সিলেট ০৮:৩৯ পূর্বাহ্ন, শনিবার, ১৮ জুলাই ২০২৬
News Title :
‎আফগানিস্তানে জাতিসংঘের বিশেষ প্রতিনিধি হলেন মাধবপুরের রাবাব ফাতিমা ‎হবিগঞ্জে বন্যাদুর্গত চার শতাধিক মানুষের পাশে জেলা পুলিশ মেডিকেল ক্যাম্পে বিনামূল্যে চিকিৎসাসেবা‎ রুস্তম হত্যাকারীদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল, ১২ ঘণ্টার আল্টিমেটাম ‎লাখাইয়ে কৃষক স্মার্ট কার্ড বিতরণ শুরু ‎টাকার অভাবে থমকে গেছে উস্তার মিয়ার চিকিৎসা, পরিবার নিয়ে মানবতর জীবন যাপন হবিগঞ্জে ঘাস কাটতে গিয়ে সাপের কামড়ে যুবকের মৃত্যু সাবেক প্রয়াত মন্ত্রী সিরাজুল হোসেন খান শততম বর্ষে পদার্পণ আজ‎‎। জামালপুর অর্থনৈতিক অঞ্চলে বন্দি ‘পশ্চিমপাড়া গ্রাম’: পুনর্বাসনের জোর দাবি সচেতন মহলের ‎শান্তিগঞ্জে উচ্চ ফলনশীল আগাম জাতের আমন ধান চাষে কৃষকদের মৌলিক প্রশিক্ষণ সমাপ্ত শান্তিগঞ্জে জুলাই শহিদ দিবস উপলক্ষ্যে আলোচনা সভা

মধুপুরে নিখোঁজ শিশুর গলাকাটা মরদেহ উদ্ধার: এলাকায় শোকের ছায়া

টাঙ্গাইলের মধুপুর উপজেলায় নিখোঁজের একদিন পর ৫ বছর বয়সী এক শিশুর নিথর দেহ উদ্ধার করা হয়েছে। রোববার ১২ মার্চ উপজেলার নেংরা বাজার সংলগ্ন একটি ভুট্টাক্ষেত থেকে শিশুটির গলাকাটা মরদেহ উদ্ধার করে পুলিশ।
‎নিহত শিশুর নাম ফাতেমা। সে মধুপুর উপজেলার নেংরা বাজার গ্রামের মো. আবু সামার মেয়ে।

‎পারিবারিক সূত্রে জানা যায়, গতকাল শনিবার (১১ এপ্রিল) আছর নামাজের পর থেকে ফাতেমাকে আর খুঁজে পাওয়া যাচ্ছিল না। সম্ভাব্য সব জায়গায় খোঁজাখুঁজির পর তাকে না পেয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ও বিভিন্ন গ্রুপে নিখোঁজ সংবাদ ছড়িয়ে পড়ে। পরিবারের সদস্যরা চরম উৎকণ্ঠার মধ্য দিয়ে রাত অতিবাহিত করেন।
‎অবশেষে আজ সকালে স্থানীয়রা পার্শ্ববর্তী একটি ভুট্টাক্ষেতে শিশুটির মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন। ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, শিশুটিকে নৃশংসভাবে গলা কেটে হত্যা করা হয়েছে।

‎নিস্পাপ এই শিশুর এমন মর্মান্তিক মৃত্যুতে পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়রা এই হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানিয়ে দোষীদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। শোকাতুর এক প্রতিবেশী আক্ষেপ করে বলেন,একটি পাঁচ বছরের শিশুর ওপর কার এমন ক্ষোভ থাকতে পারে যে তাকে এভাবে জবাই করতে হবে? এই নিষ্পাপ ফুলটির কী দোষ ছিল?

‎খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে মরদেহ উদ্ধার করেছে। ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে। তবে ঠিক কী কারণে বা কারা এই হত্যাকাণ্ড ঘটিয়েছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। ঘটনার রহস্য উদ্ঘাটন ও ঘাতকদের শনাক্ত করতে কাজ শুরু করেছে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

‎আফগানিস্তানে জাতিসংঘের বিশেষ প্রতিনিধি হলেন মাধবপুরের রাবাব ফাতিমা

মধুপুরে নিখোঁজ শিশুর গলাকাটা মরদেহ উদ্ধার: এলাকায় শোকের ছায়া

সময় ০২:৩২:২৮ অপরাহ্ন, রবিবার, ১২ এপ্রিল ২০২৬