সিলেট ০৬:৩৭ পূর্বাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
News Title :
লাখাই মুড়িয়াউক ইউনিয়ন নির্বাচনকে সামনে রেখে জমে উঠেছে প্রচার-প্রচারণা ‎সিলেটে বাস টমটম সংঘর্ষে মা-মেয়ে নিহতের ঘটনায় ঘাতক বাস চালক গ্রেপ্তার কুলাউড়ায় নতুন আঙ্গিকে গোবিন্দাস রেস্টুরেন্ট, সাশ্রয়ী মূল্যে মিলবে তিন বেলার খাবার নিউইয়র্ক পুলিশ কর্মকর্তা জুয়েল মাহবুবের সঙ্গে স্রোত সাহিত্য পর্ষদের শুভেচ্ছা বিনিময় ‎হবিগঞ্জে পূজামণ্ডপের নিরাপত্তায় ১২ প্লাটুন বিজিবি মোতায়েন ‎লাখাইয়ে শান্তিপূর্ণ, নির্বিঘ্নে দুর্গাপূজাঁ‎ উদযাপনের লক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত।    ঢাকা-সিলেট মহাসড়কে অলিপুরে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী মৃত্যু হবিগঞ্জ কারাগারে মাদক মামলার এক বন্দির মৃত্যু ‎লাখাইয়ে পুলিশের উদ্যোগে মাদক ও অপরাধবিরোধী উঠান বৈঠক অনুষ্ঠিত শান্তিগঞ্জে প্রধান শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক সম্মেলনে সভাপতি মানিক,সম্পাদক সুধা রঞ্জন

‎মাধবপুরে কিন্ডারগার্টেনের শিক্ষার্থীদের সরকারি  বৃত্তি পরীক্ষায় সুযোগের দাবিতে সংবাদ সম্মেলন

সংবাদ সম্মেলনে বক্তব্য রাখছেন সংগঠনের নেতৃবৃন্দ।

‎

হবিগঞ্জের মাধবপুর উপজেলার কিন্ডারগার্টেন স্কলের শিক্ষার্থীদের কে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ দেওয়ার দাবিতে হবিগঞ্জের সংবাদ সম্মেলন করেছে বাংলাদেশ কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশন, মাধবপুর উপজেলা শাখা।

‎মঙ্গলবার দুপুরে মাধবপুর প্রেসক্লাবে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

‎সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পেশ করেন অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মো. জাকারিয়া। এ সময় উপজেলা সভাপতি সাইফুল হক মীর্জা বলেন, প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের ১৫/৭/২০২৫ তারিখের সিদ্ধান্ত অনুযায়ী সরকারি প্রাথমিক বিদ্যালয় বৃত্তি পরীক্ষা ২০২৫ অনুষ্ঠিত হতে যাচ্ছে। কিন্তু কিন্ডারগার্টেন এবং বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের এই বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ থেকে বঞ্চিত করার সিদ্ধান্তটি বৈষম্যমূলক।

‎তিনি আরও বলেন, ২০০৯ সাল থেকে ২০১৯ সাল পর্যন্ত অনুষ্ঠিত প্রাথমিক সমাপনী পরীক্ষা এবং ২০২২ সালের বৃত্তি পরীক্ষায় কিন্ডারগার্টেন ও বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা নিজ নিজ প্রতিষ্ঠান থেকে অংশ নিয়ে ব্যাপক সাফল্য অর্জন করেছে।

‎সংবাদ সম্মেলনে কিন্ডারগার্টেন ও বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের কোমলমতি শিক্ষার্থীদের সমঅধিকার নিশ্চিত করার জন্য সরকারের প্রতি জোর দাবি জানানো হয়। এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন অ্যাসোসিয়েশনের সহ-সভাপতি গিয়াস উদ্দিন মাহমুদ, আফরোজ আক্তার নিলা, সাংগঠনিক সম্পাদক আব্দুস সামাদ মানিকসহ আরও অনেকে।

‎

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

লাখাই মুড়িয়াউক ইউনিয়ন নির্বাচনকে সামনে রেখে জমে উঠেছে প্রচার-প্রচারণা

‎মাধবপুরে কিন্ডারগার্টেনের শিক্ষার্থীদের সরকারি  বৃত্তি পরীক্ষায় সুযোগের দাবিতে সংবাদ সম্মেলন

সময় ০৭:২১:২৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ অগাস্ট ২০২৫