সিলেট ০৫:৩৫ পূর্বাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
News Title :
লাখাই মুড়িয়াউক ইউনিয়ন নির্বাচনকে সামনে রেখে জমে উঠেছে প্রচার-প্রচারণা ‎সিলেটে বাস টমটম সংঘর্ষে মা-মেয়ে নিহতের ঘটনায় ঘাতক বাস চালক গ্রেপ্তার কুলাউড়ায় নতুন আঙ্গিকে গোবিন্দাস রেস্টুরেন্ট, সাশ্রয়ী মূল্যে মিলবে তিন বেলার খাবার নিউইয়র্ক পুলিশ কর্মকর্তা জুয়েল মাহবুবের সঙ্গে স্রোত সাহিত্য পর্ষদের শুভেচ্ছা বিনিময় ‎হবিগঞ্জে পূজামণ্ডপের নিরাপত্তায় ১২ প্লাটুন বিজিবি মোতায়েন ‎লাখাইয়ে শান্তিপূর্ণ, নির্বিঘ্নে দুর্গাপূজাঁ‎ উদযাপনের লক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত।    ঢাকা-সিলেট মহাসড়কে অলিপুরে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী মৃত্যু হবিগঞ্জ কারাগারে মাদক মামলার এক বন্দির মৃত্যু ‎লাখাইয়ে পুলিশের উদ্যোগে মাদক ও অপরাধবিরোধী উঠান বৈঠক অনুষ্ঠিত শান্তিগঞ্জে প্রধান শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক সম্মেলনে সভাপতি মানিক,সম্পাদক সুধা রঞ্জন

‎জাফলংয়ে পর্যটক নিখোঁজ: ফুটবল খেলতে নেমেছিল ২৮ জনের দল

‎
‎সিলেটের গোয়াইনঘাট উপজেলার পর্যটনকেন্দ্র জাফলংয়ে পানিতে ডুবে মুকিত আহমদ (১৮) নামের এক পর্যটক নিখোঁজ হয়েছেন।গতকাল  শুক্রবার দুপুর দেড়টার দিকে জাফলংয়ের জিরোপয়েন্ট এলাকায় এ ঘটনা ঘটে।
‎নিখোঁজ মুকিত আহমদ সুনামগঞ্জের শান্তিগঞ্জ থানার রায়নগর এলাকার শামসুদ্দিন মিয়ার ছেলে। বর্তমানে তারা সিলেটের মাছিমপুর এলাকায় ভাড়া বাসায় থাকেন। মুকিত পেশায় একজন শ্রমিক।
‎পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মুকিতসহ মোট ২৮ জনের একটি দল আজ সকালে বাসে করে জাফলংয়ে বেড়াতে আসে। দুপুরের দিকে তারা সবাই নদীর পাড়ে ফুটবল খেলতে নামে। খেলা শেষে মুকিতসহ তিনজন নদীর পানিতে নামলে স্রোতের টানে তলিয়ে যেতে শুরু করেন। বাকি দুজন তীরে উঠতে পারলেও মুকিত স্রোতের টানে তলিয়ে গিয়ে নিখোঁজ হন।
‎তার সাথে থাকা শাওন জানান, তারা ২৮ জনের একটি দল সকালে জাফলংয়ে বেড়াতে এসেছিল। দুপুরের দিকে ফুটবল খেলা শেষে তিনজন পানিতে নামলে দুজন পাড়ে উঠলেও স্রোতের টানে মুকিত তলিয়ে যান।
‎খবর পেয়ে স্থানীয় ট্যুরিস্ট পুলিশ, থানা পুলিশ, ফায়ার সার্ভিস এবং স্থানীয় ডুবুরিরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার তৎপরতা শুরু করেন। সন্ধ্যা পর্যন্ত মুকিতের কোনো সন্ধান পাওয়া যায়নি।
‎ঘটনার সত্যতা নিশ্চিত করে গোয়াইনঘাট থানার এসআই ও জাফলং বিট অফিসার ওবায়দুল্লাহ জানান, পুলিশ ও ফায়ার সার্ভিসের সমন্বয়ে উদ্ধার তৎপরতা চালানো হচ্ছে এবং মুকিতের সন্ধান না পাওয়া পর্যন্ত এই চেষ্টা অব্যাহত থাকবে।
‎এই ঘটনা জাফলংয়ে আগত পর্যটকদের মধ্যে উদ্বেগ সৃষ্টি করেছে।
‎

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

লাখাই মুড়িয়াউক ইউনিয়ন নির্বাচনকে সামনে রেখে জমে উঠেছে প্রচার-প্রচারণা

‎জাফলংয়ে পর্যটক নিখোঁজ: ফুটবল খেলতে নেমেছিল ২৮ জনের দল

সময় ০৩:৫৩:৪০ পূর্বাহ্ন, শনিবার, ২৬ জুলাই ২০২৫