সিলেট ০৯:৩৩ পূর্বাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
News Title :
লাখাই মুড়িয়াউক ইউনিয়ন নির্বাচনকে সামনে রেখে জমে উঠেছে প্রচার-প্রচারণা ‎সিলেটে বাস টমটম সংঘর্ষে মা-মেয়ে নিহতের ঘটনায় ঘাতক বাস চালক গ্রেপ্তার কুলাউড়ায় নতুন আঙ্গিকে গোবিন্দাস রেস্টুরেন্ট, সাশ্রয়ী মূল্যে মিলবে তিন বেলার খাবার নিউইয়র্ক পুলিশ কর্মকর্তা জুয়েল মাহবুবের সঙ্গে স্রোত সাহিত্য পর্ষদের শুভেচ্ছা বিনিময় ‎হবিগঞ্জে পূজামণ্ডপের নিরাপত্তায় ১২ প্লাটুন বিজিবি মোতায়েন ‎লাখাইয়ে শান্তিপূর্ণ, নির্বিঘ্নে দুর্গাপূজাঁ‎ উদযাপনের লক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত।    ঢাকা-সিলেট মহাসড়কে অলিপুরে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী মৃত্যু হবিগঞ্জ কারাগারে মাদক মামলার এক বন্দির মৃত্যু ‎লাখাইয়ে পুলিশের উদ্যোগে মাদক ও অপরাধবিরোধী উঠান বৈঠক অনুষ্ঠিত শান্তিগঞ্জে প্রধান শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক সম্মেলনে সভাপতি মানিক,সম্পাদক সুধা রঞ্জন

বানিয়াচংকে পরিচ্ছন্ন ও আধুনিক উপজেলা হিসেবে গড়ার ঘোষণা এমপি জীবনের

পরিচ্ছনতা অভিযানে নেতৃত্বদেন ডা. জীবন

‎
একটি সুন্দর ও আধুনিক বানিয়াচং বিনির্মাণের প্রত্যয়ে ঝাড়ু হাতে নিজেই পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযানে নেমেছেন হবিগঞ্জ-২ (বানিয়াচং-আজমিরীগঞ্জ) আসনের সংসদ সদস্য ও বিশিষ্ট চিকিৎসক ডা. আবু মনসুর সাখাওয়াত হাসান জীবন।
‎বৃহস্পতিবার (১৯ মার্চ) সকাল ১০টায় বানিয়াচং বড়বাজার এলাকায় দলীয় নেতা-কর্মীদের সঙ্গে নিয়ে তিনি আনুষ্ঠানিকভাবে এই ব্যতিক্রমী পরিচ্ছন্নতা কার্যক্রমের উদ্বোধন করেন। এ সময় উপস্থিত ছিলেন বড়বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি আলহাজ্ব মো. লুৎফুর রহমানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
‎
‎অভিযান চলাকালে ড্রেন ও রাস্তাঘাট পরিষ্কারে সরাসরি অংশ নিয়ে ডা. জীবন সাধারণ মানুষকে সচেতন করেন। পরে সংক্ষিপ্ত এক বক্তব্যে তিনি বলেন, পরিচ্ছন্নতা কেবল একটি অভিযান নয়, এটি আমাদের নিয়মিত অভ্যাসে পরিণত করতে হবে। সুস্থ থাকতে হলে চারপাশ পরিষ্কার রাখার কোনো বিকল্প নেই।
‎তিনি আরও বলেন, বানিয়াচংকে একটি মডেল ও সুন্দর উপজেলা হিসেবে গড়ে তুলতে হলে ব্যবসায়ীসহ সর্বস্তরের মানুষের সহযোগিতা প্রয়োজন। এই পরিচ্ছন্নতা অভিযান অব্যাহত থাকবে। ডা. জীবন উপস্থিত ব্যবসায়ী ও সাধারণ জনগণকে নিজ নিজ আঙিনা ও ব্যবসা প্রতিষ্ঠান পরিষ্কার রাখার মাধ্যমে এই মহতী উদ্যোগে শামিল হওয়ার উদাত্ত আহ্বান জানান।
‎সংসদ সদস্যের এমন ব্যতিক্রমী ও জনবান্ধব উদ্যোগ স্থানীয় মহলে ব্যাপক প্রশংসিত হয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

লাখাই মুড়িয়াউক ইউনিয়ন নির্বাচনকে সামনে রেখে জমে উঠেছে প্রচার-প্রচারণা

বানিয়াচংকে পরিচ্ছন্ন ও আধুনিক উপজেলা হিসেবে গড়ার ঘোষণা এমপি জীবনের

সময় ১২:৫৯:২৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬