সিলেট ০৯:০৭ অপরাহ্ন, বুধবার, ০৩ জুন ২০২৬
News Title :
লাখাইয়ে পুলিশের অভিযানে ইয়াবা ও ৬ লাখ টাকা জব্দ, আটক ১ হবিগঞ্জে ‎ফুটবল খেলাকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত অর্ধশতাধিক বিয়ানীবাজারে মাদ্রাসা ছাত্রকে বলাৎকারের অভিযোগে বৃদ্ধ গ্রেফতার ‎নবীগঞ্জে গৃহবধূ ধর্ষণ মামলায় ছাত্রদল নেতা গ্রেপ্তার ‎শান্তিগঞ্জে কাভার ভ্যানের চাপায় পিষ্ট হয়ে শিশু নিহত ‎দিরাই’র মিতা হত্যা মামলার নারী আসামী সিলেটে র‍্যাবের হাতে গ্রেফতার ‎মাধবপুরে সালিশ বৈঠকে ভিডিও ধারণ নিয়ে  সংঘর্ষ, আহত ৩০ বানিয়াচং মডেল প্রেসক্লাবের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত ‎কালের কণ্ঠে যোগ দিলেন সাংবাদিক আবু বকর সিদ্দিক চৌধুরী রাষ্ট্রীয় সম্মানে বীর মুক্তিযোদ্ধা আব্দুল মতিনের জানাজা ও দাফন সম্পন্ন

‎সিলেট বিএনপির সমাবেশে পুলিশের হামলায় আহত এলডিপি নেতা মোঃ জিল্লুর রহমান

ছবি- প্রতীকী

সরকার বিরোধী ধারাবাহিক কর্মসূচির অংশ হিসেবে ১৯ নভেম্বর ২০২২ তারিখে সিলেট শহরের আলিয়া মাদ্রাসা মাঠে অনুষ্ঠিত বিএনপি’র বিশাল সমাবেশে অংশগ্রহণ করতে গিয়ে পুলিশ ও সরকার দলীয় ক্যাডারদের হামলায় আহত হয়েছেন সিলেট মহানগর লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি)-এর সদস্য মোঃ জিল্লুর রহমান। তিনি হবিগঞ্জ জেলার বানিয়াচং উপজেলার পাহাড়পুর গ্রামের স্থায়ী বাসিন্দা এবং পিতা মো: রফিকুল ইসলামের মেজো ছেলে।

সরজমিনে জানা গেছে, সরকারবিরোধী আন্দোলন দমন করার লক্ষ্যে সমাবেশের আগের দিন ও সমাবেশের দিন পরিবহন ধর্মঘট ডাকে স্থানীয় বাস মালিক সমিতি। এতে নেতাকর্মীদের শহরে যাতায়াত মারাত্মকভাবে ব্যাহত হয়। মোঃ জিল্লুর রহমান তার দলের অন্যান্য নেতাকর্মীদের সঙ্গে সমাবেশে যোগদানের উদ্দেশ্যে পায়ে হেঁটে প্রায় দুই কিলোমিটার পথ অতিক্রম করে মিছিলসহ এগিয়ে যাওয়ার সময় পথে বাধা দেয় পুলিশ ও পুলিশ-ছদ্মবেশী সন্ত্রাসীরা।

‎প্রত্যক্ষদর্শীরা জানান, শান্তিপূর্ণভাবে মিছিল এগিয়ে যাওয়ার সময় হঠাৎ করে আইনশৃঙ্খলা বাহিনী ও সরকার দলীয় ক্যাডাররা হামলা চালায়। মোঃ জিল্লুর রহমানসহ অন্তত পাঁচজন গুরুতর আহত হন এবং তাৎক্ষণিকভাবে তাদের স্থানীয় সিলেট ইম্পেরিয়াল হাসপাতালে ভর্তি করা হয়।

‎পরবর্তীতে সন্ধ্যার দিকে খবর আসে যে,আহত নেতাকর্মীদের গ্রেফতার করতে পুলিশ হাসপাতালে অভিযান চালাতে পারে- এমন আতঙ্কে চিকিৎসাধীন অবস্থায় প্রাথমিক চিকিৎসা শেষ করেই মোঃ জিল্লুর রহমানসহ অন্যান্য আহতরা হাসপাতাল ত্যাগ করতে বাধ্য হন। ফলে গুরুতর আহত হওয়ার পরও তাদের আর সমাবেশস্থলে পৌঁছানো সম্ভব হয়নি।

‎এই ঘটনায় এলাকায় চরম ক্ষোভ ও উত্তেজনা বিরাজ করছে। এলডিপি নেতাকর্মীদের অভিযোগ, বিরোধী মত দমন করতেই সরকার পরিকল্পিতভাবে পরিবহন ধর্মঘট ও পুলিশি হামলার মাধ্যমে গণতান্ত্রিক সমাবেশে বাধা সৃষ্টি করেছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

লাখাইয়ে পুলিশের অভিযানে ইয়াবা ও ৬ লাখ টাকা জব্দ, আটক ১

‎সিলেট বিএনপির সমাবেশে পুলিশের হামলায় আহত এলডিপি নেতা মোঃ জিল্লুর রহমান

সময় ০৯:৩৬:০০ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ নভেম্বর ২০২২