সিলেট ০১:১৯ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
News Title :
‎জৈন্তাপুরে জমি দখলকে কেন্দ্র করে সংঘর্ষ: আহত একই পরিবারের ৩  ভাইসহ একাধিক সদস্য। ‎প্রতিবন্ধী নাতনির দায়িত্ব বৃদ্ধ দাদির কাঁধে লাখাই মুড়িয়াউক ইউনিয়ন নির্বাচনকে সামনে রেখে জমে উঠেছে প্রচার-প্রচারণা ‎সিলেটে বাস টমটম সংঘর্ষে মা-মেয়ে নিহতের ঘটনায় ঘাতক বাস চালক গ্রেপ্তার কুলাউড়ায় নতুন আঙ্গিকে গোবিন্দাস রেস্টুরেন্ট, সাশ্রয়ী মূল্যে মিলবে তিন বেলার খাবার নিউইয়র্ক পুলিশ কর্মকর্তা জুয়েল মাহবুবের সঙ্গে স্রোত সাহিত্য পর্ষদের শুভেচ্ছা বিনিময় ‎হবিগঞ্জে পূজামণ্ডপের নিরাপত্তায় ১২ প্লাটুন বিজিবি মোতায়েন ‎লাখাইয়ে শান্তিপূর্ণ, নির্বিঘ্নে দুর্গাপূজাঁ‎ উদযাপনের লক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত।    ঢাকা-সিলেট মহাসড়কে অলিপুরে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী মৃত্যু হবিগঞ্জ কারাগারে মাদক মামলার এক বন্দির মৃত্যু

আগুনে পুড়ে নিঃস্ব আ.লীগ নেতা, মুহূর্তে শেষ জীবনের সঞ্চয়

‎

‎

‎হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার আহম্মদাবাদ ইউনিয়নের বনগাঁও গ্রামে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে ছাই হয়ে গেছে স্থানীয় আওয়ামী লীগ নেতা কেএম আনোয়ার হোসেনের বসতঘর। বুধবার (রাত) হঠাৎ লাগা এই আগুনে মুহূর্তেই নিঃস্ব হয়ে পড়েছেন তিনি।

‎স্থানীয় সূত্রে জানা যায়, রাতের বেলা পাশের বাড়ির লোকজন আগুন দেখতে পেয়ে চিৎকার দিলে আশপাশের মানুষ ছুটে এসে আগুন নেভানোর চেষ্টা করেন। কিন্তু ততক্ষণে আগুন পুরো ঘরজুড়ে ছড়িয়ে পড়ে। স্থানীয়দের সম্মিলিত প্রচেষ্টাতেও আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি। এতে ঘরের চাল পুড়ে ধসে পড়ে এবং দেয়ালও মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়।

‎স্থানীয় ইউপি সদস্য আব্দুর রউফ জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বিদ্যুৎ বিভ্রাট বা শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত হতে পারে। কারণ, ঘটনার সময় ঘরে কেউ উপস্থিত ছিলেন না এবং চুলায় আগুন থাকার কোনো আলামতও পাওয়া যায়নি। পরিবারের সদস্যরা সবাই সিলেটে অবস্থান করছিলেন।

‎

‎ভুক্তভোগী কেএম আনোয়ার হোসেন জানান, ধার-দেনা করে গড়া এই ঘরটাই ছিল আমার জীবনের একমাত্র সম্বল। ভাগ্যে যা লেখা ছিল, তাই হয়েছে। এখন সব শেষ হয়ে গেছে।

‎উল্লেখ্য, রাজনীতির পাশাপাশি তিনি কীটনাশক ও সার ব্যবসার মাধ্যমে জীবিকা নির্বাহ করতেন। এই অগ্নিকাণ্ডে তার বসতঘরসহ সব মালামাল পুড়ে যাওয়ায় মানবেতর অবস্থায় পড়েছেন তিনি।

‎এটি শুধু একটি অগ্নিকাণ্ড নয়—এটি এক পরিশ্রমী মানুষের স্বপ্নভাঙার গল্প।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

‎জৈন্তাপুরে জমি দখলকে কেন্দ্র করে সংঘর্ষ: আহত একই পরিবারের ৩  ভাইসহ একাধিক সদস্য।

আগুনে পুড়ে নিঃস্ব আ.লীগ নেতা, মুহূর্তে শেষ জীবনের সঞ্চয়

সময় ০৬:৫৪:৪২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ এপ্রিল ২০২৬