সিলেট ১২:২০ অপরাহ্ন, মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬
News Title :
ইয়াবা সেবনের দায়ে বাহুবলে এক ব্যক্তির ৬ মাসের কারাদণ্ড ‎স্পেনে বাইসাইকেল গ্যারেজে ভয়াবহ অগ্নিকাণ্ডে এক বাংলাদেশীর তরুণে মৃত্যু বানিয়াচং জনাব আলী সরকারি কলেজের সহকারী অধ্যাপক অনুপ রায় এর অবসরজনিত বিদায় সংবর্ধনা ‎মাধ্যমিক শিক্ষক সমিতি আনুষ্ঠানিক কার্যক্রম শুরু: বানিয়াচংয়ের বিদায়ী ইউএনও কে সংবর্ধনা প্রদান। ‎গোয়াইনঘাটে নজরুল বিষয়ক জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন হবিগঞ্জে সংরক্ষিত বন থেকে বাঁশ পাচার, মিনি ট্রাক জব্দ ‎প্রশাসন ক্যাডারের ২৭ উপসচিবকে জেলা প্রশাসকের কার্যালয়ে পদায়ন ‎বাংলাদেশ প্রেসক্লাব ইন স্পেনের আংশিক কমিটি ঘোষণা, সভাপতি বকুল খান সম্পাদক সিদ্দিকুর রহমান ‎বানিয়াচংয়ে ফুটবল খেলা নিয়ে দফায় দফায় সংঘর্ষ।। আহত শতাধিক: পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশের টিয়ারশেল ‎হবিগঞ্জ সীমান্তে চোরাকারবারিদের গুলিতে বাংলাদেশি এক যুবক নিহত: বিজিবি‎

ইরানের যুদ্ধ বিভীষিকা থেকে প্রাণ নিয়ে দেশে ফিরলেন নবীগঞ্জের ৩ যুবক!

‎ইরানে যুদ্ধ পরিস্থিতির মধ্যে আটকে পড়া হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার তিন বাংলাদেশী যুবক দীর্ঘ অনিশ্চয়তা ও ভোগান্তি শেষে দেশে ফিরেছেন। নিরাপত্তাহীনতা, যোগাযোগ বিচ্ছিন্নতা ও খাদ্য সংকটের কঠিন অভিজ্ঞতা নিয়ে তারা এখন দেশে ফিরে স্বস্তি প্রকাশ করেছেন।

‎দেশে ফেরা ৩জন হলেন,নবীগঞ্জ উপজেলার গজনাইপুর ইউনিয়নের বনগাঁও গ্রামের মো. মামুন ও নুরুল হক এবং কায়স্তগ্রামের লুৎফুর রহমান।
‎ভুক্তভোগীরা জানান, ইরানে হঠাৎ যুদ্ধ পরিস্থিতি শুরু হলে তারা কর্মস্থল ও আবাসস্থলে আটকে পড়েন। চারদিকে আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং স্বাভাবিক চলাচল বন্ধ হয়ে যায়।
‎মো. মামুন বলেন, ওই সময় পরিবারের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি এবং প্রতিটি মুহূর্ত অনিশ্চয়তায় কেটেছে।
‎লুৎফুর রহমান জানান, নিরাপত্তাজনিত কারণে দীর্ঘ সময় ঘরবন্দি অবস্থায় থাকতে হয়েছে। খাদ্য সংকটও দেখা দেয়। তিনি বলেন, বাইরে বের হওয়া ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছিল এবং পরিস্থিতি ক্রমেই জটিল হয়ে ওঠে।

নুরুল হক জানান, পরবর্তীতে দূতাবাসের নির্দেশনা অনুযায়ী তারা আজারবাইজান সীমান্তের দিকে যান। সেখান থেকে বিভিন্ন ধাপ পেরিয়ে বাকু হয়ে দেশে ফেরার ব্যবস্থা করা হয়।

সীমান্তে প্রতিকূল পরিবেশে অপেক্ষা করতে হয়েছে বলেও তিনি উল্লেখ করেন। ‎তারা জানান, দেশে ফিরে স্বস্তি ফিরেছে এবং দীর্ঘ কষ্টের অবসান ঘটেছে। পাশাপাশি বাংলাদেশ দূতাবাস ও সরকারের সহযোগিতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ইয়াবা সেবনের দায়ে বাহুবলে এক ব্যক্তির ৬ মাসের কারাদণ্ড

ইরানের যুদ্ধ বিভীষিকা থেকে প্রাণ নিয়ে দেশে ফিরলেন নবীগঞ্জের ৩ যুবক!

সময় ১১:১৬:৫৬ অপরাহ্ন, শনিবার, ১১ এপ্রিল ২০২৬