সিলেট ০৪:১৮ অপরাহ্ন, বুধবার, ০৩ জুন ২০২৬
News Title :
‎নবীগঞ্জে গৃহবধূ ধর্ষণ মামলায় ছাত্রদল নেতা গ্রেপ্তার ‎শান্তিগঞ্জে কাভার ভ্যানের চাপায় পিষ্ট হয়ে শিশু নিহত ‎দিরাই’র মিতা হত্যা মামলার নারী আসামী সিলেটে র‍্যাবের হাতে গ্রেফতার ‎মাধবপুরে সালিশ বৈঠকে ভিডিও ধারণ নিয়ে  সংঘর্ষ, আহত ৩০ বানিয়াচং মডেল প্রেসক্লাবের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত ‎কালের কণ্ঠে যোগ দিলেন সাংবাদিক আবু বকর সিদ্দিক চৌধুরী রাষ্ট্রীয় সম্মানে বীর মুক্তিযোদ্ধা আব্দুল মতিনের জানাজা ও দাফন সম্পন্ন ‎চুনারুঘাটে অবৈধ সিলিকা বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান ‎মাধবপুরে অবৈধ বালু ও মাটি উত্তোলনের বিরুদ্ধে অভিযান, ড্রেজার ও পাইপ ধ্বংস ‎ভোরের নীরবতা ভেঙে পুলিশের অভিযান, ৭.৫ কেজি গাঁজাসহ আটক মাদক কারবারি

‎ধোপাখালী ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হিসেবে আলোচনায় ‘গরিবের ডাক্তার’ আবু সাঈদ সুরুজ

আবু সাঈদ সুরুজ ডাক্তার (ফাইল ছবি)

‎আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলার ৫ নং ধোপাখালী ইউনিয়নে বইছে নির্বাচনী হাওয়া। এই নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হিসেবে সরব প্রচারণা চালিয়ে যাচ্ছেন ধনবাড়ী উপজেলা বিএনপির সহ-সভাপতি ও অত্র এলাকার সুপরিচিত ব্যক্তিত্ব খন্দকার আবু সাঈদ সুরুজ (সুরুজ ডাক্তার)। ইতিমধ্যে ইউনিয়নের বিভিন্ন মোড়ে মোড়ে ব্যানার ও পোস্টার লাগিয়ে তিনি সাধারণ জনগণকে শুভেচ্ছা ও দোয়া চেয়েছেন।

‎খন্দকার আবু সাঈদ সুরুজ দীর্ঘ দিন ধরে সরাসরি বিএনপির রাজনীতির সাথে সম্পৃক্ত। দলের দুঃসময়ে ধোপাখালী ইউনিয়ন বিএনপিকে সুসংগঠিত রাখতে তিনি ঢাল হিসেবে কাজ করেছেন। স্থানীয় নেতাকর্মীদের মতে, সুরুজ ডাক্তার শুধু একজন রাজনীতিবিদ নন, বরং তিনি এলাকায় ‘গরিবের ডাক্তার’ হিসেবে অত্যন্ত জনপ্রিয়। বিপদে-আপদে সাধারণ মানুষের পাশে দাঁড়ানো এবং নেতাকর্মীদের আশ্রয়স্থল হিসেবে তার বিশেষ পরিচিতি রয়েছে।

‎বিগত সময়ে বিএনপির সকল সভা-সমাবেশে তার সক্রিয় উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। গত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী ফকির মাহবুব আনাম স্বপনের পক্ষে তিনি দিনরাত নিরলসভাবে কাজ করেছেন। দলের আদর্শ বিচ্যুত না হয়ে দীর্ঘ সময় ধরে সুনামের সাথে রাজনীতি করে আসছেন এই নেতা।

‎আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রার্থী হিসেবে প্রচার-প্রচারণা চালিয়ে যাচ্ছেন খন্দকার আবু সাঈদ সুরুজ। এ বিষয়ে তিনি গণমাধ্যমকে বলেন,আমি দীর্ঘ দিন ধরে বিএনপির রাজনীতির সাথে জড়িত। দলের সিদ্ধান্তের বাইরে কখনো যাইনি এবং প্রতিটি দলীয় কর্মসূচি নিষ্ঠার সাথে পালন করে আসছি। নেতাকর্মীদের ঐক্যবদ্ধ রাখতে আমি সব সময় সচেষ্ট। আমি আশাবাদী, আমার ত্যাগ ও শ্রম বিবেচনা করে দল আমাকে আসন্ন নির্বাচনে সমর্থন দেবে।

‎ইউনিয়নবাসীর সেবা করার সুযোগ পেতে তিনি সবার কাছে দোয়া ও সহযোগিতা কামনা করেছেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

‎নবীগঞ্জে গৃহবধূ ধর্ষণ মামলায় ছাত্রদল নেতা গ্রেপ্তার

‎ধোপাখালী ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হিসেবে আলোচনায় ‘গরিবের ডাক্তার’ আবু সাঈদ সুরুজ

সময় ০৮:১১:২২ অপরাহ্ন, শুক্রবার, ২০ মার্চ ২০২৬