সিলেট ১২:১৯ অপরাহ্ন, মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬
News Title :
ইয়াবা সেবনের দায়ে বাহুবলে এক ব্যক্তির ৬ মাসের কারাদণ্ড ‎স্পেনে বাইসাইকেল গ্যারেজে ভয়াবহ অগ্নিকাণ্ডে এক বাংলাদেশীর তরুণে মৃত্যু বানিয়াচং জনাব আলী সরকারি কলেজের সহকারী অধ্যাপক অনুপ রায় এর অবসরজনিত বিদায় সংবর্ধনা ‎মাধ্যমিক শিক্ষক সমিতি আনুষ্ঠানিক কার্যক্রম শুরু: বানিয়াচংয়ের বিদায়ী ইউএনও কে সংবর্ধনা প্রদান। ‎গোয়াইনঘাটে নজরুল বিষয়ক জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন হবিগঞ্জে সংরক্ষিত বন থেকে বাঁশ পাচার, মিনি ট্রাক জব্দ ‎প্রশাসন ক্যাডারের ২৭ উপসচিবকে জেলা প্রশাসকের কার্যালয়ে পদায়ন ‎বাংলাদেশ প্রেসক্লাব ইন স্পেনের আংশিক কমিটি ঘোষণা, সভাপতি বকুল খান সম্পাদক সিদ্দিকুর রহমান ‎বানিয়াচংয়ে ফুটবল খেলা নিয়ে দফায় দফায় সংঘর্ষ।। আহত শতাধিক: পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশের টিয়ারশেল ‎হবিগঞ্জ সীমান্তে চোরাকারবারিদের গুলিতে বাংলাদেশি এক যুবক নিহত: বিজিবি‎

বানিয়াচংয়ে বিনামূল্যে চক্ষু শিবির প্রান্তিক মানুষের সেবায় আলোর দিশারী।।

প্রধান অতিথি কে ক্রেষ্ট প্রদান করা হয়।

হবিগঞ্জের বানিয়াচংয়ে গ্রামীণ জনপদের সুবিধাবঞ্চিত মানুষের জন্য একটি দিনব্যাপী বিনামূল্যে চক্ষু শিবির, ছানি বাছাই ও অপারেশন ক্যাম্পিং অনুষ্ঠিত হয়েছে। এই মহতী উদ্যোগের ফলে শত শত নারী-পুরুষ বিনামূল্যে চক্ষু সেবা গ্রহণ করে উপকৃত হয়েছেন। বৃহস্পতিবার ১২ জুন সকাল ৯টায় বানিয়াচং মেধাবিকাশ উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত এই চক্ষু শিবিরের উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

চক্ষু শিবিরের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি বক্তব্য রাখছেন, ঢাকার বিভাগীয় কমিশনার শরফ উদ্দিন আহমদ চৌধুরী।

“মানবিক বানিয়াচং স্বেচ্ছাসেবী সংগঠন”-এর আহ্বায়ক ফরহাদ হোসেন বকুলের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বানিয়াচং উপজেলার কৃতি সন্তান ও ঢাকা বিভাগীয় কমিশনার শরফ উদ্দিন আহমদ চৌধুরী।বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন হবিগঞ্জের জেলা প্রশাসক ডা. ফরিদুর রহমান, অধ্যাপক ডা. শাহিন রেজা চৌধুরী, এডিসি মঈনুল হক, সহকারী কমিশনার (ভূমি) ইসমাইল রহমান এবং অফিসার ইনচার্জ মো. গোলাম মোস্তফা।উদ্বোধনী ও স্বাগত বক্তব্যে অধ্যাপক ডা. শাহিন রেজা চৌধুরী চোখের গুরুত্ব তুলে ধরে বলেন, “জনসাধারণের সেবায় আজ এই চক্ষু শিবিরের উদ্যোগ নেওয়া হয়েছে।

একজন রোগীর চক্ষু পরীক্ষা করছেন ডাক্তার।

চোখ আমাদের অমূল্য সম্পদ। যার চোখে আলো নেই, সে-ই জানে এর মূল্য।” তিনি প্রান্তিক ও অসহায় চক্ষু রোগীদের বিনামূল্যে সেবা প্রদানের অঙ্গীকার করেন। এই শিবিরের মাধ্যমে বাছাইকৃত রোগীদের ডা. শহীদ চক্ষু হাসপাতালে নিয়ে যাওয়া হবে এবং তাদের বিনামূল্যে যাতায়াত, থাকা-খাওয়া, লেন্সসহ ছানি অপারেশন, ঔষধ ও চশমা প্রদানের ব্যবস্থা করা হবে বলে তিনি ঘোষণা দেন।অনুষ্ঠানে সাংবাদিক ও সুশীল সমাজের নেতৃবৃন্দসহ উপজেলার বিভিন্ন এলাকা থেকে কয়েক শতাধিক নারী-পুরুষ চক্ষু সেবা নিতে আসেন। বিনামূল্যে চক্ষু সেবা পেয়ে তারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন। এই উদ্যোগ বানিয়াচংয়ের গ্রামীণ জনগোষ্ঠীর স্বাস্থ্যসেবায় একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ইয়াবা সেবনের দায়ে বাহুবলে এক ব্যক্তির ৬ মাসের কারাদণ্ড

বানিয়াচংয়ে বিনামূল্যে চক্ষু শিবির প্রান্তিক মানুষের সেবায় আলোর দিশারী।।

সময় ০৫:০৫:৫৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ জুন ২০২৫