সিলেট ০৭:০৭ অপরাহ্ন, শনিবার, ১১ এপ্রিল ২০২৬
News Title :
টাঙ্গাইলের ভূঞাপুরে পুলিশের বিশেষ অভিযান: ৩০ পিস ট্যাপেন্টাডলসহ চিহ্নিত মাদক ব্যবসায়ী গ্রেফতার ‎পহেলা বৈশাখের দিন জুড়ীতে ভার্চুয়ালি যুক্ত হয়ে ‘কৃষক কার্ড’ বিতরণ করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান‎ ‎হবিগঞ্জে নিখোঁজের ৬ ঘণ্টা পর ডোবায় মিলল শিশুর মরদেহ ‎চলমান সংকট রোধে সারা দেশের ন্যায় টাঙ্গাইল সদরেও চালু হচ্ছে স্মার্ট ফুয়েল কার্ড‎ ‎বানিয়াচংয়ে চড়াদামে গোপনে বিক্রি হচ্ছে অকটেন, পেট্রোল।‎ ‎অযত্ন-অবহেলায় বিলুপ্তির পথে জলসুখার আড়াইশ বছরের ঐতিহাসিক জমিদার বাড়ি! বিশ্বনাথে এলাকাবাসীর মানববন্ধন ‎নাগরপুরে রাস্তায় বসেই সংবাদ সম্মেলন, ধলেশ্বরী সেতুর টোল বন্ধের দাবি ‎কোটি টাকার ভবন, নেই চিকিৎসা-এক যুগেও চালু হয়নি‎ ‎সিলেটে র‍্যাবের অভিযানে হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার

‎হবিগঞ্জে নিখোঁজের ৬ ঘণ্টা পর ডোবায় মিলল শিশুর মরদেহ

জান্নাতুল ইসলাম রিমু (৬) ( ফাইল ছবি)

‎হবিগঞ্জ শহরের অনন্তপুর এলাকায় নিখোঁজ হওয়ার প্রায় ছয় ঘণ্টা পর জান্নাতুল ইসলাম রিমু (৬) নামে এক শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে।
‎পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার বিকেল চারটার দিকে বাড়ির পাশ থেকে রিমু নিখোঁজ হয়। এরপর পরিবারের সদস্যরা আত্মীয়স্বজন ও আশপাশের বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাননি।

‎পরে রাত সাড়ে ১০টার দিকে স্থানীয়দের সহায়তায় অনন্তপুর এলাকার একটি ডোবা থেকে শিশুটির মরদেহ উদ্ধার করা হয়। উদ্ধার করে তাকে হবিগঞ্জ সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
‎নিহত রিমু অনন্তপুর এলাকার আসকির মিয়ার মেয়ে।

‎এ ঘটনায় এলাকায় শোকের পরিবেশ বিরাজ করছে। তবে মৃত্যুর কারণ সম্পর্কে তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। বিষয়টি খতিয়ে দেখছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

টাঙ্গাইলের ভূঞাপুরে পুলিশের বিশেষ অভিযান: ৩০ পিস ট্যাপেন্টাডলসহ চিহ্নিত মাদক ব্যবসায়ী গ্রেফতার

‎হবিগঞ্জে নিখোঁজের ৬ ঘণ্টা পর ডোবায় মিলল শিশুর মরদেহ

সময় ১২:৩০:০১ অপরাহ্ন, শনিবার, ১১ এপ্রিল ২০২৬