সিলেট ০৭:২৭ পূর্বাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
News Title :
লাখাই মুড়িয়াউক ইউনিয়ন নির্বাচনকে সামনে রেখে জমে উঠেছে প্রচার-প্রচারণা ‎সিলেটে বাস টমটম সংঘর্ষে মা-মেয়ে নিহতের ঘটনায় ঘাতক বাস চালক গ্রেপ্তার কুলাউড়ায় নতুন আঙ্গিকে গোবিন্দাস রেস্টুরেন্ট, সাশ্রয়ী মূল্যে মিলবে তিন বেলার খাবার নিউইয়র্ক পুলিশ কর্মকর্তা জুয়েল মাহবুবের সঙ্গে স্রোত সাহিত্য পর্ষদের শুভেচ্ছা বিনিময় ‎হবিগঞ্জে পূজামণ্ডপের নিরাপত্তায় ১২ প্লাটুন বিজিবি মোতায়েন ‎লাখাইয়ে শান্তিপূর্ণ, নির্বিঘ্নে দুর্গাপূজাঁ‎ উদযাপনের লক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত।    ঢাকা-সিলেট মহাসড়কে অলিপুরে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী মৃত্যু হবিগঞ্জ কারাগারে মাদক মামলার এক বন্দির মৃত্যু ‎লাখাইয়ে পুলিশের উদ্যোগে মাদক ও অপরাধবিরোধী উঠান বৈঠক অনুষ্ঠিত শান্তিগঞ্জে প্রধান শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক সম্মেলনে সভাপতি মানিক,সম্পাদক সুধা রঞ্জন

লাখাইয়ে সাংবাদিক প্রোটন দাশ গুপ্তের ২৫তম প্রয়াণ দিবস ও স্মরণসভা অনুষ্ঠিত

লাখাই উপজেলায় লাখাই প্রেসক্লাবের সাবেক সহ-সভাপতি, নির্ভীক কলম সৈনিক এবং ছাত্র ইউনিয়নের জাতীয় পরিষদের সাবেক সদস্য প্রয়াত সাংবাদিক প্রোটন দাশ গুপ্তের ২৫তম প্রয়াণ দিবস ও স্মরণসভা পালিত হয়েছে।
শনিবার (১৪ জুন) বিকাল ৪টায় লাখাই বাজারে লাখাই প্রেসক্লাব এই স্মরণসভার আয়োজন করে। লাখাই প্রেসক্লাব সভাপতি অ্যাডভোকেট মোঃ আলী নোয়াজের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আলহাজ্ব মোঃ বাহার উদ্দিনের সঞ্চালনায় সভাটি অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ১নং লাখাই ইউনিয়ন বিএনপির সভাপতি আলহাজ্ব মোস্তফা কামাল খসরু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লাখাই ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ইব্রাহিম মিয়া এবং লাখাই ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান ও ইউনিয়ন যুবদলের সভাপতি রফিকুল ইসলাম।
সভায় প্রয়াত সাংবাদিক প্রোটন দাশ গুপ্তের স্মৃতিচারণ করে বক্তব্য রাখেন লাখাই প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক বিল্লাল আহমেদ, সাংবাদিক পারভেজ হাসান, মনর উদ্দিন মনির, লাখাই ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক রায়হান উদ্দিন, প্রয়াত সাংবাদিক প্রোটন দাশ গুপ্তের ছোট ভাই ও লাখাই প্রেসক্লাবের সহ-সভাপতি আশীষ দাশগুপ্ত, এবং লাখাই অভয়চরণ রাধাচরণ উচ্চ বিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থী নুসরাত জাহান মীম প্রমুখ।
বক্তারা বলেন, প্রয়াত সাংবাদিক প্রোটন দাশ গুপ্ত ছিলেন একজন নির্ভীক সাংবাদিক, যিনি অন্যায়ের সাথে কখনো আপস করেননি। অন্যায় ও দুর্নীতির বিরুদ্ধে সোচ্চার থাকার কারণে ১৯৯৯ সালের ১৪ জুন হবিগঞ্জ বাসস্ট্যান্ডে এক প্রভাবশালী চক্রের অতর্কিত হামলায় তিনি নিহত হন। সভায় উপস্থিত বক্তারা প্রয়াত সাংবাদিক প্রোটন দাশ গুপ্তের বিদেহী আত্মার সদগতি ও পারলৌকিক মঙ্গল কামনা করেন।
আলোচনা শেষে, প্রয়াত সাংবাদিক প্রোটন দাশ গুপ্তের স্মরণে উপজেলার বিভিন্ন উচ্চ বিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থীদের মাঝে উপস্থিত অতিথিরা মেধা বৃত্তি প্রদান করেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

লাখাই মুড়িয়াউক ইউনিয়ন নির্বাচনকে সামনে রেখে জমে উঠেছে প্রচার-প্রচারণা

লাখাইয়ে সাংবাদিক প্রোটন দাশ গুপ্তের ২৫তম প্রয়াণ দিবস ও স্মরণসভা অনুষ্ঠিত

সময় ০৮:৫৬:১৪ পূর্বাহ্ন, রবিবার, ১৫ জুন ২০২৫