সিলেট ০৫:৩৪ পূর্বাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
News Title :
লাখাই মুড়িয়াউক ইউনিয়ন নির্বাচনকে সামনে রেখে জমে উঠেছে প্রচার-প্রচারণা ‎সিলেটে বাস টমটম সংঘর্ষে মা-মেয়ে নিহতের ঘটনায় ঘাতক বাস চালক গ্রেপ্তার কুলাউড়ায় নতুন আঙ্গিকে গোবিন্দাস রেস্টুরেন্ট, সাশ্রয়ী মূল্যে মিলবে তিন বেলার খাবার নিউইয়র্ক পুলিশ কর্মকর্তা জুয়েল মাহবুবের সঙ্গে স্রোত সাহিত্য পর্ষদের শুভেচ্ছা বিনিময় ‎হবিগঞ্জে পূজামণ্ডপের নিরাপত্তায় ১২ প্লাটুন বিজিবি মোতায়েন ‎লাখাইয়ে শান্তিপূর্ণ, নির্বিঘ্নে দুর্গাপূজাঁ‎ উদযাপনের লক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত।    ঢাকা-সিলেট মহাসড়কে অলিপুরে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী মৃত্যু হবিগঞ্জ কারাগারে মাদক মামলার এক বন্দির মৃত্যু ‎লাখাইয়ে পুলিশের উদ্যোগে মাদক ও অপরাধবিরোধী উঠান বৈঠক অনুষ্ঠিত শান্তিগঞ্জে প্রধান শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক সম্মেলনে সভাপতি মানিক,সম্পাদক সুধা রঞ্জন

‎সিলেটের জৈন্তাপুরের নতুন আকর্ষণ: রাংপানি পর্যটন স্পষ্ট।‎

অসাধারণ একটি পর্যটন স্পষ্ট রাংপানি।

‎সিলেটের জৈন্তাপুর উপজেলায় নতুন এক পর্যটন কেন্দ্র হিসেবে জনপ্রিয়তা পাচ্ছে রাংপানি নদী। স্থানীয়দের কাছে ‘রাংপানি’ নামে পরিচিত এই জায়গাটি পর্যটকদের কাছে ক্রমেই আকর্ষণীয় হয়ে উঠেছে। সিলেট-তামাবিল সড়কের পাশে শ্রীপুর পাথর কোয়ারির কাছে এর অবস্থান। এটি মূলত মেঘালয়ের জৈন্তা পাহাড় থেকে নেমে আসা স্বচ্ছ জলের একটি নদী, যা ‘রানহংকং’ জলপ্রপাত থেকে উৎপন্ন হয়েছে।
‎যেভাবে যাবেন রাংপানি
‎সিলেট শহর থেকে রাংপানি যেতে হলে আপনাকে প্রথমে জৈন্তাপুর আসতে হবে। সিলেট থেকে বাসে, লেগুনায়, সিএনজিচালিত অটোরিকশায় বা ব্যক্তিগত গাড়িতে করে আপনি জৈন্তাপুরের শ্রীপুরে যেতে পারবেন। সারাদিনের জন্য সিএনজি ভাড়া করলে ১৫০০-২০০০ টাকা লাগতে পারে। জৈন্তাপুর বাজার থেকে শ্রীপুর চা বাগান পর্যন্ত মাত্র ৩ কিলোমিটার পথ। চা বাগানের উল্টো দিক দিয়ে সরু পথ ধরে কিছু দূর গেলেই রাংপানি নদীর দেখা মিলবে।

রাংপানি পর্যটন স্পষ্ট দিনদিন ভ্রমণ পিপাসুদের কাছে জনপ্রিয় হয়ে উঠছে।

‎রাংপানি ভ্রমণের বিস্তারিত

নদী পার হওয়ার জন্য স্থানীয় বারকি নৌকা ভাড়া নিতে হবে। ভাড়া করার আগে দরদাম করে নেওয়া ভালো। বর্তমানে, পর্যটকদের সুবিধার জন্য মোকামপুঞ্জির প্রবেশদ্বার থেকে ৫০০ টাকায় একজন গাইড পাওয়া যায়। এর ফলে পর্যটকদের নিরাপত্তা ও ভ্রমণ সহজ হয়েছে। পর্যটকদের সুরক্ষার জন্য ট্যুরিস্ট পুলিশও এখানে সেবা দিচ্ছে।
‎জাফলংয়ের মতো সিলেটের আরেকটি প্রাকৃতিক সৌন্দর্যের কেন্দ্র হিসেবে রাংপানি ভ্রমণপ্রিয় মানুষের কাছে বেশ জনপ্রিয় হয়ে উঠেছে।
‎

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

লাখাই মুড়িয়াউক ইউনিয়ন নির্বাচনকে সামনে রেখে জমে উঠেছে প্রচার-প্রচারণা

‎সিলেটের জৈন্তাপুরের নতুন আকর্ষণ: রাংপানি পর্যটন স্পষ্ট।‎

সময় ১১:৩৭:৫৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ অগাস্ট ২০২৫