সিলেট ০৯:৪৭ অপরাহ্ন, শনিবার, ১৩ জুন ২০২৬
News Title :
‎নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী সুবিপ্রবি পূর্ব নির্ধারিত স্থানেই হবে : এমপি কয়ছর‎ হবিগঞ্জে ‘৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ’ কর্মসূচির উদ্বোধন ‎চুনারুঘাটে নদীভাঙন প্রতিরোধক জিও ব্যাগ কাজের উদ্বোধন করলেন জেলা প্রশাসক ড. জি. এম. সরফরাজ ‎চুনারুঘাটে খোয়াই নদীতে গোসল করতে গিয়ে এক  বৃদ্ধ নিখোঁজ ‎শান্তিগঞ্জে অনলাইন জুয়া চক্রের ৫ সদস্য গ্রেপ্তার : সাইবার সুরাক্ষা আইনে মামলা দায়ের জামালপুরে ৪২ কেজি গাঁজাসহ ২ নারী মাদক কারবারী গ্রেপ্তার ‎মৌলভীবাজারে ১৭ জুন তারেক রহমানের জনসভা: ভেন্যু পরিবর্তন,গভ.স্কুল মাঠে প্রস্তুতি শুরু বানিয়াচংয়ে জমকালো আয়োজনে স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত‎ ‎ক্লুলেস সংঘবদ্ধ ধর্ষণ মামলার রহস্য উদঘাটন, দুই আসামি গ্রেফতার ‎নবীগঞ্জের একমাত্র আসামি তুহিন সিলেট থেকে গ্রেফতার

‎নবীগঞ্জে সিলেট কল্যাণ সমিতির উদ্যোগে ৫৫ দুস্থ নারীর মাঝে সেলাই মেশিন বিতরণ

‎হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় সিলেট কল্যাণ সমিতির উদ্যোগে ৫৫ জন দুস্থ ও অসহায় নারীর মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (বিকেল ৪টা) নবীগঞ্জ উপজেলার আউশকান্দি মধ্যবাজারের জাহাঙ্গীর কমপ্লেক্সে এ বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।

‎নবীগঞ্জ কল্যাণ সমিতি সিলেটের সহ-সভাপতি ছালেহ আহমদ চৌধুরীর সভাপতিত্বে এবং সমিতির সাধারণ সম্পাদক ও সিলেট জজ কোর্টের অতিরিক্ত জিপি অ্যাডভোকেট মোঃ আবুল ফজলের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রুহুল আমিন।

‎প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রুহুল আমিন বলেন, অসহায় ও দুস্থ নারীদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি এবং তাদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করে তুলতে এ ধরনের উদ্যোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি আরও বলেন, একটি সেলাই মেশিনের মাধ্যমে নারীরা ঘরে বসেই আয় করতে পারবেন, যা তাদের পরিবারে আর্থিক সচ্ছলতা আনতে সহায়ক হবে। তিনি উপকারভোগীদের প্রতি আহ্বান জানান, যেন তারা এসব সেলাই মেশিন ব্যবহার করে আয় বৃদ্ধি এবং নিজেদের প্রয়োজন মেটাতে সচেষ্ট হন।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন জেলা রেজিস্ট্রার আব্দুল করিম দলা মিয়া, নবীগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি সৈয়দ মতিউর রহমান পিয়ারা, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মুজিবুর রহমান চৌধুরী সেপু, হবিগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির সহ-সভাপতি শাহ মোস্তাকিন আলী প্রিন্স, যুক্তরাজ্য প্রবাসী বুলবুল আমিন, সিলেট জজ কোর্টের অতিরিক্ত পিপি অ্যাডভোকেট জোৎস্না ইসলাম, বিশিষ্ট সমাজসেবী বয়েতউল্লাহ, নবীগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সভাপতি এস আর চৌধুরী সেলিমসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

‎অনুষ্ঠান শেষে ৫৫ জন নারীর হাতে সেলাই মেশিন তুলে দেওয়া হয়, যা তাদের আত্মনির্ভরশীল হয়ে ওঠার পথে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

‎নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী সুবিপ্রবি পূর্ব নির্ধারিত স্থানেই হবে : এমপি কয়ছর‎

‎নবীগঞ্জে সিলেট কল্যাণ সমিতির উদ্যোগে ৫৫ দুস্থ নারীর মাঝে সেলাই মেশিন বিতরণ

সময় ০৯:৩৪:১৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬