সিলেট ১২:০০ অপরাহ্ন, মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬
News Title :
ইয়াবা সেবনের দায়ে বাহুবলে এক ব্যক্তির ৬ মাসের কারাদণ্ড ‎স্পেনে বাইসাইকেল গ্যারেজে ভয়াবহ অগ্নিকাণ্ডে এক বাংলাদেশীর তরুণে মৃত্যু বানিয়াচং জনাব আলী সরকারি কলেজের সহকারী অধ্যাপক অনুপ রায় এর অবসরজনিত বিদায় সংবর্ধনা ‎মাধ্যমিক শিক্ষক সমিতি আনুষ্ঠানিক কার্যক্রম শুরু: বানিয়াচংয়ের বিদায়ী ইউএনও কে সংবর্ধনা প্রদান। ‎গোয়াইনঘাটে নজরুল বিষয়ক জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন হবিগঞ্জে সংরক্ষিত বন থেকে বাঁশ পাচার, মিনি ট্রাক জব্দ ‎প্রশাসন ক্যাডারের ২৭ উপসচিবকে জেলা প্রশাসকের কার্যালয়ে পদায়ন ‎বাংলাদেশ প্রেসক্লাব ইন স্পেনের আংশিক কমিটি ঘোষণা, সভাপতি বকুল খান সম্পাদক সিদ্দিকুর রহমান ‎বানিয়াচংয়ে ফুটবল খেলা নিয়ে দফায় দফায় সংঘর্ষ।। আহত শতাধিক: পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশের টিয়ারশেল ‎হবিগঞ্জ সীমান্তে চোরাকারবারিদের গুলিতে বাংলাদেশি এক যুবক নিহত: বিজিবি‎

‎জৈন্তাপুরে দুই স্থান থেকে বিপুল পরিমাণ পাথর জব্দ

‎জৈন্তাপুরে অবৈধভাবে মজুদ করা বিপুল পরিমাণ পাথরের বিরুদ্ধে অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। আজ শনিবার বেলা ১১টার দিকে উপজেলার ৪নং বাংলাবাজার ও শ্রীপুর চা বাগান এলাকায় অভিযান চালিয়ে প্রায় ১৪ হাজার ঘনফুট পাথর জব্দ করা হয়েছে।

‎উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জর্জ মিত্র চাকমার নেতৃত্বে এই অভিযানে আরও ছিলেন সহকারী কমিশনার (ভূমি) ফারজানা আক্তার লাবনী, জৈন্তাপুর মডেল থানা পুলিশ এবং শ্রীপুর বিওপির বিজিবি সদস্যরা।

‎অভিযানে বাংলাবাজার এলাকার কয়েকটি ক্রাশার মিলে অবৈধভাবে মজুদ করা ২ হাজার ঘনফুট পাথর জব্দ করা হয়। এরপর শ্রীপুর চা বাগানের পাশে মজুদ করা আরও প্রায় ১২ হাজার ঘনফুট পাথর জব্দ করে প্রশাসন।

‎জব্দ করা পাথর প্রসঙ্গে ইউএনও জর্জ মিত্র চাকমা জানান, গত সপ্তাহে জব্দ করা পাথরসহ বাংলাবাজার থেকে জব্দ করা মোট সাড়ে ১১ হাজার ঘনফুট পাথর ইতিমধ্যে রাংপানি নদীতে পুনঃস্থাপন করা হচ্ছে। এছাড়াও, শ্রীপুর চা বাগান থেকে জব্দ করা ১২ হাজার ঘনফুট পাথর জাফলংয়ের পিয়াইন নদীতে পুনঃস্থাপন করা হবে। তিনি আরও জানান, অবৈধ পাথর উত্তোলনের বিরুদ্ধে প্রশাসনের এই অভিযান নিয়মিত চলবে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ইয়াবা সেবনের দায়ে বাহুবলে এক ব্যক্তির ৬ মাসের কারাদণ্ড

‎জৈন্তাপুরে দুই স্থান থেকে বিপুল পরিমাণ পাথর জব্দ

সময় ০৮:৪০:০৬ অপরাহ্ন, শনিবার, ২৩ অগাস্ট ২০২৫