সিলেট ০৫:৫৭ পূর্বাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
News Title :
লাখাই মুড়িয়াউক ইউনিয়ন নির্বাচনকে সামনে রেখে জমে উঠেছে প্রচার-প্রচারণা ‎সিলেটে বাস টমটম সংঘর্ষে মা-মেয়ে নিহতের ঘটনায় ঘাতক বাস চালক গ্রেপ্তার কুলাউড়ায় নতুন আঙ্গিকে গোবিন্দাস রেস্টুরেন্ট, সাশ্রয়ী মূল্যে মিলবে তিন বেলার খাবার নিউইয়র্ক পুলিশ কর্মকর্তা জুয়েল মাহবুবের সঙ্গে স্রোত সাহিত্য পর্ষদের শুভেচ্ছা বিনিময় ‎হবিগঞ্জে পূজামণ্ডপের নিরাপত্তায় ১২ প্লাটুন বিজিবি মোতায়েন ‎লাখাইয়ে শান্তিপূর্ণ, নির্বিঘ্নে দুর্গাপূজাঁ‎ উদযাপনের লক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত।    ঢাকা-সিলেট মহাসড়কে অলিপুরে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী মৃত্যু হবিগঞ্জ কারাগারে মাদক মামলার এক বন্দির মৃত্যু ‎লাখাইয়ে পুলিশের উদ্যোগে মাদক ও অপরাধবিরোধী উঠান বৈঠক অনুষ্ঠিত শান্তিগঞ্জে প্রধান শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক সম্মেলনে সভাপতি মানিক,সম্পাদক সুধা রঞ্জন

নবীগঞ্জে সেনাবাহিনীর অভিযানে দুই মাদক ব্যবসায়ী আটক

সেনাবাহিনীর হাতে আটক মাদক কারবারি জমির ও মায়েদ। ছবি- সেনাবাহিনীর সৌজন্যে।

হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় অভিযান চালিয়ে দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে সেনাবাহিনী। এ সময় তাদের কাছ থেকে ইয়াবা, গাঁজা, নগদ টাকা এবং মাদক সেবনের সরঞ্জাম জব্দ করা হয়।

মঙ্গলবার দুপুরে বানিয়াচং উপজেলার ০৬ বীর আর্মি ক্যাম্পের মেজর সাদমান সাকিব সাদের নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়। গোপন তথ্যের ভিত্তিতে নবীগঞ্জ উপজেলার সদরঘাট গ্রামে অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ী মো. জমির আহমদ এবং মায়েদ মিয়াকে আটক করা হয়।

আটককৃতরা হল: সদরঘাট গ্রামের আব্দুল মজিদের ছেলে জমির আহমদ (৬০) এবং দেবপাড়া গ্রামের সামান মিয়ার ছেলে মায়েদ মিয়া (৩৪)। অভিযানের সময় তাদের এক সহযোগী পালিয়ে যেতে সক্ষম হয়।
অভিযান পরিচালনাকারী দল তাদের কাছ থেকে ১০ পিস ইয়াবা, ৩৫০ গ্রাম গাঁজা, ৫৩ হাজার ৯০০ টাকা, একটি কলকি, একটি চাকু এবং চারটি কেঁচি জব্দ করে।

স্থানীয়রা জানান, এই মাদক ব্যবসায়ীরা দীর্ঘদিন ধরে এলাকায় মাদকের ব্যবসা করে আসছিল, যা যুবসমাজকে বিপথে ঠেলে দিচ্ছিল। আটকের পর আসামিদের নবীগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে এবং তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হবে বলে জানা গেছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

লাখাই মুড়িয়াউক ইউনিয়ন নির্বাচনকে সামনে রেখে জমে উঠেছে প্রচার-প্রচারণা

নবীগঞ্জে সেনাবাহিনীর অভিযানে দুই মাদক ব্যবসায়ী আটক

সময় ১২:২৬:৪৫ পূর্বাহ্ন, বুধবার, ২৭ অগাস্ট ২০২৫