
হবিগঞ্জের বানিয়াচং উপজেলা সদরের ৩নং দক্ষিণ পূর্ব ইউনিয়নের মহব্বত খানী মহল্লার বাসিন্দা ৩ সন্তানের জনক মৃত এরশাদ আলীর পুত্র সদর আলী (৪৫)নামের এক প্রবাসী মালদ্বীপে গতকাল শুকবার ১৩মার্চ রাতে সেহরি রান্না করার সময় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে মৃত্যু বরণ করেন। (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)
পরিবার সূত্রে জানাযায়, নিহত সদর আলীর দু’টি কন্যা সন্তান মীম আক্তার (২০) এলিজা আক্তার (১৬) ও তানভীর আহমদ সৌরভ (১৪) বছরের এক পুত্র সন্তান রয়েছে।
তিনি জীবিকার তাগিদে,তিনি দীর্ঘ ৩বছর পূর্বে মালদ্বীপ পাড়ি জমান। গতরাত আনুমানিক রাত ৪টার দিকে পরিবারের লোকজন জানতে পারেন তিনি ঘুমন্ত অবস্থায় ছিলেন এবং আগুন লাগার পর তিনি আর বের হতে পারেননি।
এদিকে মৃত্যুর সংবাদ পাওয়ার পর স্ত্রী,সন্তানদের আহাজারিতে এলাকায় এক শোকের মাতম তৈরী হয়। এছাড়াও পারিবারিক ভাবে তার মৃতদেহটি আনার পক্রিয়া চলছিল বলে সর্বশেষ রাত সাড়ে ১১টার দিকে বিষয়টি নিশ্চিত করেন তার পরিবারের লোকজন।
এ আর রুমন, বানিয়াচং। 













