সিলেট ০৫:২৮ পূর্বাহ্ন, বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬
News Title :
গোলাপগঞ্জে ২১০০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ২, নগদ টাকা উদ্ধার ‎জৈন্তাপুর সীমান্তে ওয়াচ টাওয়ারে বিজিবি সদস্যের ঝুলন্ত মরদেহ উদ্ধার ‎জামালপুরে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভার মাধ্যমে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত লাখাইয়ে নতুন ইউএনও তারেক হাসান, এর যোগদান ‎বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বানিয়াচংয়ে বর্ণাঢ্য র‌্যালী। ইয়াবা সেবনের দায়ে বাহুবলে এক ব্যক্তির ৬ মাসের কারাদণ্ড ‎স্পেনে বাইসাইকেল গ্যারেজে ভয়াবহ অগ্নিকাণ্ডে এক বাংলাদেশীর তরুণে মৃত্যু বানিয়াচং জনাব আলী সরকারি কলেজের সহকারী অধ্যাপক অনুপ রায় এর অবসরজনিত বিদায় সংবর্ধনা ‎মাধ্যমিক শিক্ষক সমিতি আনুষ্ঠানিক কার্যক্রম শুরু: বানিয়াচংয়ের বিদায়ী ইউএনও কে সংবর্ধনা প্রদান। ‎গোয়াইনঘাটে নজরুল বিষয়ক জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

চুনারুঘাটে ছাত্রদলের নেতা বহিষ্কার, মুরগি ছিনতাইয়ের অভিযোগে তদন্ত

বহিস্কৃত ছাত্রদল নেতা শাকিল (ফাইল ছবি)

‎হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার গাজীপুর হাই স্কুল অ্যান্ড কলেজ ছাত্রদলের সভাপতি মো. শাকিল ফারহান মিয়া সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে জেলা ছাত্রদলের পক্ষ থেকে বহিষ্কৃত হয়েছেন।

‎রবিবার রাতে জেলা ছাত্রদলের সভাপতি শাহ্ রাজীব আহমেদ রিংগন এবং সাধারণ সম্পাদক জিল্লুর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বহিষ্কারের তথ্য নিশ্চিত করা হয়। বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, শাকিল ফারহান মিয়া সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের জন্য এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

‎পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শাকিল ফারহান মিয়ার বিরুদ্ধে সম্প্রতি চুনারুঘাটের গাজীপুর এলাকায় প্রাণ-আরএফএল কোম্পানির  প্রায় ১৬০টি মুরগি ছিনতাইয়ের অভিযোগ উঠেছে। এ ঘটনায় প্রাণ-আরএফএল কর্তৃপক্ষ গত ১৩ মার্চ রাতে চুনারুঘাট থানায় লিখিত অভিযোগ দায়ের করে।

‎অভিযোগে বলা হয়, ১২ মার্চ রাত ১০টার পর গাজীপুর ইউনিয়নের উছমানপুর গ্রামে অবস্থিত হবিগঞ্জ এগ্রো লিমিটেড এর মুরগিবাহী একটি গাড়ি আটকিয়ে শাকিলের নেতৃত্বে ছিনতাই করা হয়। ড্রাইভার ও হেলপারের কাছ থেকে দুটি মানিব্যাগ ও মোবাইল ফোন ছিনিয়ে নেওয়া হয়।
‎পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে পৌঁছান কোম্পানির সুপারভাইজার আশফাক, কিন্তু তার মোটরসাইকেলের চাবিও ছিনিয়ে নেওয়া হয়।

‎স্থানীয়দের মধ্যস্থতায় মোটরসাইকেলের চাবি ও একটি মোবাইল ফোন ফেরত পেলেও ছিনতাই হওয়া মুরগি উদ্ধার করা সম্ভব হয়নি।

‎চুনারুঘাট থানার কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেছেন এবং অভিযোগের ভিত্তিতে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

গোলাপগঞ্জে ২১০০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ২, নগদ টাকা উদ্ধার

চুনারুঘাটে ছাত্রদলের নেতা বহিষ্কার, মুরগি ছিনতাইয়ের অভিযোগে তদন্ত

সময় ০৭:২০:১৯ অপরাহ্ন, সোমবার, ১৬ মার্চ ২০২৬