সিলেট ০৯:২৭ পূর্বাহ্ন, বুধবার, ০৩ জুন ২০২৬
News Title :
বানিয়াচং মডেল প্রেসক্লাবের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত ‎কালের কণ্ঠে যোগ দিলেন সাংবাদিক আবু বকর সিদ্দিক চৌধুরী রাষ্ট্রীয় সম্মানে বীর মুক্তিযোদ্ধা আব্দুল মতিনের জানাজা ও দাফন সম্পন্ন ‎চুনারুঘাটে অবৈধ সিলিকা বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান ‎মাধবপুরে অবৈধ বালু ও মাটি উত্তোলনের বিরুদ্ধে অভিযান, ড্রেজার ও পাইপ ধ্বংস ‎ভোরের নীরবতা ভেঙে পুলিশের অভিযান, ৭.৫ কেজি গাঁজাসহ আটক মাদক কারবারি ‎হবিগঞ্জ প্রেসক্লাবে ‘আমার আব্বা’ গ্রন্থের প্রকাশনা অনুষ্ঠান অনুষ্ঠিত বানিয়াচং সাহিত্য পরিষদ পুনর্গঠন: সভাপতি জসিম, সম্পাদক শাহাব ‎মাধবপুরে পানির ফিল্টারে লুকিয়ে পাচারের সময় ১৯২ কেজি গাঁজাসহ কারবারি গ্রেপ্তার ‎সাবেক সংসদ সদস্য ও বীর মুক্তিযোদ্ধা আব্দুল মতিন আর নেই

লাখাইয়ে চাচাতো ভাইয়ের কিল-ঘুষিতেএক যুবকের মৃত্যু, আটক ৩

চাচাতো ভাইদের কিল-ঘুষিতে নিহত মহিবুর হোসেনের নিথর দেহ ।

হবিগঞ্জের লাখাই উপজেলায় ছাগলে গাছ খাওয়াকে কেন্দ্র করে সৃষ্ট বিবাদে চাচাতো ভাইদের কিল-ঘুষিতে মহিবুর হোসেন (২৫) নামে এক যুবক নিহত হয়েছেন। শুক্রবার (২০ জুন) সকাল ১০টায় উপজেলার ৩নং মুড়িয়াউক ইউনিয়নের মুড়িয়াউক গ্রামের পশ্চিম পাড়া নয়া বাড়িতে এই মর্মান্তিক ঘটনা ঘটে। পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য তিনজনকে আটক করেছে।
নিহত মহিবুর হোসেনের বোন ইয়াসমিন বেগম জানান, মহিবুরের বাড়ির গাছ চাচাতো ভাই দুদু মিয়ার ছাগলে খেয়ে ফেলে। মহিবুর হোসেন এতে বাধা দিলে দুদু মিয়া, তার স্ত্রী রুকিয়া বেগম (৩৫), মেয়ে তাহমিনা বেগম (২০), এবং তাহমিনা বেগমের স্বামী আফজল মিয়া মিলে তাকে কিল-ঘুষি মারেন। এতে মহিবুর হোসেন ঘটনাস্থলেই গুরুতর আহত হন।
স্থানীয়রা তাকে উদ্ধার করে বামৈ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে হবিগঞ্জ সদর হাসপাতালে রেফার করেন। হবিগঞ্জ যাওয়ার পথে দুপুর আনুমানিক ১টার দিকে বামৈ বাজারের কাছে পৌঁছালে মহিবুর হোসেন মৃত্যুর কোলে ঢলে পড়েন।
মহিবুর রহমানের মৃত্যুর পর স্বজনরা তার মরদেহ বাড়িতে নিয়ে আসলে পুলিশ খবর পেয়ে ময়নাতদন্তের জন্য মরদেহটি হবিগঞ্জ সদর হাসপাতালে নিয়ে যায়। এই ঘটনায় নিহত মহিবুর রহমানের স্বজনদের আহাজারিতে এলাকায় হৃদয়বিদারক দৃশ্যের অবতারণা হয়।
এলাকার লোকমুখে শোনা যাচ্ছে, নিহত মহিবুর হোসেনের মা ও বোনকে বিভিন্ন প্রলোভন দেখিয়ে প্রকৃত হত্যার ঘটনাকে আড়াল করার চেষ্টা করছে ঘাতক ও হত্যাকারীরা। তড়িঘড়ি করে গ্রামের মাইকে “স্টোক করে মৃত্যু হয়েছে” বলে ঘোষণা দিয়ে দাফন করার চেষ্টাও করা হয়েছিল বলে অভিযোগ পাওয়া যায়,
ময়নাতদন্ত শেষে প্রকৃত ঘটনা উদঘাটন হবে বলে আশা করছে পুলিশ।
লাখাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বন্দে আলী জানান, এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য ধলু মিয়ার স্ত্রী সেলিফা বেগম, শহীদ মিয়ার ছেলে তাউস মিয়া এবং জমশূ মিয়ার ছেলে সাদ্দাম মিয়াকে থানায় নিয়ে আসা হয়েছে। ঘটনা তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বানিয়াচং মডেল প্রেসক্লাবের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

লাখাইয়ে চাচাতো ভাইয়ের কিল-ঘুষিতেএক যুবকের মৃত্যু, আটক ৩

সময় ০৬:০০:৩৬ অপরাহ্ন, শুক্রবার, ২০ জুন ২০২৫