সিলেট ০৫:১৫ অপরাহ্ন, বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬
News Title :
‎গোপালপুরে মজলুমের কণ্ঠের ৩২তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত ‎মৌলভীবাজারে ডিবি ও শেরপুর পুলিশের পৃথক অভিযান ৪৫ বোতল বিদেশি মদ, গাজাসহ আটক ৬ জোনাল সেটেলমেন্ট অফিসে বিদায় সংবর্ধনা ও নবীনদের বরণ। দক্ষিণ সুরমার লালাবাজারে অনলাইন জুয়া চক্রের ৪ সদস্য কে গ্রেফতার করল র‍্যাব।‎ গোলাপগঞ্জে ২১০০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ২, নগদ টাকা উদ্ধার ‎জৈন্তাপুর সীমান্তে ওয়াচ টাওয়ারে বিজিবি সদস্যের ঝুলন্ত মরদেহ উদ্ধার ‎জামালপুরে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভার মাধ্যমে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত লাখাইয়ে নতুন ইউএনও তারেক হাসান, এর যোগদান ‎বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বানিয়াচংয়ে বর্ণাঢ্য র‌্যালী। ইয়াবা সেবনের দায়ে বাহুবলে এক ব্যক্তির ৬ মাসের কারাদণ্ড

সিলেটে ৪৫ দিনের শিশুকে গলা কেটে হত্যা, পিতার আত্মহত্যার চেষ্টা,

নিহত শিশু ইনারা, পাশে ঘাতক পিতা আতিকুর।

স্টাফ রিপোর্টার

সিলেটের শাহপরান (রহ.) থানাধীন ইসলামপুরে এক মর্মান্তিক ঘটনায় মাত্র ৪৫ দিন বয়সী এক কন্যা শিশুকে গলা কেটে হত্যা করেছে পাষণ্ড পিতা। এরপর ঘাতক পিতা নিজেও আত্মহত্যার চেষ্টা চালান। বর্তমানে তিনি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
জানা গেছে, বুধবার (২৫ জুন) আনুমানিক বিকেল ৫টার দিকে ইসলামপুর এলাকার কোরেশী ভিলার ১৮/এ নম্বর ভাড়া বাসায় এই নৃশংস হত্যাকাণ্ড ঘটে। নিহত শিশুটির নাম ইনায়া রহমান।
পুলিশ সূত্রে জানা যায়, নিহত শিশু ইনায়া রহমান আতিকুর রহমান (৪০) ও ঝুমা বেগম দম্পতির কন্যা। আতিকুর রহমানের গ্রামের বাড়ি সুনামগঞ্জের দিরাই উপজেলার টংঘর গ্রামে।
প্রাথমিক তদন্তে এবং শিশুটির মা ঝুমা বেগমের বক্তব্য ও আতিকুর রহমানের জবানবন্দি বিশ্লেষণ করে পুলিশ নিশ্চিত হয়েছে যে, বাবা আতিকুর রহমানই এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত।
তিনি বাথরুমে নিয়ে বটি দিয়ে তার শিশু কন্যা ইনায়াকে গলা কেটে হত্যা করেন। এরপর তিনি নিজেও গলা কেটে আত্মহত্যার চেষ্টা করেন বলে পরিবার সূত্রে জানা গেছে।
জিজ্ঞাসাবাদে আতিকুর রহমান পুলিশকে জানিয়েছেন, মাথাব্যথার কারণে তার মাথায় হঠাৎ কী হয়েছিল, তা তিনি বুঝতে পারেননি। ঘটনাস্থল থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত বটি উদ্ধার ও জব্দ করা হয়েছে।
এ ঘটনায় শাহপরান (রহ.) থানায় একটি হত্যা মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

‎গোপালপুরে মজলুমের কণ্ঠের ৩২তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

সিলেটে ৪৫ দিনের শিশুকে গলা কেটে হত্যা, পিতার আত্মহত্যার চেষ্টা,

সময় ০৮:৩৫:৩৪ পূর্বাহ্ন, শুক্রবার, ২৭ জুন ২০২৫