সিলেট ০৭:৩৫ অপরাহ্ন, বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬
News Title :
লাখাইয়ে বিদায় ও বরণ: সাংবাদিকদের সাথে নবাগত ইউএনও-এর মতবিনিময়‎ লাখাইয়ে বীরমুক্তিযোদ্ধা শাহেদ আলীর রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন। বিভিন্ন মহলের শোক। ‎গোপালপুরে মজলুমের কণ্ঠের ৩২তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত ‎মৌলভীবাজারে ডিবি ও শেরপুর পুলিশের পৃথক অভিযান ৪৫ বোতল বিদেশি মদ, গাজাসহ আটক ৬ জোনাল সেটেলমেন্ট অফিসে বিদায় সংবর্ধনা ও নবীনদের বরণ। দক্ষিণ সুরমার লালাবাজারে অনলাইন জুয়া চক্রের ৪ সদস্য কে গ্রেফতার করল র‍্যাব।‎ গোলাপগঞ্জে ২১০০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ২, নগদ টাকা উদ্ধার ‎জৈন্তাপুর সীমান্তে ওয়াচ টাওয়ারে বিজিবি সদস্যের ঝুলন্ত মরদেহ উদ্ধার ‎জামালপুরে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভার মাধ্যমে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত লাখাইয়ে নতুন ইউএনও তারেক হাসান, এর যোগদান

হবিগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে পাঁচ প্রতিষ্ঠানে জরিমানা ৯০ হাজার টাকা

‎হবিগঞ্জ শহরের বিভিন্ন এলাকায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে পাঁচটি খাদ্য প্রতিষ্ঠানকে মোট ৯০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। অস্বাস্থ্যকর পরিবেশে খাবার প্রস্তুত,বাসি খাবার সংরক্ষণ, ফ্রিজে কাঁচা ও রান্না করা খাবার একত্রে রাখা এবং নিষিদ্ধ উপকরণ ব্যবহারের অভিযোগে এ জরিমানা করা হয়।
‎শুক্রবার (১৩ মার্চ) সন্ধ্যায় শহরের বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করেন বিশুদ্ধ খাদ্য আদালতের বিচারক ও সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ শাহেদুল আলম। এ সময় জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা মো.শাকিব হোসাইন সহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

‎আদালত সূত্রে জানা যায়, শহরের কালিবাড়ি রোড এলাকার ‘কাচ্চি ডাইন’ রেস্তোরাঁয় তল্লাশি চালিয়ে ফ্রিজে গরু ও খাসির কাঁচা মাংস একত্রে সংরক্ষণ এবং লেভেলবিহীন বোরহানি রাখার প্রমাণ পাওয়া যায়। এ অপরাধে প্রতিষ্ঠানটিকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
‎একই অভিযানে শহরের পশ্চিম ভাদৈ এলাকার ‘গ্র্যান্ড নবাব রেস্টুরেন্ট অ্যান্ড পার্টি সেন্টার’-এ ফ্রিজে বাসি বিরিয়ানি,পোলাও ও ফ্রাইড চিকেনের সঙ্গে কাঁচা খাবার একত্রে সংরক্ষণ, রান্নাঘরে ঢাকনাবিহীন ডাস্টবিন ব্যবহার এবং নিষিদ্ধ কেওড়া জল ব্যবহারের প্রমাণ পাওয়া যায়।
‎এসব অনিয়মের দায়ে প্রতিষ্ঠানটিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

‎এ ছাড়া শহরের ‘নোভা সুপারশপ’-এ মূল্য তালিকার সঙ্গে পণ্যের দামের অসঙ্গতি এবং আমদানিকারকের স্টিকারবিহীন বিদেশি খেজুর বিক্রির অভিযোগে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। একই সময় ‘কিউরিয়াস রেস্টুরেন্ট’-এ অস্বাস্থ্যকর পরিবেশে খাবার প্রস্তুত ও ফ্রিজে বাসি খাবার সংরক্ষণের দায়ে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।
‎অভিযানের সময় শহরের আরও একটি খাবারের দোকানে পচা ও বাসি খাবার সংরক্ষণসহ বিভিন্ন অনিয়মের অভিযোগে ২০ হাজার টাকা জরিমানা করা হয় বলে আদালত সূত্রে জানা গেছে।

‎জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা মো.শাকিব হোসাইন বলেন, কিছু প্রতিষ্ঠানে খাদ্য সংরক্ষণ ও প্রস্তুত প্রক্রিয়ায় স্বাস্থ্যবিধি লঙ্ঘনের বিষয়টি লক্ষ্য করা গেছে। ভোক্তাদের নিরাপদ খাদ্য নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

লাখাইয়ে বিদায় ও বরণ: সাংবাদিকদের সাথে নবাগত ইউএনও-এর মতবিনিময়‎

হবিগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে পাঁচ প্রতিষ্ঠানে জরিমানা ৯০ হাজার টাকা

সময় ১১:৪৩:৩২ অপরাহ্ন, শনিবার, ১৪ মার্চ ২০২৬