সিলেট ০৬:৫৪ পূর্বাহ্ন, শনিবার, ১৮ জুলাই ২০২৬
News Title :
‎আফগানিস্তানে জাতিসংঘের বিশেষ প্রতিনিধি হলেন মাধবপুরের রাবাব ফাতিমা ‎হবিগঞ্জে বন্যাদুর্গত চার শতাধিক মানুষের পাশে জেলা পুলিশ মেডিকেল ক্যাম্পে বিনামূল্যে চিকিৎসাসেবা‎ রুস্তম হত্যাকারীদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল, ১২ ঘণ্টার আল্টিমেটাম ‎লাখাইয়ে কৃষক স্মার্ট কার্ড বিতরণ শুরু ‎টাকার অভাবে থমকে গেছে উস্তার মিয়ার চিকিৎসা, পরিবার নিয়ে মানবতর জীবন যাপন হবিগঞ্জে ঘাস কাটতে গিয়ে সাপের কামড়ে যুবকের মৃত্যু সাবেক প্রয়াত মন্ত্রী সিরাজুল হোসেন খান শততম বর্ষে পদার্পণ আজ‎‎। জামালপুর অর্থনৈতিক অঞ্চলে বন্দি ‘পশ্চিমপাড়া গ্রাম’: পুনর্বাসনের জোর দাবি সচেতন মহলের ‎শান্তিগঞ্জে উচ্চ ফলনশীল আগাম জাতের আমন ধান চাষে কৃষকদের মৌলিক প্রশিক্ষণ সমাপ্ত শান্তিগঞ্জে জুলাই শহিদ দিবস উপলক্ষ্যে আলোচনা সভা
ধনাবাড়িতে "প্রযত্ন" পথচলা শুরু....

‎টাঙ্গাইলের ধনবাড়িতে “প্রযত্ন” নিরাপদ খাদ্য বিপণন শো-রুমের শুভ উদ্বোধন।

নিরাপদ খাদ্য সামগ্রী প্রযত্ন’র শো-রুম উদ্বোধন শেষে র-্যালী বের করা হয়।

টাঙ্গাইল জেলার ধনবাড়িতে সম্প্রতি এক ব্যতিক্রমী উদ্যোগ নেওয়া হয়েছে। নিরাপদ খাদ্য বিপণনের উদ্দেশ্যে “প্রযত্ন” নামের একটি শো-রুমের শুভ উদ্বোধন করা হয়েছে। ঐতিহ্যবাহী ধনবাড়ি নওয়াব হাসান আলী চৌধুরী জমিদার বাড়ির দিঘির উত্তর পাশে এই নতুন শো-রুম চালু হয়েছে।
‎সকাল ১১টায় ঐতিহ্যবাহী ধুঁয়া গানের দলের মনোমুগ্ধকর পরিবেশনার মাধ্যমে ভিন্ন আঙ্গিকে শো-রুমটির উদ্বোধন করা হয়। এই উদ্বোধনী অনুষ্ঠানে এলাকার কৃষক, ধুঁয়া গানের দল এবং লাঠি খেলার দলের সদস্যরা আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
‎”প্রযত্ন”-এর কর্ণধার এবং প্রগতিশীল চিন্তক ইকবাল হোসেন জুপিটার জানান, এই শো-রুমে সকল প্রকার কৃষি পণ্য ন্যায্য মূল্যে বিক্রি করা হবে। উদ্বোধনের পর আমন্ত্রিত কৃষক ও ধুঁয়া গানের দলের সদস্যদের নিয়ে ধনবাড়ি বাজার এবং আশেপাশের এলাকায় একটি আনন্দ শোভাযাত্রা বের করা হয়। ধনবাড়ির বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ শেষে নওয়াব বাড়ির পুকুরপাড়ে এসে শোভাযাত্রাটি শেষ হয়।

প্রযত্ন শো-রুমের সাজানো বিভিন্ন প্রাকৃতিক ভাবে সংগৃহীত খাদ্য সামগ্রী।

‎ইকবাল হোসেন জুপিটার আরও জানান, “প্রযত্ন” শো-রুমে কোনো কৃত্রিম খাদ্য সামগ্রী পাওয়া যাবে না। এখানে শুধুমাত্র প্রাকৃতিক উপায়ে উৎপাদিত এবং সংগৃহীত খাদ্য পণ্য বিক্রি করা হবে। “প্রযত্ন”-এর খাদ্য তালিকায় রয়েছে প্রাকৃতিক মধু, লাল গম, লাল চাল, জিরা, ভুট্টা, গমের ভুসি, আদা, রসুন, হলুদ এবং অন্যান্য কৃষি পণ্য।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

‎আফগানিস্তানে জাতিসংঘের বিশেষ প্রতিনিধি হলেন মাধবপুরের রাবাব ফাতিমা

ধনাবাড়িতে "প্রযত্ন" পথচলা শুরু....

‎টাঙ্গাইলের ধনবাড়িতে “প্রযত্ন” নিরাপদ খাদ্য বিপণন শো-রুমের শুভ উদ্বোধন।

সময় ০৭:৪৩:৫৭ পূর্বাহ্ন, শনিবার, ২ অগাস্ট ২০২৫