সিলেট ০৫:২৮ পূর্বাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
News Title :
লাখাই মুড়িয়াউক ইউনিয়ন নির্বাচনকে সামনে রেখে জমে উঠেছে প্রচার-প্রচারণা ‎সিলেটে বাস টমটম সংঘর্ষে মা-মেয়ে নিহতের ঘটনায় ঘাতক বাস চালক গ্রেপ্তার কুলাউড়ায় নতুন আঙ্গিকে গোবিন্দাস রেস্টুরেন্ট, সাশ্রয়ী মূল্যে মিলবে তিন বেলার খাবার নিউইয়র্ক পুলিশ কর্মকর্তা জুয়েল মাহবুবের সঙ্গে স্রোত সাহিত্য পর্ষদের শুভেচ্ছা বিনিময় ‎হবিগঞ্জে পূজামণ্ডপের নিরাপত্তায় ১২ প্লাটুন বিজিবি মোতায়েন ‎লাখাইয়ে শান্তিপূর্ণ, নির্বিঘ্নে দুর্গাপূজাঁ‎ উদযাপনের লক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত।    ঢাকা-সিলেট মহাসড়কে অলিপুরে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী মৃত্যু হবিগঞ্জ কারাগারে মাদক মামলার এক বন্দির মৃত্যু ‎লাখাইয়ে পুলিশের উদ্যোগে মাদক ও অপরাধবিরোধী উঠান বৈঠক অনুষ্ঠিত শান্তিগঞ্জে প্রধান শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক সম্মেলনে সভাপতি মানিক,সম্পাদক সুধা রঞ্জন

‎মাধবপুরে মাদক কারবারি ফুয়াদ হাসান সাকিব গ্রেপ্তার: নগদ টাকা, মাদক ও অস্ত্র উদ্ধার

যৌথবাহিনীর হাতে আটক মাদক কারবারি ফুয়াদ। উদ্ধারকৃত মাদকদ্রব্য ও নগদ টাকা।

হবিগঞ্জের মাধবপুর উপজেলায় ১নং ধর্মঘর ইউনিয়নের চিহ্নিত মাদক কারবারি ফুয়াদ হাসান সাকিবকে বিশেষ অভিযান চালিয়ে গ্রেপ্তার করেছে সেনাবাহিনী ও বিজিবির যৌথ বাহিনী। সে ধর্মঘর ইউনিয়নের সোয়াবই গ্রামের সিরাজ আলীর ছেলে।
‎বুধবার মাধবপুর বাজার এলাকা থেকে তাকে আটক করা হয়। এই অভিযানে সাকিবের তিন সহযোগী ধর্মঘর এলাকার জুনাইদ, জাবেদ ও নয়নকেও গ্রেপ্তার করা হয়েছে।
‎বিজিবি সরাইল ২৫ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আব্দুল জাব্বার এক প্রেস ব্রিফিংয়ে জানান, গোপন সংবাদের ভিত্তিতে সেনাবাহিনী ও বিজিবির সমন্বয়ে এই অভিযান চালানো হয়।
‎অভিযানে সাকিবের কাছ থেকে ৫ লাখ ৫০ হাজার টাকা নগদ, ৮ কেজি গাঁজা, ৪টি বিভিন্ন মডেলের মোবাইল ফোন, ৪টি মোটরসাইকেল, ৩টি বল্লম, একটি রামদা, বিদেশি মদের বোতল এবং ফেনসিডিল উদ্ধার করা হয়।
‎বিজিবি সূত্র আরও জানায়, ফুয়াদ হাসান সাকিবের বিরুদ্ধে মাদক, অস্ত্র ও চাঁদাবাজির ১৫টিরও বেশি মামলা রয়েছে। সে দীর্ঘদিন ধরে সীমান্তবর্তী এলাকায় মাদক কারবারে সক্রিয় ছিল এবং তার একটি সংঘবদ্ধ চক্র রয়েছে। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনানুগ প্রক্রিয়া চলমান রয়েছে বলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে।
‎

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

লাখাই মুড়িয়াউক ইউনিয়ন নির্বাচনকে সামনে রেখে জমে উঠেছে প্রচার-প্রচারণা

‎মাধবপুরে মাদক কারবারি ফুয়াদ হাসান সাকিব গ্রেপ্তার: নগদ টাকা, মাদক ও অস্ত্র উদ্ধার

সময় ০২:৪০:২৩ অপরাহ্ন, বুধবার, ৩০ জুলাই ২০২৫