
গত ৫ আগষ্ট গণআন্দোলনের কারণে সরকার পতনের পর সারাদেশে আওয়ামী লীগ এর সমর্থক সরকারের সহযোগীদের বাসা-বাড়ীতে বিএনপি সন্ত্রাসীরা হামলা, ভাঙ্গচুর, লুটপাট চালায়। এরই ধারাবাহিকতায় ৫ আগষ্ট রাত সাড়ে ৭ টায় আলতাব হোসেনের বাড়িতে স্থানীয় বিএনপির সন্ত্রাসীরা হামলা, ভাঙ্গচুর ও লুটপাট করে।
বাড়ির ছোট বড় পুরুষ মহিলা সবাইকে মারধর করে আহত করে। বাড়ির সবাইকে লাথি মারে, হকিস্টিক ও ধাতব পাইপ দিয়ে হাত,পা, বুক ও নিতম্বে আঘাত করে। আলতাব হোসেনের মা সাহায্যের জন্য চিৎকার করতে থাকলে আশেপাশের লোকজন ঘটনাস্থলে জড়ো হলে ক্যাডাররা চলে যায়। যাওয়ার আগে বিএনপি সন্ত্রাসীরা বলেছিল যে, আলতাব হোসেনকে পেলে তাকে জবাই করে হত্যা করবে বল হুমকি দেয়।
সূত্র জানায়, সিলেট জেলার ওসমানীনগর উপজেলার কটালপুর গ্রামের মোঃ শাহাব উদ্দিন ও আলেয়া বেগমের ছেলে আলতাব হোসেন। তিনি বাংলাদেশ ছাত্রলীগ ওসমানীনগর উপজেলার আহবায়ক কমিটির সদস্য নির্বাচিত হন। তিনি আওয়ামিলীগের রাজনীতিতে সক্রিয় ভাবে বেড়ে উঠেছেন। তিনি দলীয় কার্যক্রমে অত্যন্ত সক্রিয় ছিলেন এবং সাধারণ দরিদ্র মানুষের কল্যাণে ছাত্রলীগের বিভিন্ন সামাজিক ও সেবামূলক কার্যক্রমে আন্তরিকভাবে অংশ নিতেন। তার সামাজিক ও রাজনৈতিক কর্মকান্ডের কারণে তিনি স্থানীয় জনগণের কাছে অত্যন্ত জনপ্রিয় হয়ে ওঠেন। তার ফলশ্রুতিতে আলতাব হোসেনকে ২০২২ সালের ১৫ ডিসেম্বর ওসমানীনগর উপজেলার আহবায়ক কমিটির সদস্য পদে নির্বাচিত করা হয়। সে সময় থেকে আলতাব হোসেনের জনপ্রিয়তা ঈর্ষান্বিত হয়ে পরে স্থানীয় বিএনপির ক্যাডারদের লক্ষ্যবস্তুতে পরিণত হন আলতাব হোসেন।
ওসামানী নগর প্রতিনিধি 


















