সিলেট ০৮:৫১ পূর্বাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
News Title :
লাখাই মুড়িয়াউক ইউনিয়ন নির্বাচনকে সামনে রেখে জমে উঠেছে প্রচার-প্রচারণা ‎সিলেটে বাস টমটম সংঘর্ষে মা-মেয়ে নিহতের ঘটনায় ঘাতক বাস চালক গ্রেপ্তার কুলাউড়ায় নতুন আঙ্গিকে গোবিন্দাস রেস্টুরেন্ট, সাশ্রয়ী মূল্যে মিলবে তিন বেলার খাবার নিউইয়র্ক পুলিশ কর্মকর্তা জুয়েল মাহবুবের সঙ্গে স্রোত সাহিত্য পর্ষদের শুভেচ্ছা বিনিময় ‎হবিগঞ্জে পূজামণ্ডপের নিরাপত্তায় ১২ প্লাটুন বিজিবি মোতায়েন ‎লাখাইয়ে শান্তিপূর্ণ, নির্বিঘ্নে দুর্গাপূজাঁ‎ উদযাপনের লক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত।    ঢাকা-সিলেট মহাসড়কে অলিপুরে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী মৃত্যু হবিগঞ্জ কারাগারে মাদক মামলার এক বন্দির মৃত্যু ‎লাখাইয়ে পুলিশের উদ্যোগে মাদক ও অপরাধবিরোধী উঠান বৈঠক অনুষ্ঠিত শান্তিগঞ্জে প্রধান শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক সম্মেলনে সভাপতি মানিক,সম্পাদক সুধা রঞ্জন

‎ধনবাড়ি ঈদগাহ মাঠ পুকুরে বিষ প্রয়োগে মাছ‎ নিধনের অভিযোগ।

বিষ প্রয়োগের ফলে মাছগুলো পুকুরের পানিতে মরে এভাবেই ভেসে ওঠে।

‎
‎টাঙ্গাইলের ধনবাড়ীতে ঈদগাহ মাঠের পুকুরে বিষ প্রয়োগ করে প্রায় ২৫ লক্ষ টাকার মাছ নিধন করা হয়েছে। শত্রুতার জেরে এই জঘন্য কাজটি করা হয়েছে বলে অভিযোগ করেছেন ভুক্তভোগী মৎস্য চাষী মোঃ ইলিয়াস আহমেদ পলাশ।
‎ধনবাড়ী পৌর এলাকার ৪ নম্বর ওয়ার্ডে অবস্থিত কেন্দ্রীয় ঈদগাহ মাঠের পুকুরটিতে দীর্ঘদিন ধরে মাছ চাষ করছিলেন মোঃ ইলিয়াস আহমেদ পলাশ। ‘অনলাইন সিলেট’কে তিনি জানান, অনেক কষ্টে জমানো সব টাকা তিনি এই পুকুরে বিনিয়োগ করেছিলেন। কিন্তু কে বা কারা গ্যাস ট্যাবলেট (এক ধরনের বিষ) ব্যবহার করে তার স্বপ্ন ভেঙে দিয়েছে। পুকুরের প্রায় ২০ থেকে ২৫ লক্ষ টাকার মাছ মেরে ফেলা হয়েছে।

পুকরের মৃত মাছগুলো তুলে এনে স্তূপ করা রাখা হয়েছ।

‎হঠাৎ এমন ঘটনায় দিশেহারা হয়ে পড়েছেন ইলিয়াস। তিনি জানান, কারও কোনো ক্ষতি না করা সত্ত্বেও তার এমন সর্বনাশ হয়েছে। তিনি এই জঘন্য কাজের তীব্র নিন্দা জানান এবং দোষীকে খুঁজে বের করার জন্য সবার সহযোগিতা চেয়েছেন।
‎তিনি বিশ্বাস করেন, সঠিক তদন্ত করা হলে এবং আশপাশের সিসি ক্যামেরা ফুটেজ খতিয়ে দেখলে অপরাধীকে শনাক্ত করা সম্ভব।
‎ইলিয়াস আহমেদ পলাশ আরও জানান, তিনি এ বিষয়ে আইনি ব্যবস্থা নিচ্ছেন। তিনি দ্রুত পদক্ষেপ নেওয়ার জন্য আইন প্রয়োগকারী সংস্থার কাছে অনুরোধ জানিয়েছেন।

‎

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

লাখাই মুড়িয়াউক ইউনিয়ন নির্বাচনকে সামনে রেখে জমে উঠেছে প্রচার-প্রচারণা

‎ধনবাড়ি ঈদগাহ মাঠ পুকুরে বিষ প্রয়োগে মাছ‎ নিধনের অভিযোগ।

সময় ০৭:০৮:১৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ অগাস্ট ২০২৫