সিলেট ০৫:৫৬ পূর্বাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
News Title :
লাখাই মুড়িয়াউক ইউনিয়ন নির্বাচনকে সামনে রেখে জমে উঠেছে প্রচার-প্রচারণা ‎সিলেটে বাস টমটম সংঘর্ষে মা-মেয়ে নিহতের ঘটনায় ঘাতক বাস চালক গ্রেপ্তার কুলাউড়ায় নতুন আঙ্গিকে গোবিন্দাস রেস্টুরেন্ট, সাশ্রয়ী মূল্যে মিলবে তিন বেলার খাবার নিউইয়র্ক পুলিশ কর্মকর্তা জুয়েল মাহবুবের সঙ্গে স্রোত সাহিত্য পর্ষদের শুভেচ্ছা বিনিময় ‎হবিগঞ্জে পূজামণ্ডপের নিরাপত্তায় ১২ প্লাটুন বিজিবি মোতায়েন ‎লাখাইয়ে শান্তিপূর্ণ, নির্বিঘ্নে দুর্গাপূজাঁ‎ উদযাপনের লক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত।    ঢাকা-সিলেট মহাসড়কে অলিপুরে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী মৃত্যু হবিগঞ্জ কারাগারে মাদক মামলার এক বন্দির মৃত্যু ‎লাখাইয়ে পুলিশের উদ্যোগে মাদক ও অপরাধবিরোধী উঠান বৈঠক অনুষ্ঠিত শান্তিগঞ্জে প্রধান শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক সম্মেলনে সভাপতি মানিক,সম্পাদক সুধা রঞ্জন
সিলেট সেটেলমেন্ট প্রেস.....

সিলেটে থাকছে সেটেলমেন্ট প্রেস, স্বস্তি ফিরেছে ভূমি মালিকদের মধ্যে, কতৃপক্ষদের ধন্যবাদ।

সেটেলমেন্ট প্রেস নিয়ে সংবাদ সম্মেলনের (ফাইল ছবি)

সিলেটে ভূমি রেকর্ড ও জরিপের কাজ দ্রুত সম্পন্ন করার জন্য সেটেলমেন্ট প্রেস আর ঢাকায় স্থানান্তর করা হচ্ছে না।
ভূমি মন্ত্রণালয়ের এই সিদ্ধান্তে সিলেটবাসীর মধ্যে স্বস্তি ফিরে এসেছে। এর আগে ভূমি উপদেষ্টা আলী ইমাম মজুমদার প্রেসটি সিলেটে রাখার আশ্বাস দিলেও, লিখিত আদেশ না আসায় এক ধরনের উদ্বেগ ও অনিশ্চয়তা কাজ করছিল।

সিলেটের রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দের অনুরোধ এবং আন্দোলনের ফলশ্রুতিতে ভূমি মন্ত্রণালয় এই সিদ্ধান্ত নিয়েছেন বলে জানা গেছে।

সম্প্রতি, বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা খন্দকার আবদুল মুক্তাদির ও সিলেট জেলা বিএনপির সভাপতি আবদুল কাইয়ূম চৌধুরী ভূমি উপদেষ্টা আলী ইমাম মজুমদারের সঙ্গে সাক্ষাৎ করে প্রেসটি সিলেটে রাখার জন্য অনুরোধ জানান। একই সময়ে সিলেটের সাবেক মেয়র আরিফুল হক চৌধুরী ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের মহাপরিচালক মোঃ সাইদুর রহমানের সঙ্গে সরাসরি ফোনে কথা বলে প্রেসটি সিলেটে রাখার অনুরোধ করেন।
নেতৃবৃন্দ ভূমি উপদেষ্টাকে জানান, সিলেটে মাত্র ৩৮টি মৌজার খতিয়ান ছাপানোর কাজ বাকি আছে এবং এই কাজ সম্পন্ন করতে আর কয়েক মাস সময় লাগবে। তাদের এই অনুরোধের পরিপ্রেক্ষিতেই ভূমি মন্ত্রণালয় প্রেসটি সিলেটে রেখে বাকি কাজ সম্পন্ন করার চূড়ান্ত সিদ্ধান্ত নেয়।

ভূমি মন্ত্রণালয়ের এই সিদ্ধান্তের পর থেকে সিলেটজুড়ে আনন্দের বন্যা বইছে। সিলেট মদন মোহন কলেজের সাবেক অধ্যক্ষ ও প্রেস রাখার আন্দোলনের সভাপতি পীর আতাউর রহমান এই
আন্দোলনের সঙ্গে জড়িত সবাইকে ধন্যবাদ জানিয়েছেন। একই সঙ্গে তিনি বলেন, আমরা লিখিত আদেশ হাতে পেয়ে সাংবাদিক সম্মেলনের মাধ্যমে আনুষ্ঠানিক ভাবে সবাইকে অবগত করব।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

লাখাই মুড়িয়াউক ইউনিয়ন নির্বাচনকে সামনে রেখে জমে উঠেছে প্রচার-প্রচারণা

সিলেট সেটেলমেন্ট প্রেস.....

সিলেটে থাকছে সেটেলমেন্ট প্রেস, স্বস্তি ফিরেছে ভূমি মালিকদের মধ্যে, কতৃপক্ষদের ধন্যবাদ।

সময় ১১:২২:৪২ পূর্বাহ্ন, শুক্রবার, ২৯ অগাস্ট ২০২৫