সিলেট ১১:৫৬ পূর্বাহ্ন, শনিবার, ১৮ জুলাই ২০২৬
News Title :
‎আফগানিস্তানে জাতিসংঘের বিশেষ প্রতিনিধি হলেন মাধবপুরের রাবাব ফাতিমা ‎হবিগঞ্জে বন্যাদুর্গত চার শতাধিক মানুষের পাশে জেলা পুলিশ মেডিকেল ক্যাম্পে বিনামূল্যে চিকিৎসাসেবা‎ রুস্তম হত্যাকারীদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল, ১২ ঘণ্টার আল্টিমেটাম ‎লাখাইয়ে কৃষক স্মার্ট কার্ড বিতরণ শুরু ‎টাকার অভাবে থমকে গেছে উস্তার মিয়ার চিকিৎসা, পরিবার নিয়ে মানবতর জীবন যাপন হবিগঞ্জে ঘাস কাটতে গিয়ে সাপের কামড়ে যুবকের মৃত্যু সাবেক প্রয়াত মন্ত্রী সিরাজুল হোসেন খান শততম বর্ষে পদার্পণ আজ‎‎। জামালপুর অর্থনৈতিক অঞ্চলে বন্দি ‘পশ্চিমপাড়া গ্রাম’: পুনর্বাসনের জোর দাবি সচেতন মহলের ‎শান্তিগঞ্জে উচ্চ ফলনশীল আগাম জাতের আমন ধান চাষে কৃষকদের মৌলিক প্রশিক্ষণ সমাপ্ত শান্তিগঞ্জে জুলাই শহিদ দিবস উপলক্ষ্যে আলোচনা সভা

‎জৈন্তাপুরে এসএসসি ও দাখিল উত্তীর্ণদের ছাত্রশিবিরের সংবর্ধনা

‎জৈন্তাপুর উপজেলায় এসএসসি, দাখিল ও সমমানের পরীক্ষায় উত্তীর্ণ কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির। বুধবার ৬ আগস্ট সকাল ১০টায় উপজেলার দরবস্ত মা কমিউনিটি সেন্টারে এই সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
‎জৈন্তাপুর উপজেলা ইসলামী ছাত্রশিবিরের সভাপতি মহসিনুল আলমের সভাপতিত্বে এবং সেক্রেটারি হুসাইন আহমেদের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদের সদস্য ও শাবিপ্রবি শাখার সভাপতি তারেক মনোয়ার। প্রধান বক্তা ছিলেন সিলেট জেলা জামায়াতের সেক্রেটারি জেনারেল, জৈন্তাপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান এবং সিলেট-৪ আসনের সম্ভাব্য সংসদ সদস্য প্রার্থী আলহাজ্ব জয়নাল আবেদীন।
‎বক্তারা কৃতী শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, আজকের এই তরুণ প্রজন্ম আগামী দিনে দেশের নেতৃত্ব দেবে। তারা শিক্ষার্থীদের শুধু নিজের জন্য নয়, বরং অন্যদের এগিয়ে নিতেও কাজ করার আহ্বান জানান।
‎অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ছাত্রশিবির সিলেট জেলা পূর্ব শাখার সাবেক সভাপতি নাজমুল হাসান শিকদার, চাঁদপুর জেলা শহর শাখার সাবেক সভাপতি নজরুল ইসলাম মারুফ, সিলেট জেলা পূর্ব শাখার সেক্রেটারি আদিলুর রহমান, অর্থ সম্পাদক আহবাব হোসেন মুরাদ এবং ২ নং জৈন্তাপুর ইউনিয়ন জামায়াতের সভাপতি নুরুল ইসলামসহ অন্যান্য নেতৃবৃন্দ।
‎অনুষ্ঠানে জৈন্তাপুরের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান থেকে উত্তীর্ণ প্রায় ৪০০-এর বেশি শিক্ষার্থীর হাতে সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

‎আফগানিস্তানে জাতিসংঘের বিশেষ প্রতিনিধি হলেন মাধবপুরের রাবাব ফাতিমা

‎জৈন্তাপুরে এসএসসি ও দাখিল উত্তীর্ণদের ছাত্রশিবিরের সংবর্ধনা

সময় ০৫:০৮:৪৭ অপরাহ্ন, বুধবার, ৬ অগাস্ট ২০২৫