সিলেট ০৪:৩০ পূর্বাহ্ন, বুধবার, ০৩ জুন ২০২৬
News Title :
বানিয়াচং মডেল প্রেসক্লাবের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত ‎কালের কণ্ঠে যোগ দিলেন সাংবাদিক আবু বকর সিদ্দিক চৌধুরী রাষ্ট্রীয় সম্মানে বীর মুক্তিযোদ্ধা আব্দুল মতিনের জানাজা ও দাফন সম্পন্ন ‎চুনারুঘাটে অবৈধ সিলিকা বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান ‎মাধবপুরে অবৈধ বালু ও মাটি উত্তোলনের বিরুদ্ধে অভিযান, ড্রেজার ও পাইপ ধ্বংস ‎ভোরের নীরবতা ভেঙে পুলিশের অভিযান, ৭.৫ কেজি গাঁজাসহ আটক মাদক কারবারি ‎হবিগঞ্জ প্রেসক্লাবে ‘আমার আব্বা’ গ্রন্থের প্রকাশনা অনুষ্ঠান অনুষ্ঠিত বানিয়াচং সাহিত্য পরিষদ পুনর্গঠন: সভাপতি জসিম, সম্পাদক শাহাব ‎মাধবপুরে পানির ফিল্টারে লুকিয়ে পাচারের সময় ১৯২ কেজি গাঁজাসহ কারবারি গ্রেপ্তার ‎সাবেক সংসদ সদস্য ও বীর মুক্তিযোদ্ধা আব্দুল মতিন আর নেই

সিলেট নগরীতে নারী চিকিৎসক নিহতের ঘটনায়ঘাতক ট্রাকচালক গ্রেফতার।

সিলেটে নারী চিকিৎসক নিহতের ঘটনায় আটক,ঘাতক ট্রাক চালক কাদির।

সিলেট নগরীতে ট্রাকচাপায় মর্মান্তিকভাবে নিহত নারী চিকিৎসক ডা. রাহিমা খানম জেসি হত্যা মামলায় ঘটনার পর থেকে পলাতক ঘাতক ট্রাকচালক মো. আব্দুল কাদিরকে (৩৯) গ্রেফতার করেছে কোতোয়ালী মডেল থানা পুলিশ। ১৯ জুন বৃহস্পতিবার মৌলভীবাজার জেলার কুলাউড়া থানার দানাপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
কোতোয়ালী মডেল থানার অফিসার ইনচার্জের নেতৃত্বে লামাবাজার পুলিশ ফাঁড়ির টু আইসি এসআই (নিঃ) শিপলু চৌধুরী ও এসআই (নিঃ) মোঃ খবির উদ্দিন সঙ্গীয় ফোর্সসহ গোপন সংবাদের ভিত্তিতে এই অভিযান পরিচালনা করেন। গ্রেফতারকৃত আব্দুল কাদির সিলেট জেলার মোগলাবাজার থানার করিমপুর গ্রামের মো. দরছ আলীর ছেলে। বর্তমানে সে সিলেট এয়ারপোর্ট থানার ৪০/২ আ/এ, বাদাম বাগিচা এলাকায় বসবাস করতেন। আসামীকে আদালতে সোপর্দ করা হবে।
উল্লেখ্য, গত ৮ জুন সকালে নগরীর জিতু মিয়ার পয়েন্ট এলাকায় দ্রুতগতির একটি ট্রাক (সিলেট-ড-১১-১৭৯৯) একটি রিকশাকে পেছন থেকে ধাক্কা দিলে গুরুতর আহত হন রিকশার যাত্রী ডা. রাহিমা খানম জেসি (২৭) ও রিকশা চালক জাকিরুল ইসলাম (৪০)। উপস্থিত জনতা তাৎক্ষণিক তাদের দুজন কে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের জরুরী বিভাগে নিয়ে গেলে ডা. রাহিমা খানম জেসি’কে আইসিইউতে ভর্তি করা হয়। পরবর্তীতে একইদিন বিকাল আনুমানিক ৩ টার সময় চিকিৎসাধীন অবস্থায় কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।
নিহত ডা. রাহিমা খানম জেসি সুনামগঞ্জ জেলার ছাতক থানার জৈন্তাপুর এলাকার বাসিন্দা ছিলেন। তিনি দক্ষিণ সুরমার বাহাপুর, লালাবাজার এলাকায় বসবাস করতেন এবং সিলেট উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতালে ইন্টার্ন চিকিৎসক হিসেবে কর্মরত ছিলেন।
এই ঘটনায় নিহতের বাবা মো. আবু নছর কোতোয়ালী মডেল থানায় অভিযোগ দায়ের করলে কোতোয়ালী মডেল থানার মামলা নং-০৮/২৭২, তারিখ: ০৮/০৬/২০২৫ খ্রিঃ, ধারা-৮৭/৯৮/১০৫ সড়ক পরিবহন আইন ২০১৮ দায়ের করা হয়। কোতোয়ালী মডেল থানা পুলিশের এই দ্রুত অভিযানে জনমনে স্বস্তি ফিরে এসেছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বানিয়াচং মডেল প্রেসক্লাবের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

সিলেট নগরীতে নারী চিকিৎসক নিহতের ঘটনায়ঘাতক ট্রাকচালক গ্রেফতার।

সময় ০৫:১৬:৩০ পূর্বাহ্ন, শুক্রবার, ২০ জুন ২০২৫