সিলেট ০৫:৫৪ পূর্বাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
News Title :
লাখাই মুড়িয়াউক ইউনিয়ন নির্বাচনকে সামনে রেখে জমে উঠেছে প্রচার-প্রচারণা ‎সিলেটে বাস টমটম সংঘর্ষে মা-মেয়ে নিহতের ঘটনায় ঘাতক বাস চালক গ্রেপ্তার কুলাউড়ায় নতুন আঙ্গিকে গোবিন্দাস রেস্টুরেন্ট, সাশ্রয়ী মূল্যে মিলবে তিন বেলার খাবার নিউইয়র্ক পুলিশ কর্মকর্তা জুয়েল মাহবুবের সঙ্গে স্রোত সাহিত্য পর্ষদের শুভেচ্ছা বিনিময় ‎হবিগঞ্জে পূজামণ্ডপের নিরাপত্তায় ১২ প্লাটুন বিজিবি মোতায়েন ‎লাখাইয়ে শান্তিপূর্ণ, নির্বিঘ্নে দুর্গাপূজাঁ‎ উদযাপনের লক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত।    ঢাকা-সিলেট মহাসড়কে অলিপুরে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী মৃত্যু হবিগঞ্জ কারাগারে মাদক মামলার এক বন্দির মৃত্যু ‎লাখাইয়ে পুলিশের উদ্যোগে মাদক ও অপরাধবিরোধী উঠান বৈঠক অনুষ্ঠিত শান্তিগঞ্জে প্রধান শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক সম্মেলনে সভাপতি মানিক,সম্পাদক সুধা রঞ্জন

সিলেটে সেটেলমেন্ট প্রেস হস্তান্তর নিয়ে অনিশ্চয়তা: ভূমি মালিকদের উদ্বেগ!

(ফাইল ছবি)

ভূমি উপদেষ্টা আলী ইমাম মজুমদার সিলেটের সেটেলমেন্ট প্রেস ঢাকায় হস্তান্তর না করার ব্যাপারে আশ্বাস দিলেও, লিখিত আদেশ না আসায় সিলেটের ভূমি মালিকদের মধ্যে উদ্বেগ ও অনিশ্চয়তা কাটছে না।

সম্প্রতি, সিলেটের রাজনৈতিক নেতৃবৃন্দ ভূমি উপদেষ্টার সঙ্গে দেখা করে প্রেসটি সিলেটেই  রাখার অনুরোধ জানান।

গত ২৬ আগস্ট, বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা খন্দকার আবদুল মুক্তাদির এবং সিলেট জেলা বিএনপির সভাপতি আবদুল কাইয়ূম চৌধুরী ভূমি উপদেষ্টা আলী ইমাম মজুমদারের সঙ্গে সাক্ষাৎ করেন।
তারা ভূমি উপদেষ্টাকে অবহিত করেন যে, সিলেটের মাত্র ৩৮টি মৌজার খতিয়ান ছাপানোর কাজ বাকি রয়েছে। তারা আরও জানান, আর কয়েকমাস সময় দিলে দ্রুতই এই অসমাপ্ত কাজ সম্পন্ন করা সম্ভব হবে।

সিলেটের রাজনৈতিক নেতৃবৃন্দের এই অনুরোধের পরিপ্রেক্ষিতে ভূমি উপদেষ্টা আশ্বস্ত করেন যে সেটেলমেন্ট প্রেস সিলেটেই থাকবে এবং এটি ঢাকায় হস্তান্তর করা হবে না। যদিও এই মৌখিক আশ্বাস কিছুটা স্বস্তি এনেছিল, কিন্তু এখন পর্যন্ত কোনো দাপ্তরিক বা লিখিত আদেশ জারি না হওয়ায় ভূমি মালিকদের মধ্যে পুনরায় উদ্বেগ দেখা দিয়েছে।

তাদের আশঙ্কা, লিখিত আদেশ না থাকলে যেকোনো সময় প্রেসটি স্থানান্তরিত হতে পারে, যার ফলে বাকি থাকা কাজগুলো সম্পন্ন করতে দীর্ঘসূত্রিতা সৃষ্টি হবে। এ কারণে ভূমি মালিক এবং সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ জরুরি ভিত্তিতে লিখিত আদেশ জারির দাবি জানিয়েছেন, যাতে সিলেটের সেটেলমেন্ট প্রেস সিলেটেই থাকে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

লাখাই মুড়িয়াউক ইউনিয়ন নির্বাচনকে সামনে রেখে জমে উঠেছে প্রচার-প্রচারণা

সিলেটে সেটেলমেন্ট প্রেস হস্তান্তর নিয়ে অনিশ্চয়তা: ভূমি মালিকদের উদ্বেগ!

সময় ০৫:১৯:১৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ অগাস্ট ২০২৫