
আজ সোমবার দুপুরে রাজধানীর উত্তরার দিয়াবাড়ী এলাকায় একটি বাংলাদেশ বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়েছে। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) জানিয়েছে, এফ-৭ বিজেআই প্রশিক্ষণ বিমানটি ১টা ৬ মিনিটে উড্ডয়নের পর মাইলস্টোন কলেজের প্রধান ক্যাম্পাসের একটি ভবনের ওপর আছড়ে পড়ে।
এই ভয়াবহ দুর্ঘটনায় বহু হতাহতের আশঙ্কা করা হচ্ছে। মাইলস্টোন কলেজের কর্মকর্তা মিজানুর রহমান গণমাধ্যমকে জানিয়েছেন, বিমান বিধ্বস্ত হওয়ায় কলেজের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে এবং এতে অনেক মানুষ হতাহত হয়েছেন। এপর্যন্ত ২৫ জন কে আশংকা জনক ভবে বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে।
দুর্ঘটনার পরপরই ঘটনাস্থলে পূর্বাচল ফায়ার স্টেশনের আটটি ইউনিট উদ্ধার কাজ শুরু করেছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া বিভিন্ন ভিডিও ফুটেজে দুর্ঘটনাস্থল থেকে আগুনের শিখা এবং কালো ধোঁয়ার কুণ্ডলি উঠতে দেখা গেছে। ভিডিওগুলোতে বিধ্বস্ত ভবনের পাশেই আগুন জ্বলতে এবং শিক্ষার্থীসহ সাধারণ মানুষকে আতঙ্কিত হয়ে ছোটাছুটি করতেও দেখা যায়।
তাৎক্ষণিকভাবে স্থানীয় বাসিন্দা এবং সেনাবাহিনীর সদস্যরা উদ্ধার তৎপরতায় অংশ নিয়েছেন। আরেকটি ভিডিওতে গুরুতর আহতদের দ্রুত হাসপাতালে নিয়ে যেতে দেখা গেছে।
অনলাইন সিলেট ডেস্ক।। 



















