সিলেট ০৪:৪৮ পূর্বাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬
News Title :
‎বানিয়াচংয়ে ইয়ামাহা রাইডার্স ক্লাব (YRC) সদস্যদের গেটটুগেদার অনুষ্ঠিত। ‎গোয়াইনঘাটে ৪ লিস্টার মেশিন ধ্বংস, ডুবিয়ে দেওয়া হলো বালুভর্তি বাল্কহেড শান্তিগঞ্জে জোরপূর্বক জায়গা দখলের অভিযোগ ‎রক্তাক্ত গণমাধ্যম: সাগর-রুনি থেকে আলিফ ফকিরের বিয়োগান্তক সুর‎ নেত্রকোনায় সাংবাদিক লুৎফুজ্জামান আলিফ ফকিরকে গুলি করে হত্যা: শেরপুর প্রেসক্লাবের তীব্র নিন্দা ও প্রতিবাদ ‎জৈন্তাপুরে জমি দখলকে কেন্দ্র করে সংঘর্ষ: আহত একই পরিবারের ৩  ভাইসহ একাধিক সদস্য। ‎প্রতিবন্ধী নাতনির দায়িত্ব বৃদ্ধ দাদির কাঁধে লাখাই মুড়িয়াউক ইউনিয়ন নির্বাচনকে সামনে রেখে জমে উঠেছে প্রচার-প্রচারণা ‎সিলেটে বাস টমটম সংঘর্ষে মা-মেয়ে নিহতের ঘটনায় ঘাতক বাস চালক গ্রেপ্তার কুলাউড়ায় নতুন আঙ্গিকে গোবিন্দাস রেস্টুরেন্ট, সাশ্রয়ী মূল্যে মিলবে তিন বেলার খাবার

মাধবপুরে স্কুলছাত্রী অপহরণ মামলার আসামি রনি মিয়া গ্রেফতার, ভিকটিম উদ্ধার

‎
‎

‎
‎হবিগঞ্জের মাধবপুরে এক স্কুলছাত্রী অপহরণ মামলার প্রধান আসামি রনি মিয়াকে ব্রাহ্মণবাড়িয়া থেকে গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব-৯)। একই অভিযানে অপহৃত ছাত্রীকে অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার (১৭ মার্চ) বিকেলে র‍্যাব-৯ সিলেটের মিডিয়া অফিসার অতিরিক্ত পুলিশ সুপার কে. এম. শহিদুল ইসলাম সোহাগ এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য নিশ্চিত করেন।
‎
‎র‍্যাব জানায়, ভিকটিম মাধবপুর উপজেলার চৌমুহনী আব্দুল আজিজ বালিকা উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্রী। তার বাবা প্রবাসে থাকায় সে দাদুর তত্ত্বাবধানে বসবাস করত। অভিযুক্ত রনি মিয়া দীর্ঘদিন ধরে তাকে উত্যক্ত ও কু-প্রস্তাব দিয়ে আসছিল। বিষয়টি স্থানীয়ভাবে একাধিকবার সমাধানের চেষ্টা হলেও কার্যকর হয়নি।
‎
‎গত ২২ ফেব্রুয়ারি স্কুল থেকে বাড়ি ফেরার পথে রনি মিয়া ও তার সহযোগীরা সিএনজিযোগে ছাত্রীকে জোরপূর্বক তুলে নেয়। পরে মাধবপুর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করা হয়।
‎
‎র‍্যাব জানায়, ঘটনার পরপরই তারা ছায়া তদন্ত শুরু করে। প্রযুক্তি ও গোয়েন্দা নজরদারির মাধ্যমে আসামির অবস্থান শনাক্ত করে সোমবার (১৬ মার্চ) রাতে ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার চান্দুরা ইউনিয়নের আবদুল্লাপুর এলাকায় অভিযান চালানো হয়। এ সময় রনি মিয়াকে গ্রেপ্তার করা হয় এবং ভিকটিমকে উদ্ধার করা হয়। গ্রেপ্তার রনি মিয়া (২০) মাধবপুর উপজেলার কালিকৃষ্ণনগর গ্রামের বাসিন্দা সোহেল মিয়ার ছেলে।
‎
‎র‍্যাব আরও জানায়, এ ঘটনায় জড়িত অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে। গ্রেপ্তার আসামি ও উদ্ধারকৃত ছাত্রীকে পরবর্তী আইনগত প্রক্রিয়ার জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
‎

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

‎বানিয়াচংয়ে ইয়ামাহা রাইডার্স ক্লাব (YRC) সদস্যদের গেটটুগেদার অনুষ্ঠিত।

মাধবপুরে স্কুলছাত্রী অপহরণ মামলার আসামি রনি মিয়া গ্রেফতার, ভিকটিম উদ্ধার

সময় ০৭:২৪:০৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬