সিলেট ১১:১৭ অপরাহ্ন, সোমবার, ১৯ অক্টোবর ২০২৬
News Title :
শান্তিগঞ্জে ১৬২ কেজি মাছের পোনা অবমুক্ত ‎সিলেট বিভাগ ও ব্রাহ্মণবাড়িয়ায় শারদীয় দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শন করলেন এসআরবি-৯ এর অধিনায়ক‎ ‎প্রবাসীদের সেবায় শাহজালাল বিমানবন্দরে ট্রলি হস্তান্তর প্রবাসী কল্যাণ মন্ত্রীর‎ হবিগঞ্জে রামকৃষ্ণ মিশনে কুমারী পূজায় দেবীরূপে পূজিত ১০ বছরের কৃত্তিকা বানিয়াচংয়ে ফ্যামিলি কার্ড শুমারীর উদ্বোধন নারীর স্বাবলম্বিতায় দোস্ত এইড বাংলাদেশ সোসাইটির সুদূরপ্রসারী উদ্যোগ ‎লাখাইয়ে ৩৮ পিস ইয়াবাসহ দুই ব্যক্তি গ্রেপ্তার। লাখাইয়ে পূজা মণ্ডপ পরিদর্শনে প্রেসক্লাব নেতৃবৃন্দ।‎ ‎গোয়াইনঘাটে অপরাধ দমনে কঠোর প্রশাসন: অপরাধী ও চাঁদাবাজদের তালিকা তৈরি বিয়ানীবাজার থেকে টমটম চালক নিখোঁজ, থানায় জিডি

‎সিলেটের কীন ব্রীজ এলাকায় ডালিম হত্যা: প্রধান আসামি গ্রেপ্তার‎

ডালিম হত্যার ৩ নং আসামী নাঈম আহম্মদ রজব।

‎সিলেটের ক্বীন ব্রিজের কাছে ছুরিকাঘাতে ডালিম মিয়া (৩৫) নামের এক যুবককে হত্যার ঘটনায় দায়ের করা মামলায় এক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃতের নাম নাঈম আহম্মদ রজব (১৯)। তিনি মামলার এজাহারভুক্ত তিন নম্বর আসামি।
‎পুলিশ সূত্রে জানা যায়, গত ৭ আগস্ট ক্বীন ব্রিজ সংলগ্ন এলাকায় দুর্বৃত্তদের ছুরিকাঘাতে গুরুতর আহত হন ডালিম মিয়া। তাকে তাৎক্ষণিকভাবে হাসপাতালে ভর্তি করা হলেও ৮ আগস্ট রাত ১২টা ৫ মিনিটে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
‎এই ঘটনার পর নিহতের মা কোতোয়ালী মডেল থানায় একটি হত্যা মামলা (মামলা নং-৭, তারিখ: ০৮/০৮/২০২৫, ধারা: ৩০২/৩৪ পেনাল কোড ১৮৬০) দায়ের করেন। মামলায় মোট সাতজনের নাম উল্লেখ করা হয় এবং অজ্ঞাতনামা আরও ৪/৫ জনকে আসামি করা হয়।
‎মামলা দায়েরের পর থেকেই পুলিশ আসামিদের গ্রেপ্তারের জন্য অভিযান শুরু করে। এরই ধারাবাহিকতায় ৮ আগস্ট সন্ধ্যা ৭টা ১৫ মিনিটে কোতোয়ালী মডেল থানার বন্দরবাজার পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই শেখ মো. মিজানুর রহমানের নেতৃত্বে পুলিশের একটি দল চৌহাট্টা এলাকায় অভিযান চালিয়ে নাঈম আহম্মদ রজবকে গ্রেপ্তার করে।
‎গ্রেপ্তারকৃত নাঈম জৈন্তাপুরের চিকনাগুল (পানিছড়া) গ্রামের বাসিন্দা হলেও বর্তমানে কোতোয়ালী থানার শামীমাবাদ এলাকার ০১ নং গলিতে বসবাস করেন। পুলিশ জানিয়েছে, গ্রেপ্তারকৃত আসামিকে আজই বিজ্ঞ আদালতে সোপর্দ করা হবে।
‎

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

শান্তিগঞ্জে ১৬২ কেজি মাছের পোনা অবমুক্ত

‎সিলেটের কীন ব্রীজ এলাকায় ডালিম হত্যা: প্রধান আসামি গ্রেপ্তার‎

সময় ০৫:৫০:৩৫ পূর্বাহ্ন, শনিবার, ৯ অগাস্ট ২০২৫