সিলেট ১২:৪০ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
News Title :
‎প্রতিবন্ধী নাতনির দায়িত্ব বৃদ্ধ দাদির কাঁধে লাখাই মুড়িয়াউক ইউনিয়ন নির্বাচনকে সামনে রেখে জমে উঠেছে প্রচার-প্রচারণা ‎সিলেটে বাস টমটম সংঘর্ষে মা-মেয়ে নিহতের ঘটনায় ঘাতক বাস চালক গ্রেপ্তার কুলাউড়ায় নতুন আঙ্গিকে গোবিন্দাস রেস্টুরেন্ট, সাশ্রয়ী মূল্যে মিলবে তিন বেলার খাবার নিউইয়র্ক পুলিশ কর্মকর্তা জুয়েল মাহবুবের সঙ্গে স্রোত সাহিত্য পর্ষদের শুভেচ্ছা বিনিময় ‎হবিগঞ্জে পূজামণ্ডপের নিরাপত্তায় ১২ প্লাটুন বিজিবি মোতায়েন ‎লাখাইয়ে শান্তিপূর্ণ, নির্বিঘ্নে দুর্গাপূজাঁ‎ উদযাপনের লক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত।    ঢাকা-সিলেট মহাসড়কে অলিপুরে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী মৃত্যু হবিগঞ্জ কারাগারে মাদক মামলার এক বন্দির মৃত্যু ‎লাখাইয়ে পুলিশের উদ্যোগে মাদক ও অপরাধবিরোধী উঠান বৈঠক অনুষ্ঠিত
‎নির্যাতিত নারী 'রেবেকা'কে সহায়তার জের..

‎গোয়াইনঘাটে সমাজসেবক কামাল উদ্দিনের ব্যবসা প্রতিষ্ঠানে তাণ্ডব: লুটপাট, অগ্নিসংযোগ ও দখল

ছবি প্রতীকী।

গোয়াইনঘাট উপজেলার বীরকুলি এলাকায় বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক কামাল উদ্দিনের বাণিজ্যিক প্রতিষ্ঠান ও গোডাউনে সশস্ত্র হামলা, লুটপাট, অগ্নিসংযোগ এবং অবৈধ দখলের এক ভয়াবহ ঘটনা ঘটেছে। গতকাল (২রা মার্চ) বিকেলে স্থানীয় চিহ্নিত উগ্রপন্থী ও সন্ত্রাসী গোষ্ঠীর তাণ্ডবে বীরকুলি, মনতলা বাজার এলাকায় চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে।
‎
‎অনুসন্ধানে জানা যায়, এই ঘটনার মূল সূত্রপাত ঘটেছিল ‘রেবেকা’ নামের স্থানীয় এক নির্যাতিত নারীকে কেন্দ্র করে। পারিবারিক অমানুষিক নির্যাতনের শিকার হয়ে রেবেকা গুরুতর আহত অবস্থায় কামাল উদ্দিন ও তাঁর স্ত্রী সালমা আক্তারের শরণাপন্ন হন। সমাজসেবী কামাল উদ্দিন দম্পতি মানবতা দেখিয়ে রেবেকাকে উদ্ধার করে হাসপাতালে চিকিৎসা প্রদান করেন এবং পরবর্তীতে একটি মহিলা হোস্টেলে আশ্রয়ের ব্যবস্থা করে নিজেদের ‘সালমা স্টোর’-এ কাজের সুযোগ করে দেন। কিন্তু এই মানবিক সাহায্যকেই অপরাধ হিসেবে গণ্য করে রেবেকার উগ্রপন্থী স্বামী রহিম মিয়া, তার ভাই মনাফ মিয়া, মৌলভি শাহাবুদ্দিন, নিজাম উদ্দিন ও দেলোয়ার হোসেনসহ একটি চক্র কামাল উদ্দিন ও তাঁর পরিবারের ওপর চরম ক্ষিপ্ত হয়ে ওঠে।
‎
‎এরই ধারাবাহিকতায় গতকাল (২রা মার্চ) বিকেলে রহিম মিয়া ও মৌলভি শাহাবুদ্দিনের নেতৃত্বে ১৫-২০ জনের একটি সশস্ত্র দল দেশীয় অস্ত্র (রামদা, রড ও লাঠিসোটা) নিয়ে মনতলা বাজারে কামাল উদ্দিনের প্রতিষ্ঠান ‘সালমা স্টোর’ এবং তাঁর মালিকানাধীন ফুড প্রোডাক্টসের ডিস্ট্রিবিউশন গোডাউনে হামলা চালায়।
‎
‎হামলাকারীরা প্রথমে সেখানে অরাজক পরিস্থিতি সৃষ্টি করে এবং প্রতি মাসে মোটা অঙ্কের চাঁদা দাবি করে। কামাল উদ্দিন চাঁদা দিতে অস্বীকৃতি জানালে সন্ত্রাসীরা দোকানে থাকা ক্যাশ বাক্স ভেঙে নগদ টাকা ও গোডাউনের মালামাল লুটপাট করে। লুটপাট শেষে তারা দোকানে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয়। সেসময় কামাল উদ্দিন ও তাঁর কর্মচারীরা দোকানের পেছনের পথ দিয়ে কোনোমতে জীবন বাঁচিয়ে পালিয়ে যান। পরে স্থানীয়দের সহায়তায় আগুন নেভানো হলেও ততক্ষণে প্রতিষ্ঠানের সব মালামাল ভস্মীভূত হয়ে যায় এবং প্রায়, কয়েক লাখ টাকার ক্ষতিসাধন হয়।
‎
‎তাণ্ডব চালানোর পর সন্ত্রাসীরা উক্ত ব্যবসা প্রতিষ্ঠানটি জোরপূর্বক দখল করে নেয় এবং ঘোষণা দেয় যে, কামাল উদ্দিন বা তাঁর পরিবারের কাউকে এলাকায় দেখা গেলে সরাসরি জবেহ করে (হত্যা) করা হবে!
‎
‎এলাকাবাসী ও স্থানীয় ব্যবসায়ীরা জানান, কামাল উদ্দিন ও তাঁর স্ত্রী ‘Alive & Thrive’ এনজিওর মাধ্যমে দীর্ঘ দিন ধরে এলাকার অসহায়, বিধবা ও প্রতিবন্ধী মানুষের পাশে দাঁড়িয়েছেন। কিন্তু রেবেকা নামের অসহায় নারীটিকে সাহায্য করার কারণেই তাঁদের সাজানো সংসার ও ব্যবসা আজ ধ্বংসের মুখে।
‎
‎ঘটনার পর থেকে চরম নিরাপত্তাহীনতায় কামাল উদ্দিন ও তাঁর পরিবার ভিটেমাটি ছেড়ে আত্মগোপনে চলে গেছেন। এই ন্যাক্কারজনক ঘটনার তীব্র নিন্দা জানিয়ে অভিযুক্ত রহিম মিয়া ও তার সহযোগী সন্ত্রাসীদের দ্রুত গ্রেপ্তার ও আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন স্থানীয় সচেতন মহল।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

‎প্রতিবন্ধী নাতনির দায়িত্ব বৃদ্ধ দাদির কাঁধে

‎নির্যাতিত নারী 'রেবেকা'কে সহায়তার জের..

‎গোয়াইনঘাটে সমাজসেবক কামাল উদ্দিনের ব্যবসা প্রতিষ্ঠানে তাণ্ডব: লুটপাট, অগ্নিসংযোগ ও দখল

সময় ০৮:২৫:০০ অপরাহ্ন, সোমবার, ৩ মার্চ ২০২৫