সিলেট ০৫:৫৭ পূর্বাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
News Title :
লাখাই মুড়িয়াউক ইউনিয়ন নির্বাচনকে সামনে রেখে জমে উঠেছে প্রচার-প্রচারণা ‎সিলেটে বাস টমটম সংঘর্ষে মা-মেয়ে নিহতের ঘটনায় ঘাতক বাস চালক গ্রেপ্তার কুলাউড়ায় নতুন আঙ্গিকে গোবিন্দাস রেস্টুরেন্ট, সাশ্রয়ী মূল্যে মিলবে তিন বেলার খাবার নিউইয়র্ক পুলিশ কর্মকর্তা জুয়েল মাহবুবের সঙ্গে স্রোত সাহিত্য পর্ষদের শুভেচ্ছা বিনিময় ‎হবিগঞ্জে পূজামণ্ডপের নিরাপত্তায় ১২ প্লাটুন বিজিবি মোতায়েন ‎লাখাইয়ে শান্তিপূর্ণ, নির্বিঘ্নে দুর্গাপূজাঁ‎ উদযাপনের লক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত।    ঢাকা-সিলেট মহাসড়কে অলিপুরে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী মৃত্যু হবিগঞ্জ কারাগারে মাদক মামলার এক বন্দির মৃত্যু ‎লাখাইয়ে পুলিশের উদ্যোগে মাদক ও অপরাধবিরোধী উঠান বৈঠক অনুষ্ঠিত শান্তিগঞ্জে প্রধান শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক সম্মেলনে সভাপতি মানিক,সম্পাদক সুধা রঞ্জন

‎বানিয়াচংয়ে দুর্ধর্ষ চুরি, লাখ টাকার মালামাল লুটের অভিযোগ।

টিনের চালা কেটে দোকানে প্রবেশ করে চোর।

‎
‎বানিয়াচংয়ে এক রাতে একটি দোকানে দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে। দোকানের টিনের চালা কেটে চোরেরা নগদ টাকা ও অন্যান্য মূল্যবান সামগ্রীসহ প্রায় লাখ টাকার মালামাল লুট করে নিয়ে গেছে। এ ঘটনায় দোকান মালিক থানায় অজ্ঞাত চোরদের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেছেন।
‎
মঙ্গলবার (২৬ আগস্ট) দিবাগত রাতে উপজেলার ৩ নম্বর ইউনিয়নের দেশমুখ্যপাড়া গ্রামে আবিদুর রহমান মিয়ার দোকানে এই ঘটনা ঘটে।
‎ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী আবিদুর রহমান জানান, ভোরে দোকান খুলে তিনি দেখতে পান দোকানের উপরের টিনের চালা কাটা। ক্যাশ ড্রয়ার থেকে নগদ টাকা এবং অন্যান্য মূল্যবান সামগ্রী উধাও। সব মিলিয়ে প্রায় এক লাখ টাকার ক্ষতি হয়েছে বলে তিনি উল্লেখ করেন।
‎
তিনি তার অভিযোগে স্থানীয় একজন কুখ্যাত মাদকসেবীকে সন্দেহ করেছেন! আবিদুর রহমান জানান, দেশমুখ্যপাড়ার ইদ্দিছ উল্লার ছেলে লুকু মিয়া চুরি, ছিনতাই এবং মাদক সেবনের সাথে জড়িত। চুরির ঘটনার আগে বাকিতে পণ্য না দেওয়ায় তার সঙ্গে লুকুর মনোমালিন্য হয়েছিল। এই কারণে লুকু মিয়ার এই চুরির সাথে জড়িত থাকার বিষয়ে তার সন্দেহ হয় তার।
‎
স্থানীয়দের অভিযোগ, রাত হলেই মাদকসেবী লুকু মিয়া এবং অন্যান্য বহিরাগত কিশোর ও যুবকদের আনাগোনা বেড়ে যায়। তাদের ধারণা, এটি তাদেরই কাজ হতে পারে বলে এলাকাবাসী দাবী। চুরি ও ছিনতাই রোধে এলাকাবাসী রাতে পুলিশের টহল বাড়ানোর জন্য আইনশৃঙ্খলা বাহিনীর দৃষ্টি আকর্ষণ করেছেন।
‎
এ বিষয়ে বানিয়াচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোস্তফা জানান, তারা অভিযোগ পেয়েছেন এবং বিষয়টি গুরুত্ব সহকারে দেখছেন। ওই এলাকায় অপরাধ দমনে পুলিশ কাজ করছে।
‎

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

লাখাই মুড়িয়াউক ইউনিয়ন নির্বাচনকে সামনে রেখে জমে উঠেছে প্রচার-প্রচারণা

‎বানিয়াচংয়ে দুর্ধর্ষ চুরি, লাখ টাকার মালামাল লুটের অভিযোগ।

সময় ০৪:০৭:৩২ অপরাহ্ন, বুধবার, ২৭ অগাস্ট ২০২৫