সিলেট ১০:২৭ অপরাহ্ন, বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬
News Title :
‎কালিহাতী পৌরসভায় মাদকবিরোধী র‍্যালি ও সমাবেশ শান্তিগঞ্জে মহাসড়কে টাস্কফোর্সের অভিযান‎১৭ বাসকে জরিমানা, কাগজপত্রে ত্রুটি: দ্রুত সংশোধনের নির্দেশ লাখাইয়ে বিদায় ও বরণ: সাংবাদিকদের সাথে নবাগত ইউএনও-এর মতবিনিময়‎ লাখাইয়ে বীরমুক্তিযোদ্ধা শাহেদ আলীর রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন। বিভিন্ন মহলের শোক। ‎গোপালপুরে মজলুমের কণ্ঠের ৩২তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত ‎মৌলভীবাজারে ডিবি ও শেরপুর পুলিশের পৃথক অভিযান ৪৫ বোতল বিদেশি মদ, গাজাসহ আটক ৬ জোনাল সেটেলমেন্ট অফিসে বিদায় সংবর্ধনা ও নবীনদের বরণ। দক্ষিণ সুরমার লালাবাজারে অনলাইন জুয়া চক্রের ৪ সদস্য কে গ্রেফতার করল র‍্যাব।‎ গোলাপগঞ্জে ২১০০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ২, নগদ টাকা উদ্ধার ‎জৈন্তাপুর সীমান্তে ওয়াচ টাওয়ারে বিজিবি সদস্যের ঝুলন্ত মরদেহ উদ্ধার

সিলেট নগরীতে লাইভ বেকারির জনপ্রিয়তা বাড়ছে, টাটকা খাবার পাচ্ছেন ক্রেতারা।।

লাইভ বেকারিতে এভাবেই দিনভর ক্রেতাদের ভীর থাকে।
ছবি- সাদেক খান।

সিলেট নগরীতে সম্প্রতি লাইভ বেকারিগুলো বেশ জনপ্রিয়তা লাভ করেছে। এই বেকারিগুলো তাদের দোকানেই সব ধরনের বেকারি পণ্য তৈরি করে এবং সরাসরি বিক্রি করে। তাদের স্লোগান, সিলেটি ভাষায় “ওনোই বানাই, ওন বেছি” (এখানেই বানাই, এখানেই বেচি), ক্রেতাদের কাছে বেশ আকর্ষণীয়।
টাটকা ও মানসম্মত পণ্য লাইভ বেকারিগুলোর সবচেয়ে বড় বৈশিষ্ট্য। তারা প্রতিদিন সতেজ ও টাটকা খাবার তৈরি করে। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বিস্কুট, কেক, পাউরুটি, বনসহ নানা ধরনের খাদ্যসামগ্রী তৈরি হয়। এসব পণ্যের মান এবং স্বাদ বাজারে প্রচলিত অন্যান্য কোম্পানির পণ্যের তুলনায় অনেক ভালো। সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো, এই বেকারিগুলোতে কোনো বাসি খাবার পাওয়া যায় না। এ কারণে ক্রেতারা প্রতিদিন সন্ধ্যার পর লাইভ বেকারিতে কেক, পাউরুটি বা অন্যান্য খাবার খুঁজে নাও পেতে পারেন, কারণ তা বিক্রি হয়ে যায়।
সিলেটের প্রথম লাইভ বেকারির প্রসার দিনদিন বেড়েই চলেছে। নগরীর প্রায় এলাকায় এখন টাটকা সুস্বাদু খাবার তৈরি হচ্ছে এসব বেকারিতে।

লাইভ বেকারিতে খাবার বানানো হয় এসব অটোমেটিক মেশিনে।
ছবি- সাদেক খান।

সিলেট শহরে “আশা লাইভ বেকারি” প্রথম এই ব্যবসা শুরু করে।
আম্বরখানা এয়ারপোর্ট রোডের আশা লাইভ বেকারির একজন বিক্রয়কর্মী জানান, সিলেট নগরীতে তাদের আরও চারটি শাখা রয়েছে। আশা লাইভ বেকারির সাফল্যের পর নগরীতে আরও বেশ কয়েকটি লাইভ বেকারি তাদের ব্যবসা শুরু করেছে এবং দিন দিন এই ধরনের বেকারির সংখ্যা বাড়ছে। এই নতুন ধারা সিলেটের খাদ্যপ্রেমীদের কাছে সতেজ ও মানসম্মত বেকারি পণ্যের একটি নতুন দিগন্ত উন্মোচন করেছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

‎কালিহাতী পৌরসভায় মাদকবিরোধী র‍্যালি ও সমাবেশ

সিলেট নগরীতে লাইভ বেকারির জনপ্রিয়তা বাড়ছে, টাটকা খাবার পাচ্ছেন ক্রেতারা।।

সময় ১১:৫৯:৫৬ পূর্বাহ্ন, সোমবার, ২ জুন ২০২৫