচিত নাইন মার্ডার মামলায় আইও ছিলেন।

‎বানিয়াচং থানা থেকে সর্বশেষ বদলি হয়েছেন ওসি গোলাম মোস্তফা। তিনি বানিয়াচংয়ের আলোচিত নাইন মার্ডার মামলার তদন্তকারী কর্মকর্তা (আইও) হিসেবেও দায়িত্ব পালন করছিলেন।

‎সর্বশেষ বদলি হওয়া ওসি গোলাম মোস্তফা প্রায় সাত মাস ধরে বানিয়াচং থানায় দায়িত্ব পালন করেছেন। তিনি মৌলভীবাজার জেলায় বদলি হয়েছেন বলে জানাগেছে।

বদলীকৃত ওসি গোলাম মোস্তফা, (ফাইল ছবি)

‎

তার স্থলাভিষিক্ত হচ্ছেন আজমিরীগঞ্জের শিবপাশা পুলিশ ফাঁড়ির আইসি মিজানুর রহমান। তিনি আগামী রবিবার নতুন দায়িত্বে যোগ দেবেন বলে বানিয়াচং থানা সূত্রে জানাযায়।

‎পূর্বের বদলির ঘটনা

‎২০২৪ সালের ৫ আগস্টের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় বানিয়াচং থানাটি পুড়িয়ে দেয় আন্দোলনকারীরা। এতে থানার সবকিছু পুড়ে ছারখার হয়ে যায়। শুধুমাত্র ইটের দেয়াল ছাড়া আর কিছুই অবশিষ্ট ছিল না।

‎পরবর্তীতে সরকার পতনের পর নতুন করে বানিয়াচং উপজেলা পরিষদের বিআরডিপি অফিসে অস্থায়ী থানার কার্যক্রম পরিচালিত হয়। এরপর থেকে ওসির পদে ঘন ঘন পরিবর্তন দেখা যায়।

‎২০২৪ জুলাই আন্দোলনের পর প্রথমে দায়িত্ব নেন আমিনুল ইসলাম। তিনি মাত্র ১ মাস ৩ দিন দায়িত্ব পালনের পর বদলি হন।

‎তার পর আসেন কবির হোসেন। তিনি ৩ মাস ৮ দিন দায়িত্ব পালন করে বদলি হয়ে যান।

‎ওসি গোলাম মোস্তফার বদলি নিয়ে নানা আলোচনা সমালোচনা চলছে। তার দায়িত্বকালে কিছু গুরুত্বপূর্ণ ঘটনা ঘটে, যা সমালোচনার জন্ম দেয়:

‎খুনের মামলার আসামীর পালিয়ে যাওয়া।এছাড়াও আলোচিত নাইন মার্ডার মামলার তদন্তের দায়িত্ব ছিল তার ওপর। এই মামলার পলাতক আসামী কাগাপাশা ইউনিয়নের আওয়ামীগ নেতা আব্দুল মজিদকে গ্রেফতার করার পর তিনি হাতকড়াসহ পালিয়ে যান। দীর্ঘ সময় পার হলেও তাকে পুনরায় গ্রেফতার করা সম্ভব হয়নি।

মহানবী (সাঃ) কে কটুক্তিকারী: চলতি মাসে মহানবী (সাঃ) কে কটুক্তিকারী পাপন গোপসহ তার চক্রকে গ্রেফতারের জন্য তৌহিদী জনতা ও আলেমসমাজ থানা পুলিশকে ২৪ ঘণ্টার আল্টিমেটাম দেন। ওসি গোলাম মোস্তফা জনসভায় গিয়ে গ্রেফতারের প্রতিশ্রুতি দিলেও, ১৫ দিনেও কোনো পদক্ষেপ নিতে দেখা যায়নি। এর পরপরই তার বদলির আদেশ আসে বলে অনেকের ধারণা।

ওসি গোলাম মোস্তফার বদলি পুলিশ সূত্রে থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

‎

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

লাখাই মুড়িয়াউক ইউনিয়ন নির্বাচনকে সামনে রেখে জমে উঠেছে প্রচার-প্রচারণা

আলোচিত নাইন মার্ডার মামলাসহ নানা আলোচনা!

‎বানিয়াচং থানায় ৯ মাসে ৩ ওসির বদলি: নতুন ওসি মিজানুর রহমান

সময় ০১:১১:০৭ পূর্বাহ্ন, শনিবার, ৩০ অগাস্ট ২০২৫