সিলেট ১২:২১ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
News Title :
‎প্রতিবন্ধী নাতনির দায়িত্ব বৃদ্ধ দাদির কাঁধে লাখাই মুড়িয়াউক ইউনিয়ন নির্বাচনকে সামনে রেখে জমে উঠেছে প্রচার-প্রচারণা ‎সিলেটে বাস টমটম সংঘর্ষে মা-মেয়ে নিহতের ঘটনায় ঘাতক বাস চালক গ্রেপ্তার কুলাউড়ায় নতুন আঙ্গিকে গোবিন্দাস রেস্টুরেন্ট, সাশ্রয়ী মূল্যে মিলবে তিন বেলার খাবার নিউইয়র্ক পুলিশ কর্মকর্তা জুয়েল মাহবুবের সঙ্গে স্রোত সাহিত্য পর্ষদের শুভেচ্ছা বিনিময় ‎হবিগঞ্জে পূজামণ্ডপের নিরাপত্তায় ১২ প্লাটুন বিজিবি মোতায়েন ‎লাখাইয়ে শান্তিপূর্ণ, নির্বিঘ্নে দুর্গাপূজাঁ‎ উদযাপনের লক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত।    ঢাকা-সিলেট মহাসড়কে অলিপুরে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী মৃত্যু হবিগঞ্জ কারাগারে মাদক মামলার এক বন্দির মৃত্যু ‎লাখাইয়ে পুলিশের উদ্যোগে মাদক ও অপরাধবিরোধী উঠান বৈঠক অনুষ্ঠিত

নদী-খালের নাব্যতা ফিরলে কৃষি ও মৎস্য খাতে বিপ্লব ঘটবে: প্রতিমন্ত্রী টুকু

‎নদী ও খালের স্বাভাবিক প্রবাহ এবং নাব্যতা ফিরিয়ে আনতে পারলে দেশের কৃষি ও মৎস্য খাতে তা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে মন্তব্য করেছেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু।
‎সোমবার (১৬ মার্চ) টাঙ্গাইলের গোপালপুর উপজেলার গোলাবাড়ি এলাকায় ‘রাজ খাল’ খনন প্রকল্পের উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
‎
‎প্রতিমন্ত্রী জানান, দেশের নদী ও খাল পুনরুদ্ধারে সরকার বিশাল কর্মসূচি হাতে নিয়েছে সরকার। তিনি বলেন, সরকারের এই মহাপরিকল্পনার আওতায় সারাদেশে ২০ হাজার কিলোমিটারের অধিক নদী ও খাল খনন করা হবে। মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনায় প্রতিটি জেলায় পর্যায়ক্রমে এই কাজ সম্পন্ন করা হবে।
‎
‎টাঙ্গাইল জেলার ভৌগোলিক গুরুত্ব উল্লেখ করে মন্ত্রী বলেন, “টাঙ্গাইলে বেশ কিছু নদী ও খাল বর্তমানে ভরাট হয়ে মৃতপ্রায় অবস্থায় আছে। এই খনন প্রকল্পের মাধ্যমে এসব জলাধারের প্রাণ ফিরিয়ে দেওয়া হবে। এতে করে পানির প্রবাহ নিশ্চিত হলে স্থানীয় কৃষকরা সেচ সুবিধা পাবেন এবং মৎস্য চাষে নতুন দিগন্ত উন্মোচিত হবে।

‎
‎সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড তুলে ধরে সুলতান সালাউদ্দিন টুকু আরও বলেন,নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী সাধারণ মানুষের জন্য ফ্যামিলি কার্ড চালু করা হয়েছে। কৃষকদের ১০ হাজার টাকা পর্যন্ত কৃষিঋণ সুদসহ মওকুফ করা হয়েছে এবং কৃষি খাতের উন্নয়নে সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে।
‎
‎উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাঙ্গাইল-২ (ভুয়াপুর-গোপালপুর) আসনের সংসদ সদস্য আব্দুস সালাম পিন্টু। এছাড়াও উপস্থিত ছিলেন টাঙ্গাইলের জেলা প্রশাসক শরীফা হক, পুলিশ সুপার মুহাম্মদ শামসুল আলম সরকার এবং পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মাইন উদ্দিনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

‎প্রতিবন্ধী নাতনির দায়িত্ব বৃদ্ধ দাদির কাঁধে

নদী-খালের নাব্যতা ফিরলে কৃষি ও মৎস্য খাতে বিপ্লব ঘটবে: প্রতিমন্ত্রী টুকু

সময় ০৭:০১:২৮ অপরাহ্ন, সোমবার, ১৬ মার্চ ২০২৬