সিলেট ০২:৩৩ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
News Title :
নেত্রকোনায় সাংবাদিক লুৎফুজ্জামান আলিফ ফকিরকে গুলি করে হত্যা: শেরপুর প্রেসক্লাবের তীব্র নিন্দা ও প্রতিবাদ ‎জৈন্তাপুরে জমি দখলকে কেন্দ্র করে সংঘর্ষ: আহত একই পরিবারের ৩  ভাইসহ একাধিক সদস্য। ‎প্রতিবন্ধী নাতনির দায়িত্ব বৃদ্ধ দাদির কাঁধে লাখাই মুড়িয়াউক ইউনিয়ন নির্বাচনকে সামনে রেখে জমে উঠেছে প্রচার-প্রচারণা ‎সিলেটে বাস টমটম সংঘর্ষে মা-মেয়ে নিহতের ঘটনায় ঘাতক বাস চালক গ্রেপ্তার কুলাউড়ায় নতুন আঙ্গিকে গোবিন্দাস রেস্টুরেন্ট, সাশ্রয়ী মূল্যে মিলবে তিন বেলার খাবার নিউইয়র্ক পুলিশ কর্মকর্তা জুয়েল মাহবুবের সঙ্গে স্রোত সাহিত্য পর্ষদের শুভেচ্ছা বিনিময় ‎হবিগঞ্জে পূজামণ্ডপের নিরাপত্তায় ১২ প্লাটুন বিজিবি মোতায়েন ‎লাখাইয়ে শান্তিপূর্ণ, নির্বিঘ্নে দুর্গাপূজাঁ‎ উদযাপনের লক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত।    ঢাকা-সিলেট মহাসড়কে অলিপুরে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী মৃত্যু

‎বাহুবলে ভয়াবহ অগ্নিকাণ্ড: মুহূর্তেই ছাই বসতঘর, দগ্ধ হয়ে ২ গরুর মৃত্যু‎

‎
‎হবিগঞ্জের বাহুবল উপজেলার গোহারুয়া গ্রামে ভয়াবহ অগ্নিকাণ্ডে একাধিক বসতঘর পুড়ে গেছে। এতে নগদ অর্থ, স্বর্ণালংকার ও প্রয়োজনীয় মালামালসহ ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। আগুনে অন্তত দুটি গরু পুড়ে মারা গেছে।
‎বৃহস্পতিবার (১৯ মার্চ) রাত আটটার পর এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
‎
‎ক্ষতিগ্রস্তদের মধ্যে ইউনুস মিয়া, সাত্তার মিয়া, শামসু মিয়া, খালেক মিয়া, জয়নাল মিয়া ও সিদ্দিক মিয়াসহ কয়েকটি পরিবারের নাম জানা গেছে। তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির সঠিক পরিমাণ নির্ধারণ করা যায়নি। স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা যায়, আগুন লাগার পর তা দ্রুত পাশের ঘর গুলোতে ছড়িয়ে পড়ে। এতে কয়েকটি পরিবারের বসতঘর ও আসবাবপত্র সম্পূর্ণ পুড়ে যায়।
‎
‎খবর পেয়ে স্থানীয়রা প্রথমে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালান। পরে ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।
‎অগ্নিকাণ্ডের সূত্রপাত সম্পর্কে এখনো নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।
‎
‎উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) উজ্জ্বল রায় বলেন, ঘটনার বিষয়ে অবগত হওয়া গেছে।শুক্রবার সকালে ঘটনাস্থল পরিদর্শন করা হবে এবং ক্ষতিগ্রস্তদের সরকারি সহায়তা দেওয়ার বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।
‎

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নেত্রকোনায় সাংবাদিক লুৎফুজ্জামান আলিফ ফকিরকে গুলি করে হত্যা: শেরপুর প্রেসক্লাবের তীব্র নিন্দা ও প্রতিবাদ

‎বাহুবলে ভয়াবহ অগ্নিকাণ্ড: মুহূর্তেই ছাই বসতঘর, দগ্ধ হয়ে ২ গরুর মৃত্যু‎

সময় ০২:১৭:১০ অপরাহ্ন, শুক্রবার, ২০ মার্চ ২০২৬