সিলেট ১২:২১ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
News Title :
‎প্রতিবন্ধী নাতনির দায়িত্ব বৃদ্ধ দাদির কাঁধে লাখাই মুড়িয়াউক ইউনিয়ন নির্বাচনকে সামনে রেখে জমে উঠেছে প্রচার-প্রচারণা ‎সিলেটে বাস টমটম সংঘর্ষে মা-মেয়ে নিহতের ঘটনায় ঘাতক বাস চালক গ্রেপ্তার কুলাউড়ায় নতুন আঙ্গিকে গোবিন্দাস রেস্টুরেন্ট, সাশ্রয়ী মূল্যে মিলবে তিন বেলার খাবার নিউইয়র্ক পুলিশ কর্মকর্তা জুয়েল মাহবুবের সঙ্গে স্রোত সাহিত্য পর্ষদের শুভেচ্ছা বিনিময় ‎হবিগঞ্জে পূজামণ্ডপের নিরাপত্তায় ১২ প্লাটুন বিজিবি মোতায়েন ‎লাখাইয়ে শান্তিপূর্ণ, নির্বিঘ্নে দুর্গাপূজাঁ‎ উদযাপনের লক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত।    ঢাকা-সিলেট মহাসড়কে অলিপুরে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী মৃত্যু হবিগঞ্জ কারাগারে মাদক মামলার এক বন্দির মৃত্যু ‎লাখাইয়ে পুলিশের উদ্যোগে মাদক ও অপরাধবিরোধী উঠান বৈঠক অনুষ্ঠিত

‎ড্যাবের আয়োজনে দুস্থ শিশুদের মাঝে ঈদ উপহার বিতরণ, আলোচনা সভা ও ইফতার মাহফিল‎

‎
‎পবিত্র মাহে রমজানের সহমর্মিতা, মানবিকতা ও ভ্রাতৃত্ববোধকে সামনে রেখে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব)-এর উদ্যোগে দুস্থ ও সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে ঈদ উপহার বিতরণ, আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সহধর্মিণী ডা. জোবায়দা রহমান।
‎অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাওরাঞ্চল ও ভাটি বাংলার কৃতি সন্তান, হবিগঞ্জ-২ (বানিয়াচং-আজমিরীগঞ্জ) আসনের মাননীয় সংসদ সদস্য আবু মনসুর ডা. সাখাওয়াত হাসান জীবন।

‎
‎অনুষ্ঠানে বক্তারা বলেন, পবিত্র রমজান আত্মসংযম, মানবিকতা ও সহমর্মিতার শিক্ষা দেয়। সমাজের অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোই রমজানের প্রকৃত শিক্ষা। সেই চেতনা থেকেই ড্যাবের উদ্যোগে দুস্থ শিশুদের মুখে হাসি ফোটাতে এই আয়োজন করা হয়েছে।
‎এ সময় অতিথিবৃন্দ দুস্থ শিশুদের হাতে ঈদের নতুন পোশাক ও উপহার সামগ্রী তুলে দেন।
‎প্রিয় উপহার পেয়ে শিশুদের মুখে ফুটে ওঠে আনন্দের হাসি, যা উপস্থিত সবার হৃদয় স্পর্শ করে।
‎
‎অনুষ্ঠানের আলোচনা পর্ব শেষে দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয় এবং পরে অংশগ্রহণকারীদের সম্মানে ইফতার মাহফিলের আয়োজন করা হয়। অনুষ্ঠানে বিভিন্ন শ্রেণি-পেশার বিশিষ্ট ব্যক্তিবর্গ, চিকিৎসক, রাজনৈতিক নেতা ও গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

‎প্রতিবন্ধী নাতনির দায়িত্ব বৃদ্ধ দাদির কাঁধে

‎ড্যাবের আয়োজনে দুস্থ শিশুদের মাঝে ঈদ উপহার বিতরণ, আলোচনা সভা ও ইফতার মাহফিল‎

সময় ০৯:৪৭:৪৯ অপরাহ্ন, শনিবার, ১৪ মার্চ ২০২৬