সিলেট ০২:১৬ অপরাহ্ন, বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬
News Title :
গোলাপগঞ্জে ২১০০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ২, নগদ টাকা উদ্ধার ‎জৈন্তাপুর সীমান্তে ওয়াচ টাওয়ারে বিজিবি সদস্যের ঝুলন্ত মরদেহ উদ্ধার ‎জামালপুরে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভার মাধ্যমে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত লাখাইয়ে নতুন ইউএনও তারেক হাসান, এর যোগদান ‎বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বানিয়াচংয়ে বর্ণাঢ্য র‌্যালী। ইয়াবা সেবনের দায়ে বাহুবলে এক ব্যক্তির ৬ মাসের কারাদণ্ড ‎স্পেনে বাইসাইকেল গ্যারেজে ভয়াবহ অগ্নিকাণ্ডে এক বাংলাদেশীর তরুণে মৃত্যু বানিয়াচং জনাব আলী সরকারি কলেজের সহকারী অধ্যাপক অনুপ রায় এর অবসরজনিত বিদায় সংবর্ধনা ‎মাধ্যমিক শিক্ষক সমিতি আনুষ্ঠানিক কার্যক্রম শুরু: বানিয়াচংয়ের বিদায়ী ইউএনও কে সংবর্ধনা প্রদান। ‎গোয়াইনঘাটে নজরুল বিষয়ক জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন
টহলরত অবস্থায় করতে হয় ইফতার...

সীমান্ত সুরক্ষায় রমজানেও থেমে নেই ৫২ বিজিবির টহল

‎চলছে পবিত্র মাহে রমজান। পবিত্রতা, সংযম ও আত্মত্যাগের এ রমজান মাসে সবাই যখন পরিবার-পরিজনের সঙ্গে একসাথে ইফতার ও সেহরি করে ঠিক তখনই দেশের সীমান্ত সুরক্ষায় নিজেদের জীবন বাজি রেখে নিরলস ভাবে দায়িত্ব পালন করছেন বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবির সদস্যরা। তাদের কাছে ইফতার মানে পরিবারের সঙ্গে টেবিলে বসা নয়, বরং দায়িত্বের ফাঁকে পাওয়া কয়েক মিনিটের সংক্ষিপ্ত বিরতি।

‎দেশের সীমান্ত রক্ষার শপথ নিয়ে সীমান্তে দিনরাত নিরলস টহলে নিয়োজিত রয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি’র সদস্যরা। পবিত্র রমজানে রোজা রেখে সীমান্তে দায়িত্ব পালন যেন তাদের কাছে এক অন্যরকম অনুভূতি। রোজা রেখে তীব্র পিপাসা উপেক্ষা করেও দায়িত্ব পালনে তাদের চোখে- মুখে নেই ক্লান্তির ছাপ। কারণ তারা জানে, তাদের দায়িত্বশীল সতর্ক পাহারার উপরই নির্ভর করে দেশের নিরাপত্তা ও সীমান্তের শান্তি।

‎সীমান্ত শুধু একটি রেখা নয়, এটি একটি দেশের সার্বভৌমত্বের প্রতীক। যেখানে একটু দায়িত্ব অবহেলা করলেই নিমিষেই হতে পারে সীমান্ত অরক্ষিত এবং হুমকির মুখে পড়তে পারে দেশের নিরাপত্তা। তাই  দিন-রাত, রোদ-বৃষ্টি, দুর্গম-বন- জঙ্গল ও পাহাড়ি রাস্তা কিংবা রমজানের রোজা—কোনো কিছুই তাদের দায়িত্ব পালনে বাধা হয়ে দাঁড়ায় না।

‎মৌলভীবাজারের বড়লেখায় সীমান্তের দুর্গম-বন-জঙ্গল ও পাহাড়ি এলাকাজুড়ে দায়িত্ব পালনরত ৫২ বিজিবি ব্যাটালিয়নের গান্দাইল সীমান্ত ফাঁড়ীর সদস্যরা জানান, জীবনের বড় একটি সময় তারা পরিবার-পরিজনের সঙ্গে সাহরি ও ইফতার করেছেন। কিন্তু সীমান্ত রক্ষী বাহিনীতে যোগ দেওয়ার পর থেকে সেই সুযোগ আর খুব একটা হয়ে ওঠে না। এখন তাদের বেশিরভাগ ইফতারই হয় সীমান্তের নির্জন পরিবেশে দায়িত্ব পালনের মাঝেই। তবুও তাদের কণ্ঠে নেই কোনো অভিযোগ। বরং রয়েছে তৃপ্তির সুর—কারণ তারা দেশের সীমান্ত পাহারা দিয়ে আগলে রাখছেন প্রিয় মাতৃভূমিকে।

‎রমজানে রোজা রেখে বিজিবি সদস্যদের দায়িত্ব পালনের বিষয়ে ৫২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আতাউর রহমান সুজন বলেন, পবিত্র রমজান মাসে সবাই যখন ইবাদত ও রোজা রেখে ব্যস্ত সময় পার করে তখন আমাদের বিজিবি সদস্যরা রোজা ও ইবাদতের মধ্যেও সীমান্তের নিরাপত্তায় কাজ করে যাচ্ছে। রোজা রেখেই টহলরত অবস্থায় করতে হচ্ছে ইফতার। রোজার ক্লান্তি থাকলেও, আমাদের দায়িত্ব পালনে কোন ক্লান্তি নেই। কারণ দেশের সীমান্ত রক্ষা হচ্ছে আমাদের সর্বপ্রথম এবং প্রধান অঙ্গীকার।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

গোলাপগঞ্জে ২১০০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ২, নগদ টাকা উদ্ধার

টহলরত অবস্থায় করতে হয় ইফতার...

সীমান্ত সুরক্ষায় রমজানেও থেমে নেই ৫২ বিজিবির টহল

সময় ০৩:৫৭:১৭ অপরাহ্ন, শুক্রবার, ১৩ মার্চ ২০২৬