সিলেট ০৫:৫৪ পূর্বাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
News Title :
লাখাই মুড়িয়াউক ইউনিয়ন নির্বাচনকে সামনে রেখে জমে উঠেছে প্রচার-প্রচারণা ‎সিলেটে বাস টমটম সংঘর্ষে মা-মেয়ে নিহতের ঘটনায় ঘাতক বাস চালক গ্রেপ্তার কুলাউড়ায় নতুন আঙ্গিকে গোবিন্দাস রেস্টুরেন্ট, সাশ্রয়ী মূল্যে মিলবে তিন বেলার খাবার নিউইয়র্ক পুলিশ কর্মকর্তা জুয়েল মাহবুবের সঙ্গে স্রোত সাহিত্য পর্ষদের শুভেচ্ছা বিনিময় ‎হবিগঞ্জে পূজামণ্ডপের নিরাপত্তায় ১২ প্লাটুন বিজিবি মোতায়েন ‎লাখাইয়ে শান্তিপূর্ণ, নির্বিঘ্নে দুর্গাপূজাঁ‎ উদযাপনের লক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত।    ঢাকা-সিলেট মহাসড়কে অলিপুরে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী মৃত্যু হবিগঞ্জ কারাগারে মাদক মামলার এক বন্দির মৃত্যু ‎লাখাইয়ে পুলিশের উদ্যোগে মাদক ও অপরাধবিরোধী উঠান বৈঠক অনুষ্ঠিত শান্তিগঞ্জে প্রধান শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক সম্মেলনে সভাপতি মানিক,সম্পাদক সুধা রঞ্জন

‎সিলেট-তামাবিল মহাসড়কে বাস-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ১, আহত ৫

বাসচাপায় মোটরসাইকেল আরোহী তালহার (১৭) নিথর দেহ।

‎

সিলেট-তামাবিল মহাসড়কের সারিঘাট এলাকায় বাসচাপায় এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আরও পাঁচজন গুরুতর আহত হয়েছেন। ঘটনার পর স্থানীয়দের সহায়তায় আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে এবং ঘাতক বাসটিকে আটক করা হয়েছে।

‎

আজ, ২৯ আগস্ট, শুক্রবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে জাফলং থেকে ছেড়ে আসা সিলেটগামী একটি বাসের সঙ্গে দরবস্ত থেকে জৈন্তাপুরগামী দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই তালহা (১৭) নামের এক মোটরসাইকেল আরোহীন ঘটানাস্থলে নিহত হন। তিনি জৈন্তাপুর উপজেলার দরবস্ত ইউনিয়নের কাঞ্জর গ্রামের তাজউদ্দিনের ছেলে।

‎দুর্ঘটনার পর বাসটি দ্রুত পালিয়ে যাওয়ার চেষ্টা করে, কিন্তু পরে এটিকে হরিপুর থেকে আটক করা হয়।

‎

‎দুর্ঘটনায় পাঁচজন গুরুতর আহত হয়েছেন। তারা হলেন: শাকিল (২০), সারীঘাট ডৌডিক গ্রামের শুক্কুর মিয়ার ছেলে। জুনেদ আহমদ (১৮), একই গ্রামের মাওলানা আব্দুল ওয়াহিদের ছেলে।শাহরিয়ার (২০), মনির আলীর ছেলে।

ইব্রাহীম আহমদ (২২), আরফান আলীর ছেলে।

ফরহাদ আলী (১৫), গুচ্ছ গ্রামের জিয়া উদ্দিনের ছেলে।

‎স্থানীয়রা আহতদের উদ্ধার করে জৈন্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে তাদের প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর অবস্থা গুরুতর হওয়ায় সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।

‎

খবর পেয়ে তামাবিল হাইওয়ে পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। তারা নিহত তালহার মরদেহ উদ্ধার করে এবং দুর্ঘটনা কবলিত দুটি মোটরসাইকেল জব্দ করে হাইওয়ে থানায় নিয়ে যায়।

‎

তামাবিল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুর রহমান জানিয়েছেন যে ঘাতক বাসটি আটক করা হয়েছে এবং আহতদের চিকিৎসার খোঁজ খবর নেওয়া হচ্ছে। দুর্ঘটনার পর প্রায় এক ঘণ্টা যান চলাচল বন্ধ ছিল, তবে বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

‎

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

লাখাই মুড়িয়াউক ইউনিয়ন নির্বাচনকে সামনে রেখে জমে উঠেছে প্রচার-প্রচারণা

‎সিলেট-তামাবিল মহাসড়কে বাস-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ১, আহত ৫

সময় ০৯:৩২:০৫ অপরাহ্ন, শুক্রবার, ২৯ অগাস্ট ২০২৫