সিলেট ০৭:১১ পূর্বাহ্ন, বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬
News Title :
গোলাপগঞ্জে ২১০০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ২, নগদ টাকা উদ্ধার ‎জৈন্তাপুর সীমান্তে ওয়াচ টাওয়ারে বিজিবি সদস্যের ঝুলন্ত মরদেহ উদ্ধার ‎জামালপুরে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভার মাধ্যমে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত লাখাইয়ে নতুন ইউএনও তারেক হাসান, এর যোগদান ‎বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বানিয়াচংয়ে বর্ণাঢ্য র‌্যালী। ইয়াবা সেবনের দায়ে বাহুবলে এক ব্যক্তির ৬ মাসের কারাদণ্ড ‎স্পেনে বাইসাইকেল গ্যারেজে ভয়াবহ অগ্নিকাণ্ডে এক বাংলাদেশীর তরুণে মৃত্যু বানিয়াচং জনাব আলী সরকারি কলেজের সহকারী অধ্যাপক অনুপ রায় এর অবসরজনিত বিদায় সংবর্ধনা ‎মাধ্যমিক শিক্ষক সমিতি আনুষ্ঠানিক কার্যক্রম শুরু: বানিয়াচংয়ের বিদায়ী ইউএনও কে সংবর্ধনা প্রদান। ‎গোয়াইনঘাটে নজরুল বিষয়ক জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

‎গোয়াইনঘাটে র‍্যাব-৯ এর অভিযান: মানবপাচার চক্রের ২ সদস্য গ্রেফতার‎

‎সিলেটের গোয়াইনঘাট থানা এলাকায় অভিযান চালিয়ে আন্তঃজেলা মানবপাচার চক্রের দুই সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)-৯।
‎শনিবার (১৪ মার্চ) ভোর ৫টার দিকে গোয়াইনঘাটের মোহাম্মদপুর এলাকায় এই অভিযান চালানো হয়।
‎গ্রেফতারকৃতরা হল গোয়াইনঘাট উপজেলারখাসিয়া হাওড় গ্রামের মৃত রূপ মিয়া ছেলে আব্দুল হান্নান (২৯) এবং অপর আসামী একই এলাকার আমজাদ হোসেন ছেলে আলমগীর (২৫)।

‎র‍্যাব জানায়, গোপালগঞ্জ জেলার টুঙ্গিপাড়া এলাকার এক নারী ভিকটিমকে ভালো কাজের প্রলোভন দেখিয়ে গত বছরের ১১ অক্টোবর সিলেটে নিয়ে আসে পাচারকারী চক্রের সদস্যরা।
‎তারা উক্ত ভিকটিম নারী কে ভারতে ভাল বেতনের চাকুরী দিবে বলে তাকে জাফলং সীমান্ত দিয়ে বিনা পাসপোর্টে অবৈধভাবে ভারতে পাচারের চেষ্টা করে পাচারকারী চক্র।
‎গত ১২ অক্টোবর ভারতে প্রবেশের সময় বিএসএফ ওই নারীসহ আরও তিনজনকে আটক করে এবং পরবর্তীকালে পতাকা বৈঠকের মাধ্যমে বিজিবি-এর কাছে হস্তান্তর করে। এ ঘটনায় ভিকটিম নিজে বাদী হয়ে গোয়াইনঘাট থানায় একটি মানবপাচার মামলা দায়ের করেন।
‎গোয়াইনঘাট থানার মামলা নং-১৬ (তারিখ- ১৬/১০/২০২৫)। পরে র‍্যাব উক্ত মামলার ছায়া তদন্তে নামে। এর প্রেক্ষিতে র‍্যাব-৯, সদর কোম্পানি (সিলেট)-এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে আজ অভিযান চালায়। অভিযানে মামলার এজাহারনামীয় ৫ ও ৭ নম্বর পলাতক আসামিকে গ্রেফতার করতে সক্ষম হয় র‍্যাব।

‎র‍্যাব-৯ এর মিডিয়া অফিসার অতিরিক্ত পুলিশ সুপার কে. এম. শহিদুল ইসলাম সোহাগ জানান, গ্রেফতারকৃত আসামিদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। অপরাধ দমনে র‍্যাবের গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত থাকবে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

গোলাপগঞ্জে ২১০০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ২, নগদ টাকা উদ্ধার

‎গোয়াইনঘাটে র‍্যাব-৯ এর অভিযান: মানবপাচার চক্রের ২ সদস্য গ্রেফতার‎

সময় ০১:৫৪:২৪ অপরাহ্ন, শনিবার, ১৪ মার্চ ২০২৬