সিলেট ০৮:৩৯ পূর্বাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
News Title :
লাখাই মুড়িয়াউক ইউনিয়ন নির্বাচনকে সামনে রেখে জমে উঠেছে প্রচার-প্রচারণা ‎সিলেটে বাস টমটম সংঘর্ষে মা-মেয়ে নিহতের ঘটনায় ঘাতক বাস চালক গ্রেপ্তার কুলাউড়ায় নতুন আঙ্গিকে গোবিন্দাস রেস্টুরেন্ট, সাশ্রয়ী মূল্যে মিলবে তিন বেলার খাবার নিউইয়র্ক পুলিশ কর্মকর্তা জুয়েল মাহবুবের সঙ্গে স্রোত সাহিত্য পর্ষদের শুভেচ্ছা বিনিময় ‎হবিগঞ্জে পূজামণ্ডপের নিরাপত্তায় ১২ প্লাটুন বিজিবি মোতায়েন ‎লাখাইয়ে শান্তিপূর্ণ, নির্বিঘ্নে দুর্গাপূজাঁ‎ উদযাপনের লক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত।    ঢাকা-সিলেট মহাসড়কে অলিপুরে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী মৃত্যু হবিগঞ্জ কারাগারে মাদক মামলার এক বন্দির মৃত্যু ‎লাখাইয়ে পুলিশের উদ্যোগে মাদক ও অপরাধবিরোধী উঠান বৈঠক অনুষ্ঠিত শান্তিগঞ্জে প্রধান শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক সম্মেলনে সভাপতি মানিক,সম্পাদক সুধা রঞ্জন

‎জৈন্তাপুরে সেনাবাহিনীর উদ্যোগে নিরাপত্তা সমন্বয় সভা অনুষ্ঠিত‎

নিরাপত্তা সমন্বয় সভায় বক্তব্য রাখছেন ক্যাম্প কমান্ডার মেজর তাহমিদুল ইমাম।

‎সিলেটের জৈন্তাপুরে হরিপুর গ্যাসফিল্ডে সেনাবাহিনীর ২৭ বীরের তত্ত্বাবধানে একটি গুরুত্বপূর্ণ নিরাপত্তা সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৬ই আগস্ট) সকাল ১০টায় গ্যাসফিল্ড অডিটোরিয়ামে এই সভা অনুষ্ঠিত হয়।
‎সভায় উপস্থিত ছিলেন ক্যাম্প কমান্ডার মেজর তাহমিদুল ইমাম, এবং জৈন্তাপুর, গোয়াইনঘাট, জকিগঞ্জ ও কানাইঘাট উপজেলার গ্রাম পুলিশ, আনসার ভিডিপি সদস্য এবং স্থানীয় সাংবাদিকরা এতে অংশগ্রহণ করেন।
‎সভায় ২৭ বীরের আওতাধীন চারটি উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আলোচনা করা হয়। এ সময় প্রতিটি ইউনিয়নে দায়িত্বরত উপজেলা আনসার ভিডিপি ও গ্রাম পুলিশের সদস্যদের বিভিন্ন বিষয়ে দিকনির্দেশনা দেওয়া হয়। এর মধ্যে উল্লেখযোগ্য হলো, অবৈধ পাথর লুটের খবর পেলে সঙ্গে সঙ্গে আর্মি ক্যাম্পে জানানো।
‎ চাঁদাবাজি ও সন্ত্রাসী কার্যকলাপের তথ্য ক্যাম্পে সরবরাহ করা। চোরাচালান, মাদক, ইয়াবা ও গাঁজাসহ সকল অবৈধ কার্যক্রমের তথ্য দ্রুত জানানো।

সভায় উপস্থিত আনসার ভিডিপি এবং গ্রাম পুলিশের প্রতিনিধিগণ।

‎এছাড়াও, সেনাক্যাম্প কমান্ডার মেজর তাহমিদুল ইমাম উপস্থিত আনসার ভিডিপি এবং গ্রাম পুলিশের প্রতিনিধিদের বক্তব্য শোনেন।
‎মেজর তাহমিদুল ইমাম বলেন, এই সমন্বয় সভার মাধ্যমে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি এবং জনসচেতনতা বৃদ্ধি করা সম্ভব হবে। তিনি আরও জানান, সেনাবাহিনী স্থানীয় জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে কার্যকর পদক্ষেপ গ্রহণ করেছে।
‎

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

লাখাই মুড়িয়াউক ইউনিয়ন নির্বাচনকে সামনে রেখে জমে উঠেছে প্রচার-প্রচারণা

‎জৈন্তাপুরে সেনাবাহিনীর উদ্যোগে নিরাপত্তা সমন্বয় সভা অনুষ্ঠিত‎

সময় ১০:০৮:০৪ অপরাহ্ন, শনিবার, ১৬ অগাস্ট ২০২৫